Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইতালিতে শিক্ষার্থীসহ ৩ বাংলাদেশির মৃত্যু

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে (৩১) এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার রাতে লিভারজনিত রোগে মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি না ফেরার দেশে চলে যান। তার বাবার নাম আবদুল মান্নান। তার বাড়ি কুমিল্লা জেলার আর রাহমানপাড়া। এ ছাড়া কয়েক দিনের ব্যবধানে আরও দুজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মিলান কনস্যুলেট অফিসের ভাইস কনস্যুলার সাব্বির আহমেদ জানান, ইসমাইল বৃহস্পতিবার রাতে মারা ...

Read More »

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলায় বাড়ছে তেলের দাম

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বড় সমর্থক ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। বিদেশি জাহাজে হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তাদের এই হামলার পরই শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বাড়তে ...

Read More »

বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তন হয়নি: জন কিরবি

বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি। বুধবার এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারাদণ্ডের ...

Read More »

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সোমবার দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচনে সব দল অংশ না নেয়ায় আমরা হতাশ। অন্যদিকে বাংলাদেশের এই নির্বাচন গণতান্ত্রিক হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য। ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একটি বিবৃতি দিয়েছেন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। তাতে আরও বলা হয়েছে- বাংলাদেশের জনগণ, ...

Read More »

জাপানে কয়েক ঘণ্টায় ১৫৫ ভূমিকম্প, নিহত ২৪

পূর্ব এশিয়ার দ্বীপ দেশ জাপানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছে অন্তত ২৪ জন। আহতও হয়েছেন আরও অনেকে। জাপানের মিটিওরোলিজক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬ এবং অপর একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬। খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৫৫ টি ভূমিকম্পের প্রায় সবগুলোই রিখটার ...

Read More »

সৌদি আরবে ৬৫ মৃত বাংলাদেশীর পাওনা বাবদ ৩৩ কোটি টাকা আদায়

ডিসেম্বর ২০২৩ মাসে ৬৫ জন মৃত বাংলাদেশীর পরিবারের পাওনা বাবদ ৩৩ কোটি টাকা আদায় করে দেশে প্রেরণ করা হয়েছে। প্রবাসীদের সৌদি আরবে আসার সময় কাজ সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আসার জন্য রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আহ্বান জানান। জাতীয় প্রবাসী দিবস, ২০২৩ উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় সৌদি আরবে ...

Read More »

তুরস্কে ঘনকুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার ঘনকুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে সাকারিয়া প্রদেশের উত্তর মারমারা হাইওয়েতে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় সড়কে কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় পরপর সাতটি ...

Read More »

খরচ বাঁচাতে গণবিয়ে করছে আফগানরা

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে খরচ বাঁচাতে গণবিয়ে করছেন আফগানরা। সোমবার দেশটির রাজধানী কাবুলে একটি অনুষ্ঠানে একসঙ্গে পঞ্চাশ দম্পতির বিয়ের আয়োজন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। ২০২১ সালের আগস্টে তালেবান সরকার কাবুলের ক্ষমতায় আসার পর থেকে নাচ-গানের মাধ্যমে জমকালোভাবে বিয়ে করার সুযোগ অনেকটাই সীমিত হয়ে উঠেছে। কর্তৃপক্ষ এই ধরনের কার্যকলাপকে অনৈসলামিক বলে মনে করায় এসব নিষিদ্ধ করা হয়েছে। ...

Read More »

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কোটা টিংগিকে ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটককৃতরা একটি বড় জমায়েত নিয়ে হাঁটছিল, যা স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি করেছিল। খবর নিউ স্ট্রেইটস টাইমসের। খবরে বলা হয়েছে, ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর। কোটা টিংগি জেলার পুলিশ প্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীকে (এমএএফ) একই দিন একটি প্রতিবেদন দাখিল করতে ...

Read More »

সৌদিতে মাত্র ৭ দিনে গ্রেপ্তার ১৭ হাজার অভিবাসী

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৭ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ...

Read More »