Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফে ইসলামী সম্মেলন সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ও বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সাঈদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর ৩৩ তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ সোমবার বিকালে ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফ মাঠে দূরদূরান্ত থেকে আগত মুসল্লীদের উপস্থিতিতে ইসলামী বয়ান রাখা হয়। মাহফিলের সভাপতি হিসেবে আখেরী মোনাজাত পরিচালনা করেন, দরবারের পীর রাহনুমায়ে শরীয়ত হাদীয়ে ...

Read More »

ফরিদগঞ্জে বিভিন্ন অনিয়মের অপরাধে ১৫ জনের জরিমানা

ফরিদগঞ্জে মাস্ক ব্যবহার ও বিভিন্ন যানবাহনের বিভিন্ন অনিয়মের অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে ৫ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়। ১৫ মার্চ সোমবার উপজেলার চাঁদপুর-রায়পুর সড়কের চরকুমিরা চৌরাস্তায় এলাকায় সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯ টি ...

Read More »

ফরিদগঞ্জে ঈগল পাখির ৩ বাচ্চা উদ্ধার

ফরিদগঞ্জ উপজেলায় ঈগল পাখির ৩টি বাচ্চা উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ। গত ১০ মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে পৌরসভার বড়ালী সেরাং বাড়িতে এক যুবকের কাছ থেকে ঈগল পাখির বাচ্চাগুলোকে উদ্ধার করে ফরিদগঞ্জ বন বিভাগ। জানা গেছে, ফেসবুকের একটি পোস্টে ‘বিরল প্রজাতির ঈগল পাখি বিক্রি হবে, এমন একটি স্ট্যাটাস চোখে পড়ে জেলা বন বিভাগ কর্মকর্তা তাজুল ইসলামের। তিনি সঙ্গে ...

Read More »

ফরিদগঞ্জে কেন্দ্রীয় সমিতির ঋন বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ রোববার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়। এই দিন উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়ন এর ১ নং ইছাপুরা কেএসএস এর ১৩ জন ও আলোনিয়া কেএসএস এর ১৩ জনসহ মোট ২৬ জন সদস্যের মাঝে ৪ লক্ষ ৩০ হাজার টাকা ঋন বিতরণ করা হয় । ...

Read More »

ফরিদগঞ্জে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় তিনি পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে পৌরসভার সকল নাগরিকদের জন্য পৌর দরজা খোলা থাকবে, সবাইকে নিয়ে ফরিদগঞ্জ পৌরসভাকে উন্নত মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই, পৌরবাসীর স্বার্থ সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র উপজেলা ...

Read More »

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমিতির ঋণ বিতরণ

১৪ মার্চ দুপুরে উপজেলা কেন্দ্রিয় সমিতির চেয়ারম্যান এর কার্যালয় ফরিদগঞ্জে ঋণ বিতরণ করা হয়। এ দিন উপজেলার পাইকপাড়া ইউনিয়ন এর ইছাপুরা কেএসএস এর ১৩ জন ও আলোনিয়া কেএসএস এর ১৩ জনসহ ২৬ জন সদস্যের মাঝে ৪ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয় । ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রিয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ ...

Read More »

ফরিদগঞ্জে রাতের আঁধারে ফলজ গাছ কেটে দেয়াল নির্মাণের অভিযোগ

ফরিদগঞ্জে রাতের আঁধারে জমি দখলের অভিপ্রায়ে ফলজ গাছ কেটে দেয়াল নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী জহিরুল ইসলাম বাবু ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। সংবাদ পেয়ে শনিবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। জানা গেছে, উপজেলার পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের মিজি বাড়ির জহিরুল ইসলাম বাবুর সাথে একই বাড়ির মোমিন হোসেনের জমি সংক্রান্ত ...

Read More »

ফরিদগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় আটক আসামির বিরুদ্ধে পুলিশের ৩টি মামলা

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো: রুবেল প্রকাশ রুবেল শাহ (৩৫) কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। ১২ মার্চ শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই আসামীর ছুরিকাঘাতে এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে চাঁদপুর ...

Read More »

ফরিদগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে দুবছরের শিশুকে ধর্ষণ

ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই বাড়ির লম্পট বৃদ্ধ মো.ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্না শুনে তার ...

Read More »

মরহুম সুলতান মাহমুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া

বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক মরহুম সুলতান মাহমুদ মিজির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ মার্চ শুক্রবার বাদ মাগরিব ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা চালিয়াপাড়ায় বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সাংবাদিক জহিরুল ইসলাম জয়ের বাবা গত ৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ ...

Read More »