Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে আরিফ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে আমিনুল ইসলাম আরিফকে (২৩) হত্যা করা হয়। চাঁদপুরে হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ জুন) দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহিদা বেগম (৪০), ...

Read More »

ফরিদগঞ্জে ডা: হারুন অর রশিদ সাগরের উঠান বৈঠক অনুষ্ঠিত 

২৬৩ চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, জেলা বিএমএর সাবেক সভাপতি ডা: হারুন অর রশিদ সাগর বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে  ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিজয় ছিনিয়ে নেয়া কোন শক্তির পক্ষে সম্ভব নয়।  তিনি বলেন, আমরা যদি ফরিদগঞ্জ আসনের সকল নেতাকর্মী সমর্থকগন এক কাতারে সামিল হই এবং নেত্রীর নির্দেশ মত তার প্রার্থীর পক্ষে ...

Read More »

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি মামুনুর রশীদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আনিসুর রহমান সুজন, দৈনিক চাঁদপুর সময় এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ...

Read More »

ফরিদগঞ্জে ইউপি সদস্যের ওপর হামলা ও মিথ্যা মামলার দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত ইউপি সদস্য  মো. এমরান হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্য কিশোর গ্যাং কর্তৃক হামলা ও হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৬ জুন শুক্রবার ইউনিয়নের সাহাপুর এলাকায় ফরিদগঞ্জ-পাটওয়ারী বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে আলমগীর হোসেন পাটওয়ারী, ফরিদ আহমেদ তালুকদার, সেকু গাইন,আবুল খায়ের মনা, আলিফ খান ...

Read More »

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার

দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এ স্লোগানকে সামনে রেখে পথচলা ঐতিহ্যবাহী সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’ এর ত্রি-বাষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলকে ঘিরে প্রেসক্লাবের বর্তমান কার্যনিবার্হী কমিটির সভাপতি মো. কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনের পরিচালনায় সাজানো হয়েছে নানা অনুষ্ঠান মালা। দিনের শুরুতে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে যোগদিয়ে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের সচিব, উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, ...

Read More »

ফরিদগঞ্জে হাট কাঁপাতে প্রস্তুত ৪৫ মণের ‘কালা মানিক’

চাঁদপুরের ফরিদগঞ্জে এবছর হাট কাঁপাতে প্রস্তুত ৪৫ মণের ‘কালা মানিক’। গরুটিকে গত ৪ বছর পূর্বে ৩ লাখ টাকা মূল্যে শখের বসে কিনে আনেন গরুর মালিক। ৪ বছর ধরে লালন-পালন করে কালা মানিকের পেছনে প্রায় ২০ লাখ টাকার খরচ হয়েছে। গত বছর ক্রেতা সংকটের কারণে বিক্রি করতে না পারলেও এবার ‘কালা মানিক’কে ক্রেতার হাতে তুলে দিতে চান খামারি। তবে এটিকেই চাঁদপুরের ...

Read More »

মানুরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে অভিযোগ

Faridganj-ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের মানুরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার বিতর্ক যেন থামছেই না। এবার আলোচিত এ নিয়োগ পরীক্ষার সকল অনিয়ম ফাঁস করে দিয়ে পরীক্ষা বাতিল অথবা পুনঃপরীক্ষার দাবীতে অভিযোগ দায়ের করেছে দুই পরীক্ষার্থী। গত ১১ ও ১২ জুন মোহাম্মদ আবুল কালাম আজাদ ও হাবিবুর রহমান নামে দুই পরীক্ষার্থী আলাদা ভাবে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর লিখিত ...

Read More »

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে : মুহম্মদ শফিকুর রহমান

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার ইতিহাস হাজার বছরের ইতিহাস। সেই ইতিহাসের অন্যতম মহিরুহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। একটি পতাকা উপহার দিয়েছেন। মাত্র ৫৫ বছর তিনি বেঁেচ থাকতে পারলেও এই সময়েই তিনি আমাদের এই জাতির জন্য অনেক কিছু করেছেন। ...

Read More »

ফরিদগঞ্জে শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে মো. জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১২ মে) রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকায় এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন একই উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকার জমদ্দার বাড়ীর আবুল কালামের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। জানা যায়, জসিম উদ্দিনের ...

Read More »

ফরিদগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজারের ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মো. হিরন হাজীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ী ও এলাকার সাধারন মানুষ। ১২ জুন সোমবার বিকেলে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আনন্দ বাজার ব্যবসায়ী মো. হিরন হাজীকে হত্যার উদ্দেশ্য হামলা করেছে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. এমরান হোসেন। ...

Read More »