Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইতিহাস গড়ার পথে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান কয়েকটি রাজ্যের জয় ও কয়েকটিতে এগিয়ে থাকার খবর আসার পর হোয়াইট হাউসে ট্রাম্পের যাওয়া অনেকটাই নিশ্চিত ধরে নিয়েছেন তার সমর্থকরা।  ইতোমধ্যে ২৪৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ের অনেকটা কাছাকাছি পৌছে গেছেন ট্রাম্প। বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ...

Read More »

ইসরাইলের অভ্যন্তরে ১৪০টিরও বেশি রকেট ও ড্রোন হামলা

gaza

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে,শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। বারবার সাইরেন বাজায় বহু লোক আশ্রয়কেন্দ্রে ছুটে আসে। শুধু তাই নয়,কেবল একদিনে ইসরাইলে ড্রোন হামলা হয়েছে ১০টি। যার মধ্যে ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি। সামরিক বাহিনী সাতটি ড্রোন আটক করেছে। শনিবার ২ নভেম্বর এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে টাইমস ...

Read More »

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা। লেবাননের স্থানীয় সময় শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে ...

Read More »

গাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

gaza--- (1)

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। হামলায় আহত হয়েছেন আরো ১৮৬ জন। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব মানুষ হতাহত হয়েছেন। শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ...

Read More »

গাজায় ইসরাইলের হামলায় নিহত ৪৭

gaza (1)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে একটি হাসপাতালে ইসরাইলি হামলায় চিকিৎসা সরবরাহে আগুন লেগেছে। ব্যাহত হয়েছে অপারেশন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ওপর বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ করেছে ইসরাইলের সামরিক বাহিনী। ...

Read More »

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

gaza

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ১৬০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১০২ জন ফিলিস্তিনি নিহত ...

Read More »

গাজায় এক বছরের যুদ্ধে ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত

gaza (1)

গাজায় এক বছর ধরে চলা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। সোমবার ২৮ অক্টোবর গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দু’ দিনে গাজার হাসপাতালে আসা ৯৬ জনের মৃত্যু হয়েছে। তবে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। চলমান যুদ্ধে এক সপ্তাহের মধ্যে একটি হাসপাতালেও অভিযান চালিয়েছে সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে,শুক্রবার বেইত লাহিয়ার ...

Read More »

হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম

হিজবুলালাহ ---

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম কাশেম। এর আগে তিনি সশস্ত্র গোষ্ঠীটির উপ-প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার ২৯ অক্টোবর এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে,শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে দিতে রাজি হয়েছে। ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহর সাবেক প্রধান ...

Read More »

ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে ইসরায়েল

iran-.jpg

ইরানে‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাত থেকে রাজধানী তেহরান এবং তার আশপাশের এলাকাগুলো মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে,ইরানে‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কীভাবে এসব বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজধানীর ...

Read More »

ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে

War---

১ অক্টোবর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর ইসরায়েল বারবার হুমকি দিয়েছে যে, তারা ইরানে অবশ্যই হামলা চালাবে। এ অবস্থায় ইরানও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। মূলত ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজা ও লেবাননে ইরান মিত্রদের দুর্বল হয়ে পড়ার কারণেই নিজে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। চারটি ইরানি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ...

Read More »