ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে বসত ও রান্নার ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ১৫ মে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিন বদরপুর এলাকার মনগাজী ফকির বাড়ির কাতার প্রবাসী সোলেমানের বতসঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। জানা যায়, ...
Read More »ফরিদগঞ্জে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক
অবৈধ ভাবে প্রকাশ্যে ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী মহল। চলছে ফসলি জমির মাটি কাটা মহা উৎসব। কৃষি জমি পরিণত হচ্ছে পুকুর-ডোবায়। দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, নষ্ট হচ্ছে সড়ক, দূষিত হচ্ছে পরিবেশ। মাটি পরিবহনে অবৈধ ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে ইউনিয়ন ও গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে উপজেলার বিভিন্ন ...
Read More »রত্নগর্ভা মা পুরস্কারে ভূষিত হলেন ফরিদগঞ্জের মিসেস রওশন আরা
বিশ্ব মা দিবসে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রামের (৫ নং ওয়ার্ড) মিসেস রওশন আরা এ বছর আজাদ প্রোডাক্টস “রত্নগর্ভা মা ২০২২” পুরস্কারে ভূষিত হয়েছেন। বিশ্ব মা দিবসে ঢাকা ক্লাব লি: এর স্যামসন এইচ চৌধুরি সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই রত্নগর্ভা মায়ের হাতে পুরুস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী (এমপি)। ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামের জনাব ...
Read More »‘সুন্দর ফরিদগঞ্জ বিনির্মাণে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে’
‘সে অঞ্চলই সুন্দর যে অঞ্চলের শিক্ষা ব্যবস্থা উন্নত। আমাদের শিক্ষা খাতে সময়-শ্রম বিনিয়োগ করতে হবে। এ জন্যে যারা শিক্ষানুরাগী তাদের এগিয়ে আসতে হবে। সুন্দর ফরিদগঞ্জ বির্নিমানে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। এসব কাজে তরুণদেরকেও সম্পৃক্ত করতে হবে। তানাহলে পরবর্তিতে সৃষ্টিশীল, সৃজনশীল মানুষ তৈরী হবেনা। আমি মনেকরি যে সব প্রতিষ্ঠানে আমি ব্যয় করছি সেগুলো আমার টাকা নয়; এ সম্পদ মূলত আল্লাহর। তিনি ...
Read More »ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রী লিয়াকত আলী (৫২) এর বাড়ি লক্ষ্মীপুর সদরের পিয়ারাপুর গ্রামে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, লক্ষীপুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অপর আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লক্ষীপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশায় চালকের ...
Read More »ফরিদগঞ্জে বিষপানে প্রবাসী স্ত্রীর আত্মহনন
চাঁদপুরের ফরিদগঞ্জে শিপু বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এঘটনা ঘটে। শিপু বেগম ষোলদানা গ্রামের প্রবাসী কামাল হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী। ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, ১১ মে বৃহস্পতিবার রাতে শিপু বেগম পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন। পরে ...
Read More »সরকারি কর্মকমিশনের সদস্য নিযুক্ত হলেন ফরিদঞ্জের মাকছুদুর রহমান পাটওয়ারী
মহামান্য রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক সিনিয়র সচিব চাঁদপুরের কৃতি সন্তান মাকছুদুর রহমান পাটওয়ারী। বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি ৫ বছরের জন্য নিযুক্ত হলেন। ১১ মে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাকছুদুর রহমান পাটওয়ারী নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উপসচিব মোহাঃ রফিকুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে ...
Read More »ফরিদগঞ্জে ফেসবুক স্ট্যাটাসের জেরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪
চাঁদপুরের ফরিদগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস করাকে কেন্দ্র করে উপজেলার পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১১ মে বৃহস্পতিবার পাইকপাড়া ইউ. জি উচ্চ বিদ্যালয় ফেইসবুকে লাইক কমেন্ট নিয়ে তর্ক বিতর্ককের এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের ৮ম ও ৯ম শিক্ষার্থীদের কমপক্ষে ৪ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ...
Read More »ফরিদগঞ্জে মানবিক কাজের মধ্য দিয়ে এগিয়ে চলছে মুক্তির তোরণ ইসলামি সংগঠন
“চলবো মোরা একসাথে-জয় করবো মানবতাকে” এই স্লোগানকে ধারন করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক সামাজিক নানা কর্মকান্ডের মধ্যদিয়ে মানবসেবায় এগিয়ে চলছে “মুক্তির তোরণ ইসলামি” নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর থেকে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরু থেকেই ধারাবাহিক ভাবে বিভিন্ন মানবসেবা দিয়ে এই পর্যন্ত প্রায় ৭ লক্ষ টাকার সেবামূলক কাজ করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সংগঠনটি। এরমধ্যে রয়েছে, করোনাকালীন ...
Read More »ফরিদগঞ্জে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর বাড়ি থেকে নগদ পঁচিশ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে উধাও হয়েছেন এক গৃহবধূ। ৭ মে রোববার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা গ্রামের শ্বশুরবাড়ি থেকে জোসনা আক্তার মিতু (২১) নামের ওই গৃহবধূ উধাও হয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রোববার দুপুরে তার শ্বশুর মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur