Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, করবো : লায়ন হারুনুর রশিদ 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ‘ফ্যাসিস্ট সরকারের পতনের’ বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বিজয় র‍্যালি করেছে বিএনপির একাংশ। সোমবার (৫ আগস্ট) দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে এ র‍্যালি বের হয়। ফরিদগঞ্জ টিএন্ডটি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। ...

Read More »

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মৃতের পরিবারের বরাত দিয়ে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাজমুল হুদা জানান, রাব্বি শোল্লা বাজারের একটি থাই অ্যালুমিনিয়ামের ...

Read More »

চাঁদপুরে দুই শহীদ স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন

গেল বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ হন আজাদ সরকার ও ফরিদগঞ্জে শহীদ হন শাহাদাত হোসেন। এই দুই শহীদের স্মরণে পৃথক দুটি নির্মিত স্মৃতিফলক উন্মোচন করা হয়ছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায় শহীদ আজাদ সরকার স্মৃতিফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ...

Read More »

শিক্ষা জীবনের সময়কে মূল্যায়ন করতে হবে: ইউএনও

“শিক্ষা জীবনের সময়টাই হলো নিজের ভবিষ্যৎ গঠনের সেরা সুযোগ। এই সময় যদি সঠিকভাবে কাজে না লাগানো হয়, তাহলে জীবনের বাকি সময়টা অনুশোচনায় কাটাতে হতে পারে”— এমন বার্তা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া। সোমবার (৪ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জের ‘আদর্শ একাডেমির’-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ...

Read More »

ফরিদগঞ্জে শহীদ শাহাদাতের স্মৃতিফলক উন্মোচন

চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ হওয়া শাহাদাত হোসেনের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ থানার মোড়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শহীদের এ স্মৃতিচিহ্ন উন্মোচন করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম ...

Read More »

ফরিদগঞ্জে লোডশেডিং-ভুতুড়ে বিল ও নাজেহাল সড়কের প্রতিকার চেয়ে মানববন্ধন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া ও মিরপুর অঞ্চলের সড়কগুলোর বেহাল দশা, অব্যাহত লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ইউনুছ বেপারী, লেয়াকত আলী পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, ফারুক মিজি, জয়নাল ...

Read More »

ফরিদগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল শিশু-কিশোররা

চাঁদপুরের ফরিদগঞ্জে টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ৩২ শিশু-কিশোর। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের মানের বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। আয়োজক কমিটির সভাপতি আবু জাফর খাঁন জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ৪০ দিন জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতার ...

Read More »

ফরিদগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেছেন, “মাদক আমাদের একটি বড় সামাজিক সমস্যা। আজকের সভায় এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আশা করছি, আমরা সকলে মিলে এই বিষয়ে কাজ করে সফল হতে পারব।” বুধবার (৩০ জুলাই) ফরিদগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে ...

Read More »

ফরিদগঞ্জে এলপিজি গ্যাস লিকেজ, অল্পের জন্য বেঁচে গেল শতাধিক পরিবার

চাঁদপুরের ফরিদগঞ্জের ভাটিয়ালপুরে এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল—তবে শেষ মুহূর্তে কেবল ভাগ্য আর দমকল বাহিনীর তৎপরতায় রক্ষা পেল শতাধিক পরিবার। বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে ভাটিয়ালপুর জে.কে. এলপিজি ফিলিং স্টেশনে একটি সিএনজিতে গ্যাস দেওয়ার সময় হঠাৎ করে গ্যাস ট্যাংকের মুখের নজেল খুলে যায়। মুহূর্তের মধ্যে প্রায় ৬ হাজার লিটার গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। চারপাশে ছড়িয়ে পড়ে ...

Read More »

ফরিদগঞ্জে বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষককে দরখাস্ত দিলেন ছাত্রী

চাঁদপুরের ফরিদগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে সাহসিকতার পরিচয় দিয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পরিবারের চাপে বিয়ের প্রস্তুতি চলছিল—এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত দরখাস্ত দিয়ে বিয়ে বন্ধের অনুরোধ জানিয়েছে রুহি আক্তার (১৩) নামের ওই ছাত্রী। রুহি ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কড়ৈতলী গ্রামের গাজী বাড়িতে। বাবা প্রবাসী আব্দুর রশিদ এবং মা গৃহিণী ...

Read More »