সৌদি আরবের রিয়াদে কুমিল্লার দুই প্রবাসী ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন। নিহত কামরুল ইসলাম ও ইয়াছিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সন্তান। শনিবার (১৬ জুন) গভীর রাতে রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন (৩৪)। ...
Read More »অজগরের পেট থেকে মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ!
ইন্দোনেশিয়ায় প্রায় ২৩ ফুট লম্বা অজগরের পেট কেটে এক বৃদ্ধার মরদেহ বের করা হয়েছে। দেশটির মুনা দ্বীপের সুলাওয়েসি উপকূলের একটি গ্রামে গত বৃহস্পতিবার এ বিরল ঘটনা ঘটে। ৫৪ বছর বয়সী ওয়া টিবা সুলাওয়েসি উপকূলের পার্সিয়াপান লওয়েলা গ্রামের বাসিন্দা। জানা গেছে, ঘটনার দিন সকালে তিনি সবজি বাগানে গিয়েছিলেন। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আশে-পাশে খোঁজ-খবর শুরু করেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। ...
Read More »প্রবাসে ভালো থাকার একটি দিন ঈদ
প্রবাসে ভালো থাকার একটি দিন ঈদের দিন। একমাস সিয়াম সাধনার পর প্রবাসীরা ঈদের আনন্দে মেতে ওঠেন এই দিনটিতে। ক্ষুদ্র জীবন থেকে একে একে ৪টি ঈদ কেটে গেলেও ভিসাগত জটিলতা, আর্থিক সমস্যা অথবা মালিকপক্ষের অবহেলায় ঈদের আনন্দকে ভাগাভাগি করা হয়নি পরিবার পরিজনের সাথে। ঈদের দিন নিত্য নতুন জামা কাপড় পরিধান করলেও ভাবনার জগত থেকে আজও হারাতে পারিনি। মায়ের হাতের রান্না, এক ...
Read More »শুক্রবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের রাজধানীসহ বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বৃহত্তর ওয়াশিংটনের অল ডালাস মুসলিম সেন্টার (এডাম সেন্টার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার সেন্টারের প্রত্যেকটি শাখায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন করেছে। এডাম সেন্টারে আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি সংক্রান্ত যাবতীয় ...
Read More »চার বছর বয়সেই লিখলো গল্পের বই!
চার বছর বয়সের এক শিশু একটি গল্পের বই লিখে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। শিশুটির নাম অয়ন গোয়ান। খুদে এই লেখকের বাড়ি অাসামের লখিমপুর জেলায়। অয়নই তাহলে ভারতের সবচেয়ে কনিষ্ঠতম লেখক। অয়নের গল্পের বইয়ের নাম ‘হ্যানিকম্ব’। বইটিতে ৩০টি শিশুতোষ গল্প আছে। বইটিতে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিও ছাপা হয়েছে। ছবিগুলো তারই আঁকা। বইটির মূল্য ২৫০ টাকা। জানা যায়, অাসামের লখিমপুর জেলার ...
Read More »বিবাহ বিচ্ছেদ করতে হলে দিতে হবে পরীক্ষা!
চীনে দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদ প্রবণতা। কোনো ভাবেই ঠেকাতে পারছে না দেশটির সরকার। এবার বিবাহ বিচ্ছেদ ঠেকাতে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। লিখিত পরীক্ষায় নির্ধারিত নাম্বার পেলেই বিবাহ বিচ্ছেদের মত সিদ্ধান্ত নেওয়া যাবে। চীনা গণমাধ্যমের খবরে বলা হয়, ডিভোর্স রেজিস্ট্রি অফিসকে স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ কার্যকরের আগে এ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দুই পৃষ্ঠায় মোট ১৫টি প্রশ্নের উত্তর ...
Read More »কানাডার প্রধানমন্ত্রী অসৎ ও দুর্বল:ট্রাম্প
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অসৎ ও দুর্বল বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মিথ্যা বিবৃতি’র অভিযোগ তুলেছেন তিনি। শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-সেভেন সামিটকে কেন্ত্র করে শনিবার টুইটবার্তায় এই মন্তব্য করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প টুইটে কানাডার প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন। টুইট বার্তায় ট্রাম্প লিখেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন খুবই অসৎ এবং দুর্বল। তার ব্যবহারের জবাবে কানাডার ...
Read More »ইয়েমেন উপকূলে নৌকাডুবে ৪৬ অভিবাসী নিহত
ইয়েমেনের উপকূলে নৌকাডুবে অন্তত ৪৬ জন অভিবাসী নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী ছিলেন। বিবিসির এক প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন উপকূলের উত্তাল সাগরে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেঁচে যাওয়া অভিবাসীরা বলেন, অন্তত ১ শ জন আরোহী নৌকাটিতে করে ইয়েমেন ও অন্যান্য আরব দেশে ...
Read More »পার্লামেন্টের মেঝে পরিষ্কার করলেন ডাচ প্রধানমন্ত্রী!
দুর্ঘটনাবশত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট দুর্ঘটনাবশত মঙ্গলবার তার দেশের পার্লামেন্ট করিডোরের মেঝেতে কফি ফেলে দেন। এরপর নিজেই একটা মুছুনি নিয়ে মেঝে পরিষ্কার করা শুরু করেন। তার মেঝে মোছার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কের খবরে বলা হয়, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট দুর্ঘটনাবশত মঙ্গলবার পার্লামেন্ট করিডোরের মেঝেতে কফি ফেলে দেন। এরপর বিব্রত রাট হাসতে হাসতে দ্রুত ...
Read More »সৌদিতে প্রথমবারের মতো ড্রাইভিং লাইসেন্স পেল ১০ নারী
নারীদের জন্য প্রথমবারের মত ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হয়েছে এ কর্যক্রম। প্রথমদিনে দেশের মোট দশজন নারীকে লাইসেন্স দিয়েছে স্থানীয় ট্রাফিক অধিদপ্তর (এসপিএ)। আগামী সপ্তাহ নাগাদ গাড়ি চালানোর লাইসেন্স পাচ্ছে প্রায় ২ হাজার নারী। চলতি মাসের ২৪ তারিখ থেকেই সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। এর আগেই নারী চালকেদের মধ্যে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur