Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

সাবেক সাংসদ আলমগীর হায়দার খানের ইন্তেকাল

চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক এমপি জনাব অালমগীর হায়দার খাঁন বুধবার রাত ১০ টা ১০ মিনিটে ঢাকার অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন) সংসদ সদস্য থাকাকালীন সময়ের তাঁর ব্যাক্তিগত সহকারী মজিবুর রহমান ফরহাদ মৃত্যুর বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন। এর আগের গত রোববার রাত ১১ টার দিকে তাঁর মৃত্যুর বিষয় নিয়ে একটি গুজব ছড়ানো হয়েছে। পরের দিন সোমবার (১১ এপ্রিল) চাঁদপুর টাইমস সংবাদটির ...

Read More »

চাঁদপুরের হাজীগঞ্জ-ফরিদগঞ্জে ১২৬৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার ২৫ ইউপি নির্বাচনে ১২৬৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০৫, মেম্বার পদে ৯৭৮ এবং নারী মেম্বার পদে ১৮৬ জন। ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রার্থীরা প্রতীক বুঝে নেন। ৭ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪০ জন চেয়ারম্যান, ...

Read More »

ফরিদগঞ্জে ১৪ ইউপি নির্বাচনে আ’লীগের ১৪ ও বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থী

ফরিদগঞ্জ উপজেলার ১৪ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ২২ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৪ জন আ’লীগের এবং ৮ জন বিএনপির। ইতোমধ্যে তারা প্রতীক নিয়ে প্রচারণায়ও নেমে গেছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- বালিথুবা পূর্ব ইউপিতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. হারুন-আর রশিদ (প্রতীক-আনারস), সুবিদপুর পশ্চিম ইউপিতে ইউনিয়ন ...

Read More »

ফরিদগঞ্জের নয়ারহাটে ভাইয়ের হাতে ভাই আহত

ফরিদগঞ্জের নয়ারহাটে ইউপি নির্বাচনের গণসংযোগে হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার এ ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত পৌনে ৯টায় নয়ারহাট বাজারে। পরে সহিংসতাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে ভাইয়ের উপর ভাইয়ের হামলার অভিযোগ উঠেছে। আহতদের চিকিৎসা গ্রহণেও বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, শুক্রবার রাতে গোবিন্দপুর উত্তর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ...

Read More »

ফরিদগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর পলায়ন

  চাঁদপুরের ফরিদগঞ্জ পশ্চিম চাঁদপুর গ্রামের হেলেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) ভোরে ফরিদগঞ্জ থানা পুলিশ হেলেনার শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হেলেনা পার্শ্ববর্তী চরবাগল গ্রামের জসিম উদ্দিন বাড়ির মেয়ে। আহাদ (৫) নামে তার একটি ছেলে রয়েছে। হেলেনার বাবা জসিম উদ্দিন বলেন, উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামের আখন্দ বাড়ির মতিন ...

Read More »

ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মানিক পাঠান সম্পাদক সোহাগ

চাঁদপুরের ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবের (২০১৬-২০১৮) বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এম.কে মানিক পাঠান সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান সোহাগ । সোমবার (৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উক্ত কমিটি ঘোষনা করা হয়েছে। ২ বছরের জন্য ঘোষিত কমিটির অন্যান সদস্যরা হলেন যথাক্রমে সিনিয়র সহ সভাপতি মো: দেলোয়র হোসেন বেলাল, সহ-সভাপতি মো: ...

Read More »

ফরিদগঞ্জে পিতাকে হত্যা করলো পুত্র

ফরিদগঞ্জে বৃদ্ধ পিতা আলী হোসেন পুত্র শাকিলের বিরুদ্ধে আভিযোগ করায় কৌশলে পিতাকে হত্যা করার খবর পাওয়া গেছে। শনিবার গভীর রাতে ফরিদগঞ্জের সন্তোষপুর গ্রামে ঘটনাটি ঘটে। আলী হোসেনের স্ত্রী মমতাজ বেগম জানান, তার স্বামীকে হত্যা করা পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। পুত্র শাকিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। রবিবার বিকেলে পুলিশ লাশ ময়না তদন্ত শেষে হস্তান্তর করা করেছে। শুক্রবার বিকেলে ...

Read More »

২৩ এপ্রিল হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে ইউপি নির্বাচন

[box type=”download” ]হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে ২৫ ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার : কেন্দ্র ২শ’ ৩৩[/box] আগামী ২৩ এপ্রিল হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের ২৫ টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭১ জন। কেন্দ্র সংখ্যা ২ শ’ ৩৩ এবং বুথ সংখ্যা ১ হাজার ৩ শ ৭৭ টি। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ভোট ...

Read More »

ফরিদগঞ্জে প্রেমের সম্পর্কের বিয়ে নিয়ে হামলার অভিযোগ

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় বর কে না পেয়ে মা ও বড় ভাইয়ের ওপর কনে পক্ষের লোকজনের হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়ার খান বাড়ি ও কালির বাজারে হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন গজারিয়া গ্রামের খান বাড়ির মৃত তছলিম খানের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও রবিউল খান (২৫)। ফিরোজা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেলেও রবিউল চাঁদপুর সরকারি জেনারেল ...

Read More »

হাজিগঞ্জ-ফরিদগঞ্জে আ’লীগ প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ

তৃতীয় দফার অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়ন আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, মনোনয়ন পেয়ে যাওয়ার অর্থ এই নয় আপনি ...

Read More »