Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

‘শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে’

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এসইডিপি ...

Read More »

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থের পাশে হুমায়ুন কবির বেপারী

আগুনে পুড়ে একামাত্র ঘরটি এখনো সেভাবেই রয়েছে। যেভাবে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছিল। অর্থাভাবেমাথাগোঁজার আশ্রয়টুকু মেরামতের জন্য এদিকে সেদিক ঘুরছেন। তার পাশে এসে দাঁড়ালেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি ও ফরিদগঞ্জের কৃতি সন্তান হুমায়ুন কবির বেপারী। শনিবার (১৯ জুলাই) বিকালে তাঁর পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক আইউব আলীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্ব ...

Read More »

প্রেম নাকি পরীক্ষার ফল! ফরিদগঞ্জে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার খারাপ ফলের জেরে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম আক্তার (১৭)। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সিরহাট এলাকার বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। মরিয়ম স্থানীয় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। মরিয়মের নানী মমতাজ বেগম বলেন, ফল খারাপ হওয়ায় মেয়ে জয়নবা ও আমি কিছু কথা বলেছি। সকালে ডাক্তার দেখাতে যাই। বড় ...

Read More »

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার

মাদক

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ১৮ জুলাই রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চরকুমিরা এলাকার আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে বাবুল গাজী (৩৫) নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ...

Read More »

মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়: এম এ হান্নান 

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফরিদগঞ্জে মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি।  শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাসস্ট্যাণ্ড এলাকা থেকে মৌন মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য ...

Read More »

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ ...

Read More »

শিক্ষকদের ভাতা ও বৈষম্য নিয়ে ফরিদগঞ্জে ইউএনওর কাছে স্মারকলিপি

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরকালীন ভাতা, কল্যাণ ভাতা দ্রুত প্রদান, আর বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বিদ্যমান বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতারা। স্মারকলিপিতে বলা হয়, দেশের মাধ্যমিক ...

Read More »

ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিম উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং গোপালগঞ্জে এনসিপির পথসভায় আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী ...

Read More »

ফরিদগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর মিললো কৃষকের লা-শ

চাঁদপুরের ফরিদগঞ্জে হাই ভোল্টেজ জেনেটারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিত্যক্ত একটি ডোবা জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার সাফুয়া এলাকার ডাকাতিয়া নদীর পাড়ের ডোবা জমি থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুল মান্নান সাফুয়া পণ্ডিত বাড়ির বাসিন্দা। তিনি ওই বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। পেশায় ...

Read More »

তারেক রহমানকে ঘিরে চক্রান্ত চলছে, ফরিদগঞ্জে বিএনপির প্রতিবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, মব সৃষ্টির অপচেষ্টা’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ...

Read More »