বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’ প্রেসিডেন্ট বিক্ষোভের ...
Read More »ট্রাম্প ও ফার্স্ট লেডি সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি প্রকাশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের ছবি প্রকাশ করেছে প্রেস উইং। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড পেজ থেকে ছবিটি প্রকাশ করে। ছবিটি ২৩ সেপ্টেম্বর তোলা হয়েছে নিউইয়র্কের লোটে প্যালেসে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ...
Read More »গাজায় যুদ্ধবিরতির ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১-দফা একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে একটি বৈঠকে এই পরিকল্পনাটি নিয়ে আলোচনা করা হয়। বুধবার সিএনএনকে দেওয়া তথ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এই খবর জানিয়েছেন। ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে তিনিসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উইটকফ বলেন, ...
Read More »ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য
ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে অবশেষে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন। লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, জুলাই মাসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। তিনি একটি দীর্ঘমেয়াদি স্থায়ী শান্তিচুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ...
Read More »বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা
বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের নাগরিকরা শ্রমিক, পর্যটক কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো– আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। সংযুক্ত আরব ...
Read More »ইসরায়েলি স্থল অভিযানে ৩,৫৪২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গত ৩৮ দিনে ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অর্থাৎ ১১ আগস্ট গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন করে প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর মিডল ইস্ট আইয়ের। এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ১,৯৮৪ জন (৫৬ শতাংশ) উত্তর গাজা উপত্যকায় এবং ১,৫৫৮ জন (৪৪ ...
Read More »গাজায় নিহত ৬৫ হাজার ছাড়াল
ইসরায়েল গাজাজুড়ে আরো ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবার ভোর থেকে এসব নিহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ২০০-তে পৌঁছেছে। খবর মিডল ইস্ট আইয়ের। নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে গাজার উদ্ধারকর্মীরা দাবি করেছেন। কারণ ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো বহু ...
Read More »গাজায় ৮ লাখ মানুষ বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
গাজার কাছাকাছি থাকা প্রায় ৮ লাখ ফিলিস্তিনিকে বিশ্বের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইসরায়েল। ইউরো-মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটর এই তথ্য জানিয়েছে। সংগঠনের বরাত দিয়ে আল জাজিরা আরবিক জানিয়েছে, ইসরায়েলি সেনারা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে প্রবেশের সাথে সাথে এই পদক্ষেপ নেয়া হয়েছে। চলমান বোমাবর্ষণ ও আবাসিক টাওয়ার এবং যোগাযোগ অবকাঠামোর ধ্বংসের কারণে গাজায় পুরোপুরি তথ্য যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যা সাধারণ মানুষের ...
Read More »গাজায় তীব্র হামলা: শহর ছাড়তে বাধ্য হাজারো ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজা সিটিতে হামলার মাত্রা বাড়িয়েই চলছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফলে শহড়টি ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। জাতিসংঘ তদন্ত কমিশন এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে, আর আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হচ্ছে। ১৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির ওপর গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বোমা ও গুলিবর্ষণের ...
Read More »গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জনের প্রাণহানি
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় আরও ৫৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহারে ও অপুষ্টিতে মারা গেছেন পাঁচজন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। খবর আলজাজিরার হাসপাতালের সূত্র অনুযায়ী,বুধবার ১০ সেপ্টেম্বর ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন গাজা শহরে মারা গেছেন,যেখানে ইসরায়েলি সেনাবাহিনী তাদের হামলা আরও জোরদার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur