ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডা. লোটে শেরিং। তিনি ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস পাস করে বাংলাদেশে জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। ২০১৩ সালে সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন লোটে শেরিং। ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথম ...
Read More »মালয়েশিয়ায় ভিসার মেয়াদ বেড়েছে, স্বস্তিতে প্রবাসী শ্রমিকরা
১০ বছরের বেশি ভিসা নবায়ন করতে পারবেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী শ্রমিকরা। প্রবাসী শ্রমিকরা ১০ বছর পর ভিসা নবায়ন করে দেশটিতে আবারো অবস্থান করতে পারবেন বলে জানিয়েছেন সে দেশের মানবসম্পদ মন্ত্রী এম কোলাসিগারান। মালয়েশিয়া সরকারের এ ধরনের সিদ্ধান্তে প্রবাসী শ্রমিকদের হতাশা অনেকটাই দূর হয়ে গেছে। মন্ত্রী কোলাসিগারান জানান, মন্ত্রিপরিষদ এ ব্যাপারে তাদের সম্মতি প্রকাশ করেছে গত ২৯ আগস্ট। ১ অক্টোবর থেকে ...
Read More »ভারত থেকে ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্বোধন আজ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে আজ বাংলাদেশের জাতীয় গ্রিডে ভারত থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লী থেকে বিকেলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন। এ উপলক্ষে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে ভেডামারায় ...
Read More »প্রধানমন্ত্রী গেন্নাদি সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জর্জিয়ার বিচ্ছিন্ন আবখাজিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী গেন্নাদি জাগুলিয়া। শনিবার নিহত হন তিনি। দেশটির স্থানীয় সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি। আবখাজিয়ার কেবিনেটের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পশুও ও সুখুমি অঞ্চলের মধ্যকার এক সড়ক দুর্ঘটনায় মারা যান গেন্নাদি জাগুলিয়া (৭০)। স্থানীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ...
Read More »পুলিশের আচরণে মুগ্ধ হয়ে ডাচ নারীর ইসলাম গ্রহণ
সংযুক্ত আরব আমিরাতের পর্যটন পুলিশ সদস্যদের সহনশীলতা ও সভ্য আচার-আচরণে মুগ্ধ হয়ে দেশটিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নেদারল্যান্ডসের এক নারী পর্যটক। শনিবার (৮ সেপ্টেম্বর) আবু ধাবি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণকারী ক্রিশ্চিনা ডাফানো নামের সেই নারী পর্যটক আমিরাতের পর্যটন বিভাগের মহাপরিচালকের কার্যালয়ে উপস্থিত হয়ে তার এ ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। ...
Read More »মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী ফরিদগঞ্জের কৃতি সন্তান আবদুল কাদের
প্রবাসে সফল ব্যবসায়ী দাতুস্রি জাম। পুরো নাম দাতুস্রি হাজী মো: জাম বিন আবদুল কাদের। মালয়েশিয়ায় তিনি দতুস্রি জ্যাম নামে পরিচিত। ছেলেবেলায় গ্রামের বাড়িতে যার নাম ছিলো মোয়াজ্জেন হোসেন পাটওয়ারী। জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগনঞ্জ উপজেলা দায়চারা গ্রামে। গ্রামের সেই ডানপিটে ছেলেটি মালয়েশিয়া অত্যন্ত সম্মানিত একজন মানুষ। সৌখিন এই মানুষটি সবার কাছে পরিচিত পেয়েছেন একজন উদার ব্যাক্তি হিসেবে। এসএসসি পরীক্ষার পর ১৯৮৮ ...
Read More »উটের ঘাস বিক্রি করে কুমিল্লার হোসেন এখন কোটিপতি !
সফল হতে মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করছে। একটু সুখের আশায় পরিবার-পরিজন ছেড়ে প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছে দূর প্রবাসে। কুমিল্লার কৃতি সন্তান মো. হোসেন তেমনই একজন সফল প্রবাসী। পরিশ্রমের ওপর ভর করে আজ তার এ পরিবর্তন। ওমানে উটের ঘাস বেচেই হোসেন নিজের ভাগ্য গড়েছেন। ভাগ্য বদলের আশায় ২৬ বছর আগে পাড়ি জমান মরুময় দেশ ওমানের সালালাতে। অক্লান্ত পরিশ্রম ...
Read More »সৌদি ফেরত গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দূতাবাসের দু’কর্মচারী বরখাস্ত
সাগর চৌধুরী, সৌদি আরব : সৌদি ফেরত গৃহকর্মী রুনা লায়লাকে নির্যাতনের সংবাদের প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিগত কয়েকদিনের বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ দূতাবাস অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ গ্রহণ করেছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এর সচিব ফখরুল ইসলাম জানান, ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের ...
Read More »বিশ্বে স্থূলতায় বছরে মারা যাচ্ছে ৪০ লাখ মানুষ
বিশ্বব্যাপি স্বাস্থ্য ক্ষেত্রে তীব্র সঙ্কট হিসেবে আবির্ভূত হয়েছে মানুষের অতিরিক্ত ওজন বা স্থূলতাজনিত সমস্যা। প্রতি বছর স্থূলতায় মারা যাচ্ছে ৪০ লাখ মানুষ। বাস্তবে এ মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি। কারণ গত ১৫ বছর ধরে বিশ্বে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে হৃদরোগ ও স্ট্রোক। এ দু’ রোগে ২০১৬ সালে সারা বিশ্বে মারা গেছে ১ কোটি ৫২ ...
Read More »অনবরত ধূমপান করছিলেন ইউএস-বাংলার পাইলট!
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে মার্চে দুর্ঘটনায় পড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটের পাইলট আবিদ সুলতান ককপিটে অনবরত ধূমপান করছিলেন। দুর্ঘটনা নিয়ে নেপাল সরকারের একটি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার দাবি করে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। দুর্ঘটনায় পাইলট সুলতানও নিহত হয়েছিলেন। নেপালের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এক ঘণ্টার ওই ফ্লাইটে সুলতান ক্রমাগত ধূমপান করেছিলেন। তবে তিনি তার ধূমপানের অভ্যাস থাকার তথ্য ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur