Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরের ফরিদগঞ্জে এলাকাবাসীর সহযোগিতায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারি পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের ছোট বাড়ি এলাকা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা যায়, সকদিরামপুর ...

Read More »

ফরিদগঞ্জে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার করেছে যৌথবাহিনী। উপজেলার বালিথুবা পশ্চিম (১ নং) ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সকদিরামপুর এলাকার ছোট বাড়ির খলিলের ঘরের সামনের টয়লেট থেকে প্রায় ৫২ কেজি গাঁজার চালান উদ্ধার করেছে যৌথবাহিনী। পুলিশ, সেনাবাহিনী ও চাঁদপুর ডিবি এ এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি যৌথবাহিনী। প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ অক্টোবর ২০২৫

Read More »

ইসকন নিষিদ্ধের দাবিতে ফরিদগঞ্জে ইমাম-খতিব ও তৌহিদী জনতার বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে ইমাম অপহরণ, হিন্দুত্ববাদী আগ্রাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সংগঠনের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা উপজেলার ইমাম-খতিব ও তৌহিদী মুসলিম জনতা এ কর্মসূচি পালন করে। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলিয়া মাদ্রাসা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা স্লোগান ...

Read More »

চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব : ফরিদগঞ্জে এমপি প্রার্থী

চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে খাজুরিয়া বাজারে পথসভা করেছেন। উক্ত গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনূছ,এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীদের একটি অংশ। গনসংযোগ ও ...

Read More »

৩১ দফা আমাদের সংকল্পের প্রতিফলন : হুমায়ুন কবির বেপারী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সীরহাট, কামতা বাজার ও আশপাশের এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় ভার্চুয়ালী ৩১ দফার তাৎপর্য তুলে ধরে হুমায়ুন কবির ...

Read More »

ফরিদগঞ্জে হুমায়ুন কবির পক্ষে লিফলেট বিতরণ অব্যাহত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা বাজার, চালিয়াপাড়া ও গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা। লিফলেটে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ...

Read More »

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে ঠিকাদার— ফরিদগঞ্জে ইট বদলের হিড়িক

চাঁদপুরের ফরিদগঞ্জে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ সেকদি–চান্দ্রা সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকায় তোলপাড়। প্রায় ৬ কোটি টাকার এই প্রকল্পে “ভালো ইটের নিচে খারাপ ইট” পুঁতে কাজ এগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয়দের কাছ থেকে। সরেজমিনে দেখা গেছে, সড়কের নিচে নিম্নমানের ইট বিছিয়ে তার ওপর ভালো ইট সাজিয়ে বালিতে ঢেকে দেওয়া হচ্ছিল। অভিযোগ উঠার পর সংবাদ প্রকাশিত হতেই ঠিকাদারি প্রতিষ্ঠান ...

Read More »

ফরিদগঞ্জে নিম্নমানের ইট দিয়েই চলছে ৬ কোটি টাকার কাজ

চাঁদপুরের ফরিদগঞ্জে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিচে নিম্নমানের ইট বিছিয়ে তার ওপর কিছুটা ভালো ইট বসানো হচ্ছে, আর ওপরে বালি ছিটিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সেই নিম্নমানের অংশ। এলাকাবাসীর ভাষায়, “এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।” দীর্ঘদিন ধীরগতিতে চলা এই সড়ক নির্মাণ কাজ হঠাৎ করেই দ্রুতগতিতে শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ...

Read More »

ফরিদগঞ্জে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন এক গৃহবধূ। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা মেয়ের স্বামী, শশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। নিহত গৃহবধূর নাম মিতু বেগম (১৮)। তিনি দুই সন্তানের জননী, সে দুই বছর বয়সী এক কন্যা ও মাত্র দুই মাসের এক পুত্রসন্তান ...

Read More »

ফরিদগঞ্জে আগুনে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

পারিবারিক কলহের জেরে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া দুই সন্তানের জননী মিতু বেগম (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের উত্তর হাসা মিজি বাড়িতে। মৃত মিতু ওই বাড়ির আহসান উল্লাহর ছেলে রাকিবের স্ত্রী। ঘটনার পর ...

Read More »