চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলার চরকুমিরা চৌরাস্তায় পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মোট ১২০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং ...
Read More »ফরিদগঞ্জে মাদক মামলার সাক্ষীকে তুলে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকি
চাঁদপুরের ফরিদগঞ্জে এক মাদক মামলার সাক্ষীকে তুলে নিয়ে মারধর, নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মধ্য বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রূপসা মধ্য বাজারে মাদক মামলায় সাক্ষ্য দেওয়া মো. ফরিদ হোসেন নামের এক যুবককে পূর্বের মামলায় কারাভোগ করা মো. রাছেল ও তার সহযোগীরা প্রকাশ্যে মারধর করে। ...
Read More »ফরিদগঞ্জ থানার দক্ষিণ পাশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার দক্ষিণ পাশে অবস্থিত “মা জুয়েলার্স” দোকানে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। দোকান মালিকের দাবি চোরের দল প্রায় শত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে থানার বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। এ সময় তিনি দোকান মালিক মন্টু কর্মকারসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। ...
Read More »ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণ
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি চলাচলের রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী লোকমান হোসেন নামে এক ব্যক্তি সরকারি রাস্তা জবরদখল করে দীর্ঘদিন ধরে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোঁয়া এলাকায় কালীরবাজার–কাঁটাখালী সড়কের পূর্ব পোঁয়া খাসের বাড়ির সামনে সরকারি চলাচলের রাস্তার ওপর সীমানা প্রাচীর তোলা হয়েছে। সেই সঙ্গে ...
Read More »ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদকে মনোনয়নের দাবিতে মিছিল-সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন ...
Read More »ফরিদগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বুধবার (১৫ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। অনুষ্ঠানে ...
Read More »ফরিদগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সেটু কুমার বড়ুয়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি সদ্য বিদায়ী ইউএনও ও প্রশাসক সুলতানা রাজিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর খ্রিস্টাব্দে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেটু কুমার বড়ুয়াকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর ...
Read More »ফরিদগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবনিযুক্ত পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া-র নিকট থেকে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, ...
Read More »ধানের শীষের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির বেপারীর পক্ষে এক ব্যতিক্রমী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গুপ্টি পশ্চিম ইউনিয়নের লতিফগঞ্জ বাজার ও পাইকপাড়া উত্তর ইউনিয়নের আমিরা বাজার এবং আশপাশের এলাকায় এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন ...
Read More »ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার বর্ডার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেল (৩৪) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সোহেলের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur