Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নিখোঁজের আট দিন পর নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৮দিন পর পুকুরে ভাসমানবস্থায় সুফিয়া বেগম(৭৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদি হাজী বাড়ীতে বসবাস করতেন। নি:সন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন ...

Read More »

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে ধ-র্ষ-ণ, ধর্ষক গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণে অভিযুক্ত মেহেদী হাসান(১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(২১ ডিসেম্বর) রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে উপজেলার শোভান গ্রামে। ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, ধর্ষক মেহেদী হাসান উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিণা গ্রামের বকসী বাড়ির তাজুল ইসলামের ছেলে। শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। ...

Read More »

খেলাধুলা সাথে জড়িতরা বিভিন্ন ধরনের অপরাধ থেকে বিরত থাকে: হাবিবুল বাশার

ঢাকা থেকে হেলিকপ্টারে করে চাঁদপুর ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া মাঠে এসে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক হাবিবুল বাশার সুমন। উদ্বোধন কালে তিনি বলেন, গ্রামের ছেলেদের বেশি বেশি ক্রিকেট খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে। খেলাধুলা সাথে জড়িতরা বিভিন্ন ধরনের অপরাধ থেকে বিরত থাকে। তিনি আরো বলেন, মফস্বল শহরে এ রকম খেলা আয়োজন বেশি ...

Read More »

ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

ঐতিহ্যবাহী গৃদকালিন্দিয়া মাঠে ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায়। গৃদকালিন্দিয়া টুনামেন্ট উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজক কমিটি এবং হাবিবুল বাসার সুমনের একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ টুর্নামেন্টে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ১২ টি দল। এবছর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ২ ...

Read More »

ইজতেমার ময়দানে হামলার ঘটনায় ফরিদগঞ্জে মানবন্ধন ও স্মারকলিপি

গত ১৮ ডিসেম্বর ভোররাতে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে উগ্র সাদপন্থীদের, নৃশংস ও বর্বর হামলার তীব্র নিন্দা ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদ চাঁদপুরের ফরিদগঞ্জের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) শেষ বিকেলে ফরিদগঞ্জ থানা ফটকে এ গনজামায়েত ও স্মারকলিপি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জের উলামা মাশায়েখেরা। বক্তব্য শেষে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের কাছে স্মারকলিপি প্রদান ...

Read More »

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু ও কিশোরীর আত্ম-হত্যা

পৃথক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের ৩ কিশোরের মৃত্যু হয়েছে এবং ১ কিশোরী আত্মহত্যা করেছে।২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় হর্ণি দূর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ(১৯) মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার পথে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় অটরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর অহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আব্দুল্লাহ ফরিদগঞ্জের ...

Read More »

গণমাধ্যমগুলো দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ বছর পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। তিনি বলেন, এদেশের গণমাধ্যমগুলো দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, ...

Read More »

এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন: এম এ হান্নান

“দলকে দ্বিধা বিভক্ত করবেন না। মিলেমিশে রাজনীতি করুন। দলকে শক্তিশালী করুন। এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন। না হয় আপনারাও স্বৈরাচারের দোসর হিসেবে বিবেচিত হবেন।” ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান এসকল কথা বলেছেন। তিনি আরো বলেন, “আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অতীতের সমস্ত নির্বাচন থেকে এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ...

Read More »

সংস্কার ছাড়াই খালে পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংস্কার ছাড়া ও কৃষকের কথা না ভেবেই খালে পানি ছেড়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল বলেন, ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খাল সংস্কারের দাবীতে ৪ ডিসেম্বর ...

Read More »

ফরিদগঞ্জে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

চাঁদপুরে ফরিদগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বিপদগামী ছেলেকে ত্যাজ্য করলেন ছিদ্দিকুর রহমান নামে এক অসহায় বাবা। ১৫ ডিসেম্বর চাঁদপুর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে এফিডেভিট করে ছেলেকে ত্যাজ্য করেন তিনি। ছিদ্দিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার সিংহেরগাঁও হামচাপুর গ্রামের বাসিন্দা। ঘোষিত ত্যাজ্যপুত্র মোঃ মহসিন আলম তার ঔরসজাত জৈষ্ঠ সন্তান। পরিবারের অবাধ্য হয়ে নানা অপকর্মের সাথে ...

Read More »