Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

স্পেনে প্রবেশের চেষ্টায় ৪ প্রবাসীর মৃত্যু

pobashi

ভাগ্য বদলের চেষ্টায় দালালের মাধ্যমে স্পেনে প্রবেশ করতে গিয়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরক্কো থেকে প্লাস্টিকের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মেলেইয়াতে প্রবেশের চেষ্টা করলে মাঝ সমুদ্রে তাদের সলিল সমাধি হয়। গত ২৬ নভেম্বর হৃদয়বিদারক ওই ঘটনা ঘটে। তবে শুক্রবার ঘটনাটি নিশ্চিত হওয়া যায়। নিহতদের পরিবারে এখন শোকের মাতম চলছে। (খবর জাগো নিউজ) নৌকাডুবিতে তাদের দেহ মেলেইয়া দ্বীপে ভেসে উঠলে ...

Read More »

সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত : ২ পাইলট নিহত

helekapter

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। হুতিদের দাবি, শুক্রবার সৌদি সীমান্তের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক। (খবর যুগান্তর) হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইট বার্তায় বলেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই ...

Read More »

যে গ্রামে সব ধরনের পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ

Piaz india

পেঁয়াজের দাম কারসাজি করে রাতারাতি কোটিপতি হচ্ছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী, আর নাকাল হচ্ছেন সারা দেশের মানুষ। কিন্তু ভারতের বিহারের জাহানাবাদ জেলার চিরী পঞ্চায়েতের একটি গ্রামে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সামান্য প্রভাবও পড়েনি। খবর এনডিটিভির। কারণ ওই গ্রামে কেউই কখনও পেঁয়াজ খান না। রাজ্যের অন্য গ্রামে যেখানে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রান্নাঘরের বাজেটে কাটছাঁট করতে হচ্ছে সবাইকে, পাটনার খুচরাবাজারে পেঁয়াজের দাম ...

Read More »

প্রেমে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রে হত্যাসহ বোমা হামলার ষড়যন্ত্র বাংলাদেশি যুবকের

salman-roshid

প্রেমে নিবেদন করে ব্যর্থ হয়েছিলেন। এরপর ওই ছাত্রীকে উত্যক্ত করার দায়ে পরপর দুই কলেজ থেকে বহিষ্কার করা হয় তাকে। প্রতিশোধ নিতে ওই দুই কলেজের ডিনকে বোমা মেরে হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালানোর ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা সালমান রশীদ (২৩)-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর গত সোমবার আদালতে তাকে সোপর্দ করা হয়। কিশোরগঞ্জের ছেলে সালমান রশীদ এই হামলার জন্যে আইএস’র ...

Read More »

১০ বছরে দেশে লাশ হয়ে ফিরেছেন ‘২৬ হাজার ৭৫২ জন নারী কর্মী’

বিদেশ থেকে গত ১০ বছরে দেশে লাশ হয়ে ফিরেছেন ২৬ হাজার ৭৫২ জন নারী কর্মী। চলতি বছরের গত ৯ মাসেই দেশে ফিরেছে প্রায় ৩ হাজার নারী কর্মীর লাশ। এর কারণ হিসেবে সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন যথাযথভাবে না মানাকেই দায়ী করছেন বক্তারা। খবর দৈনিক কালেরকণ্ঠের। ২৬ নভেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘নারী শ্রমিক ...

Read More »

সৌদি আগ্রাসন : প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে ১ শিশু

child-death

যুদ্ধ কবলিত ইয়েমেনে প্রচণ্ড ক্ষুধার তাড়নায় প্রতি ১০ মিনিটে একজন করে শিশু মারা যাচ্ছে। এসব শিশুর বয়স পাঁচ বছরের নিচে। ইয়েমেনের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকেল শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের অব্যাহত অবরোধের কারণে ইয়েমেনে নবজাতক শিশুদেরও মৃত্যু ঘটছে। তাহা আল-মুতাওয়াকেল বলেন, সৌদি আরবের যুদ্ধের কারণে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি ঘটেছে তাতে প্রতি দুই ঘণ্টায় ছয়টি ...

Read More »

লেবাননে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের প্রবাসী নিহত

Emon-molla

লেবাননে প্রাইভেটকারের ধাক্কায় ইমান মোল্লা (৪৫) নামে চাঁদপুরের এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির মনসুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান মোল্লা চাঁদপুর সদরের ১৫ নং ওয়ার্ড নতুন বাজারের হাজী আব্দুল হক মোল্লার ছেলে। জানা গেছে, ইমান মোল্লা মনসুরিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। প্রতিদিনের মত কাজ শেষে রাস্তার অপর পাশ থেকে ফেরার ...

Read More »

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

Julian assange

বিশ্বখ্যাত প্রচার সংস্থা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়, মঙ্গলবার (১৯ নভেম্বর) অ্যাসাঞ্জের বিরুদ্ধে ২০১০ সালে আনা ধর্ষণের অভিযোগের তদন্ত বাদ দিয়েছেন সুইডিশ প্রসিকিউটররা। সুইডেনের পাবলিক প্রসিকিউশনের সহকারী প্রধান ইভা মারি পারসন সংবাদ সম্মেলনে বলেন, আমার মতে, এ ব্যাপারে সব ধরনের তদন্ত করা হয়েছে। কিন্তু ...

Read More »

লিবিয়ায় বিমান হামলায় ১৬ বাংলাদেশি হতাহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ায় আজ সোমবার একটি বিস্কুটের কারখানায় বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত বাংলাদেশির নাম বাবুলাল। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। আহতদের ত্রিপোলির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিপোলি থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ...

Read More »