শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে এ স্লোগানে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় এসে জড়ো হয়। পরে আগত অতিথিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ...
Read More »ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে স্ত্রীকে কুপ্রস্তাব, মুক্তিপণ দাবি
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে আঁটকে রেখে ওই বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাব দেয়া হয়েছে। এতে রাজি না হওয়ায় ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। কিন্তু পুলিশের তৎপরতায় তার কোন ইচ্ছাই পুরণ হয়নি অপহরণকারীর। অপহৃতকে উদ্ধারে ৯৯৯ ফোন দিলে পুলিশ অপহৃত বন্ধু শামীম হোসেন (২৬)কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুুক্ত অপর বন্ধু হুমায়ুন কবির (৩০)কে আটক করে থানায় নিয়ে আসা হয়। ...
Read More »ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা (মীরার বাড়ি) এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, লুটপাট ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ নুরুল আলম (৪৫) ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে মোঃ নুরুল আলমের বসতবাড়ির সামনে এসে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মৃত- আবুল ...
Read More »ফরিদগঞ্জে বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতিকে শুভেচ্ছা
চাঁদপুরের ফরিদগঞ্জের বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা এডহক কমিটির মনোনিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান রাজিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ-মাওলানা মো: মফিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, অভিভাবক সদস্য ও বিশিষ্ট ...
Read More »ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৫’জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম নির্দেশে এবং ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী, অসীম সিংহ, সঞ্জয় চক্রবর্তী ও এএসআই শাকিল রানা, মোঃ আহাল উল্যাহসহ পুলিশের একাধিক চৌকস টিম। অভিযানে ...
Read More »ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ আসামি গ্রেফতার
ফরিদগঞ্জে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক ও নিয়মিত মামলার ১১ আসামিসহ ১২ জন গ্রেফতার। রোববার (২৭ এপ্রিল) রাতে থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত একজন ও নিয়মিত মামলার ৪ নারীসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন, এসআই মোঃ আমজাদ আলী চৌধুরী, মোঃ মাহবুবুল ইসলাম, আবু ...
Read More »আলোচিত সেই দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কিশোরীর মধ্যে সমকামী সম্পর্কের অভিযোগে তাদের পরিবারের সদস্যরা গত শনিবার (২৬ এপ্রিল) সকালে থানায় সোপর্দ করেছেন। এরপর রবিবার (২৭ এপ্রিল) বিকেলে দুই পরিবারের কাছে হস্তান্তর করেছে থানার অফিসার ইনচার্জ। জানান যায়, সমকামী দুই কিশোরীর মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া সনাতন ধর্মের লোপা মৃধা আরোহী (১৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মুসলিম পরিবারের বিলকিস আক্তার রিতু (১৯) এর সাথে টিকটকের মাধ্যমে ...
Read More »ফরিদগঞ্জে ছদ্মবেশে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছদ্ম বেশে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার ও এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলা কাটাখালী গুদাড়া ঘাটে অভিনব কায়দায় ছদ্ম বেশে ১’শ ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ জসিম উদ্দিন (৩৫) ও মোঃ ইমাম হোসেন (২৪)কে ...
Read More »ফরিদগঞ্জে প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা, আটককৃতদের আদালতে প্রেরণ
চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান দাখিল পরীক্ষায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা দায়ের। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদ ও মজিদিয়া কামিল মাদ্রাসার দুই চতুর্থ শ্রেণির কর্মচারী ইসমাইল হোসেন (৩২) ও তারেকুল ইসলাম(৩০)কে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৩ এপ্রিল) ...
Read More »তরমুজ খাওয়ার পর শিশুর মৃত্যু
স্থানীয় একটি বাজার থেকে কেনা হয়েছে মৌসমি ফল তরমুজ, ওই তরমুজটি পরিবারের অনেকেই খেয়েছন কারো কিছু হয়নি। একই তরমুজ খেয়ে আহাদ শেখ নামে ২ বছর ৩ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আহাদ ওই গ্রামের মো. জসিম উদ্দিন শেখ ও মায়া বেগম দম্পত্তির ছেলে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur