বাক স্বাধীনতার নামেও প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখা গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এই ধরনের কাজ কেউ করলে তাকে আইনের আওতায় আনতেও প্রতিবেশী দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ এসেছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। শুক্রবার আদালত শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বাক স্বাধীনতার কথা বলে সব ওয়েবসাইট বন্ধের জটিলতার বিষয়টি তুলে ...
Read More »লোকলজ্জার ভয়ে মসজিদে নবজাতক ফেলে চলে গেলো নিষ্ঠুর মা
শিশুর জন্ম বাবা-মায়ের কাছে সুখকর। তবে কোনো কোনো সময় এই বার্তা আনন্দের নাও হতে পারে।কখনও কখনও শিশুর আগমন মায়ের জন্য হয়ে ওঠে ‘ভার’। অনাকাঙ্খিত নবজাতকের আগমনে ‘ভীত’ মা বাধ্য হন শিশুকে ত্যাগ করতেও। সম্প্রতি রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বাসার ছয়তলা থেকে নবজাতককে ফেলে দিয়েছেন তার ‘কুমারী মা’। ঠিক ফেলে না দিলেও এবার মসজিদের কাছে পাওয়া গেছে এক নবজাতককে। সম্প্রতি ...
Read More »ভারতে নাবালিকাকে আট দিন ধরে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করেছে এক যুবক
ভারতের পাঞ্জাব প্রদেশে ১২ বছরের এক বালিকাকে তার নিজ বাড়িতে আট দিন ধরে ধর্ষণের পর তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মেয়েটির গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সুনীল নামের ১৯ বছরের ওই যুবক। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু ঘটে মেয়েটির। ধর্ষণের ঘটনা মেয়েটি তার মা-বাবাকে বলে দেয়ার হুমকি দিলে তার ...
Read More »বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিচ্ছে সিঙ্গাপুর
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী সিঙ্গাপুর। সিঙ্গাপুর সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সাক্ষাতকালে দেশটির জনশক্তি মন্ত্রী লিম সুই সে এ আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিয়ষটি নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সকালে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ে সে দেশের সরকারের জনশক্তি মন্ত্রী লিম সুই সে’র সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক ...
Read More »মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী শ্রমিকদের নিবন্ধন ১৫ মে পর্যন্ত
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসী শ্রমিকদের নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ১৫ মে পর্যন্ত। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় বর্তমানে ২০ লাখের বেশি অবৈধ শ্রমিক অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ৩ লাখ বাংলাদেশি শ্রমিক। চলতি বছর অবৈধদের বৈধকরণে নিবন্ধনের উদ্যোগ নেয় মালয়েশিয়ার সরকার। এরই অংশ হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি থেকে প্রক্রিয়াটি শুরু হয়। ...
Read More »বাংলাদেশি নেয়া বন্ধে মালয়েশিয়ায় উদ্যোক্তাদের অসন্তোষ
বিদেশি কর্মী নিয়োগ স্থগিতের সরকারি সিদ্ধান্তে এবার উষ্মা জানিয়েছে মালয়েশিয়া অ্যামপ্লয়ার্স অ্যাসোসিয়েশন। দেশটির মন্ত্রী, সাবেক মন্ত্রী, বিরোধী দলের নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের সঙ্গে সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতার কথা জানান দিল শিল্পো উদ্যোক্তাদের এ সংগঠন। অনেকে বলছেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে চুক্তির পরদিন এ ঘোষণা অনাকাঙ্ক্ষিত। অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান তারা। সংগঠনের নির্বাহী পরিচালক শামসুদ্দিন বারদার ...
Read More »সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩
সিরিয়ার হোমস ও দামেস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ১৪৩ জনে দাঁড়িয়েছে। দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। দামেস্কের দক্ষিণাঞ্চলীয় সাইদা জয়নাব শহরতলীতে অন্ততপক্ষে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে ৮৩ জন নিহত হন। এরআগে হোমসে দুটি গাড়িবোমা হামলায় ৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহতদের অধিকাংশই ছিলেন বেসামরিক ...
Read More »সৌদিতে সড়ক দুর্ঘটনায় দু’পরিবারের নিহত ৪, আহত ৩
স্বপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে রিয়াদ ফেরার পথে তায়েফ থেকে ১৫০ কি:মি: দূরে রিয়াদ-মক্কা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের ৪ জন নিহত, ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে মক্কা থেকে ছেড়ে আসা গাড়ীটি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৌদিতে আব্বাস আলীর প্রতিবেশী চাঁদপুরের কামরুজ্জামান। নিহতেরা হলেন, যশোর ...
Read More »খুনের আসামী কারাগারে থেকে লিখেছেন ৯টি বই
রাজকুমারের প্রতিভা বিকাশের জন্য কারাগারই ভালো জায়গা। সেখানে বসেই একে একে লিখেছেন নয়টি বই। পেয়েছেন পুরস্কারও। যে রাজকুমারের কথা বলছি, তাঁর বাড়ি ভারতের উত্তরপ্রদেশে। ২০০০ সালের পর থেকে ১১ বছর তিনি কারাগারেই ছিলেন। আর সেখানে থেকেই পাখা মেলছে তাঁর স্বপ্নগুলো। ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়, এক গ্রামপ্রধানকে হত্যায় জড়িত থাকার দায়ে রাজকুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর তিন বছর তাঁকে ...
Read More »ভারতে ‘দেবতা হনুমান’কে আদালতে হাজির হওয়ার নির্দেশ
শুনতে অদ্ভূত হলেও, সত্যিই হিন্দুদের দেবতা হনুমানের বিরুদ্ধে সমন জারি করেছে ভারতের বিহারের একটি আদালত। রোহতাস জেলার গণপূর্ত বিভাগ জানিয়েছে, হনুমানের পূজা হয়, এমন একটি মন্দির সেখানকার ট্রাফিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। আর এ কারণে ওই স্থান থেকে ‘পঞ্চমুখী’ মন্দিরটি সরিয়ে নেয়া প্রয়োজন। এমন আবেদনের প্রেক্ষাপটে আদালত ওই সমন জারি করে এবং সনাতন ধর্মানুসারীদের অন্যতম দেবতা হনুমানকে আদালতে হাজির হতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur