Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শ্রমিক লীগ সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার

চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজী (৬৭) ও উপজেলা যুবলীগের সদস্য শেখ মোদাচ্ছের অপু(৪০)কে গ্রেফতার করেছে। ৩ মার্চ সোমবার থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২ মার্চ ২০২৫) রাতে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযান চলাকালে ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ ...

Read More »

ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি ফারুক বেপারি ওরুপে লতা ফারুক(৩০) গ্রেফতার। রোববার ২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের লেপ্টেনেন্ট কর্নেল নাঈম ও সিনিয়র অফিসার জিয়াউল হক, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের নেতৃত্বে এস.আই জাহাঙ্গীর আলম ও এরশাদ এবং হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন সুমন সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ ...

Read More »

ফরিদগঞ্জে ওয়ানলাইট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদলের অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় ধানুয়া বাজার সংলগ্ন স্থানে দিনব্যাপি এ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান ...

Read More »

ফরিদগঞ্জে খেয়াঘাট দখল করে শৌচাগার নির্মাণ!

ডাকাতিয়া নদী দখল এবং দূষণ মুক্ত করতে যখন চাঁদপুর জেলা প্রশাসন আর ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’ ব্যাপক তৎপর, ঠিক তখন ডাকাতিয়া নদীর জায়গা দখল করে শৌচাগার নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান পাটওয়ারীসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। শৌচাগার নির্মাণ বন্ধের দাবী জানিয়ে সোহেল হোসেন ও মহিন উদ্দিন নামে দুই ব্যক্তি ভুক্তভোগী এলাকাবাসী ও ...

Read More »

৮ দফা দাবি আদায়ের লক্ষে ফরিদগঞ্জে কৃষক প্রতিনিধি সভা

চাঁদপুর সেচ প্রকল্প (সি.আই.পি)’র অভ্যন্তরে বোরো মৌসুমে সেচ সংকট ও আমন মৌসুমে জলাবদ্ধতার কারণ, প্রতিকারে করণীয়সহ ৮ দফা দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিন ব্যাপী ফরিদগঞ্জের ওনুআ পাঠাগারের মিলনায়তনে কৃষক প্রতিনিধি সভা করেছেন সংগ্রাম কমিটি। সভায় লিখিত ভাবে উপস্থাপিত দাবি গুলো হলো, গত আমন মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ চাঁদপুর-লক্ষ্মীপুর এলাকার কৃষক, বর্গা, ইজারাচাষী কৃষকসহ সকল দরিদ্র কৃষকদের জন্য আগামী ...

Read More »

মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: ছারছীনা শরীফের পীর

লাখো মানুষের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহাসিক সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহ্ফিল। ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্বুল আলম শাহ্ সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহ.)- এর এজাযতে, তাহার প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ) এর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত ...

Read More »

ফরিদগঞ্জের আলখামিজ স্টোরে চুরি

ফরিদগঞ্জে বাজারের ব্যাস্ততম সড়কে বাসস্ট্যান্ড লিংক রোডের অবস্থিত আলখামিজে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীরা শঙ্কিত। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে দোকানের সাটারের তালে ও ক্যামেরা ভেঙে দোকান প্রবেশ করে চোর। আলখামিজ স্টোরের মালিক জানান, রাত প্রায় ১ টা নাগাদ দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে এসে দেখি দোকানের সাটারের তালা ভাঙা। দোকানে প্রবেশ করে দেখি ক্যাসবক্স ভাঙ্গা এবং ...

Read More »

ফরিদগঞ্জে দানব ট্রাক্টরের ধাক্কায় পৌরসভার কর্মকর্তা আহত

দানব ট্রাক্টরের ধাক্কায় ফরিদগঞ্জ পৌরসভার কার্যসহকারী শরীফ হোসেন গুরতর আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রূপসা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ পৌরসভায় চাকরি করেন রূপসা এলাকার কবির রূপসা মসজিদ বাড়ির শরীফ হোসেন। তিনি বাড়ি থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথিমধ্যে রূপসা বাজারে বিপরিত দিক থেকে আসা নিষিদ্ধ ট্রাক্টর চাপা দেয়। এসময় তিনি ট্রাক্টরের নিচে পড়ে যায়। ট্রাক্টর তাকে প্রায় ...

Read More »

ফরিদগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে কেক কাটা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর’র ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্র্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেন মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফখরুল আহমেদ ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ...

Read More »

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

চাঁদপুরের ফরিদগঞ্জে একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পূর্বে সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযুদ্ধা ও উপজেলা ...

Read More »