চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা। ছাত্রলীগের সাবেক এই নেতা ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হেভিওয়েট এই নেতার বাড়ি উপজেলার চররামপুর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী খাঁনের সুযোগ্য সন্তান। জানা যায়, দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ...
Read More »ফরিদগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফায়েল ভূঁইয়ার মনোনয়ন দাখিল
স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা মো. তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া ফরিদগঞ্জ উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ২৫ ফেব্রুয়ারি-২০১৯খ্রি. বিকেলে মনোনয়নপত্র দাখিল শেষে তিনি প্রেসক্লাব ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের স্বাগত জানিয়েছেন। মি. তোফায়েল বলেন, আমি ...
Read More »সেলাই করতে করতেই না ফেরার দেশে ফরিদগঞ্জের শামছুল
ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা মসজিদের সামনে আল মদিনা ডেকোরেটর মালিক চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাও গ্রামের শামছুল হক বেপারী (৫৬)। বুধবার রাতে বিয়ের একটি অনুষ্ঠানের জন্য কাপড় প্রস্তুত করছিলেন তার দুই সেলাই মেশিনম্যান (স্থানীয় ভাষায় খলিফা) নিয়ে। কিন্তু হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে শামছুল হকসহ অজ্ঞাত দুজন পুড়ে অঙ্গার হয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই দোকান থেকে তিনজনের লাশ ...
Read More »জাহিদুল ইসলাম রোমান নৌকা প্রতীক পাওয়ায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক এমপি পুত্র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো. জাহিদুল ইসলাম রোমানকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান করায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল বের করেছেন। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ডাকবাংলা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। মিছিলটিতে নেতাকর্মীদের ঢল নামে। এদিকে সকাল থেকে পৌরসভাসহ উপজেলার ১৫টি ...
Read More »মালদ্বীপে নিহত চাঁদপুরের প্রবাসী পরিবারকে আর্থিক অনুদান
মালদ্বীপে মিজানুর রহমান নামে চাঁদপুরের প্রবাসী গত ১৯ জানুয়ারি মারা যান। প্রবাসীর বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন, ০৯ নং ওয়ার্ড। পিতা মৃত আ: রশিদ মিজি, মায়ের নাম ফাতেমা বেগম। জানা যায়, জীবিকার তাগিদে মিজানুর রহমান ২০১২ সালে মালদ্বীপে পাড়ি জমায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বীচ কোম্পানি নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ...
Read More »ফরিদগঞ্জের রোহানের ছবি হাতে ডিএনএ নমুনা দিতে ঢামেকে মা-ভিডিও
বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে লাশ হওয়া নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহানের মা এসেছেন ছেলের লাশ নিতে। কিন্তু চকবাজারের আগুনে পুড়ে ছেলের চেহারা বিকৃত হয়ে পড়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। এ জন্য ডিএনএ নমুনা দিতে হবে রোহানের মাকে। ছেলের ছবি হাতে রোহানের মা ডিএনএর নমুনা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। শুক্রবার বেলা ১১টার কিছু সময় পর তিনি ঢাকা মেডিকেলে ...
Read More »চাঁদপুরের সেই মা এখনো রোহানের লাশ পাননি – ভিডিও
বোনের বিয়ের বাজার করতে গিয়ে চকবাজার ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী তানজিল হাসান রোহানের গোশতের টুকরা চাওয়া সেই ফরিদঞ্জের সেই মা এখনো লাশ ফিরে পাননি। ‘যেরকম হোক… কালি হোক, একটু যদি মাংস থাকে, মাংসের ফোঁটাও থাকে। আমার বাবারে এনে দেন। আমি কোলে নিমু। দরকার হয় আমি ছালি (ছাই) ধরমু, এমনে গায়ে মাখুম।’ পুরান ঢাকার চকবাজারে পাঁচটি বহুতল ভবনে ভয়াবহ ...
Read More »মুখের দাড়ি আর হাতের ঘড়িতে সনাক্ত ফরিদগঞ্জের শামছুল হকের লাশ
ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শামছুল হক বেপারী (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শামছুল হক বেপারী পৌরসভার ৪নং ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের আলিম উদ্দিন বেপারি বাড়ির মৃত চাঁন মিয়া বেপারীর ছোট ছেলে। তিনি ঘটনাস্থলের ওয়াহিদ মার্কেটের পাশ^বর্তী মার্কেটের নিচ তলায় ডেকোরেটের ব্যবসা করতেন। এ বিষয়ে নিহতের ভাতিজা রফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার পর পরিবারের ...
Read More »ফরিদগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চাঁদপুর ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সিনিয়র সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি। পরবর্তীতে উপজেলা প্রশাসন, প্রেস ক্লাব, আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা ...
Read More »ফরিদগঞ্জে কাল থেকে সন্তোষপুর দরবার শরীফের মাহফিল শুরু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফ কমপ্লেক্স। বর্তমানে এখানে একটি দীনিয়া মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোডিং, হাফেজিয়া মাদরাসা, মসজিদ ও একটি খানকা রয়েছে। বাংলা ১৩৫৮ সনে আলহাজ্ব হযরত মাও.শাহ সূফি মোহাম্মদ মোছলেহ উদ্দীন (রহ.) উক্ত দরবার প্রতিষ্ঠা করেন। ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হযরত মাও.শাহ সূফি নেছার উদ্দিন আহম্মদ (রহ.) এর নির্দেশে সঠিক দ্বীনের আলো ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur