করোনায় আতংকিত না হয়ে সচেতন হওয়ার অনুরোধ করেছেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। ২ এপ্রিল বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই অনুরোধ জানান । সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১শত ৬৫জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ শত ৮৫জন। মারা গেছেন ৫জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ২১জন। সুস্থ হয়ে ...
Read More »বিশ্বের ১৮০ দেশে সংক্রমিত ১০ লাখ মৃতের সংখ্যা ৫১ হাজার
চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্বের বেশির ভাগ দেশ। দ্রুত বেড়ে চলেছে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এখন তা ১৮০ দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে সব মিলিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির এর তথ্য অনুযায়ী, ২ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ১৮১ টি দেশে ...
Read More »পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার ২ এপ্রিল থেকে এ কারফিউ কার্যকর হবে। এর আগে এই দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ দিনের ১৬ ঘণ্টা কারফিউ জারি ছিল। এই ...
Read More »ভাইরাস রুখতে চীনের শহরে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি খাওয়া নিষিদ্ধ
করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে বন্যপ্রাণীর মাংসের সম্পর্ক থাকায় এসব প্রাণী খাওয়া ও বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে চীন। এই নিষেধাজ্ঞার মধ্যে চীনের শেনজেন শহর কুকুর ও বিড়ালের মাংস বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করেছে। এটিই হচ্ছে দেশটির প্রথম কোনো শহর যেখানে এ সব নিষিদ্ধ করা হলো। আগামী ১ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল বলছে শুধু মাত্র খাওয়ার ...
Read More »হজ পালনের প্রস্তুতি সাময়িকভাবে মুলতবি রাখার আহ্বান : সৌদি হজমন্ত্রী
সৌদি আরবের হজমন্ত্রী মোহাম্মদ বাতেন হজ পালনের প্রস্তুতি সাময়িকভাবে মুলতবি রাখার আহ্বান জানিয়েছেন। মহামারি আকারে দেখা দেওয়া করোনাভাইরাস নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়। সৌদি হজমন্ত্রী বলেন, ‘পবিত্র হজের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সৌদি আরব পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান ...
Read More »দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড়ো পরীক্ষা করোনা : জাতিসংঘ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে সবচেয়ে বড়ো পরীক্ষা নিচ্ছে করোনা ভাইরাস। এমন মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। মঙ্গলবার ৩১ মার্চ জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব বলেন, ‘নতুন করোনা ভাইরাস সমাজের মূলে আঘাত করছে। জীবন নিচ্ছে এবং মানুষের জীবিকায় ব্যাঘাত ঘটাচ্ছে। নিকট অতীতে এরকম আর কিছুই দেখা যায়নি।’ গত বছরের ডিসেম্বরে ...
Read More »২০ হারেম সুন্দরী নিয়ে আইসোলেশনে ৬৭ বছর বয়সী থাই রাজা
যেখানে করোনার থাবা থেকে রেহাই পাচ্ছেন না কেউ। ২০ হারেম সুন্দরী তথা নিজের ৪ স্ত্রীর বাইরে ২০ উপপত্নী নিয়ে সেলফ আইসোলেশনে গিয়েছেন থাই রাজা ভাজিরালংকর্ন। থাইল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসছে, সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী ও রাজা-মহারাজারাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে থাই ...
Read More »দিল্লির নিজামুদ্দিন মসজিদে ধর্মীয় সমাবেশ, ব্যাপক ছড়িয়েছে করোনা
দিল্লির নিজামুদ্দিন মসজিদে ধর্মীয় সমাবেশ, ব্যাপক ছড়িয়েছে করোনা সংক্রমণ। এটা ঠেকাতে একরম প্রায় ব্যর্থ অরবিন্দ কেজরিওয়াল সরকার। ওই সমাবেশে যোগ দিয়ে বহু মানুষ করোনা আক্রান্ত হয়ছেন । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৭ জনের। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার। জানা গেছে, ওই মসজিদটি (নিজামুদ্দিন) সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের মসজিদ থেকে কমপক্ষে ...
Read More »সৌদিতে করোনাভাইরাস রুখতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
করোনাভাইরাস রুখতে জারিকৃত কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে সৌদি আরব। প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে (রিয়াদ,জেদ্দা, মক্কা ও মদীনা শহরে প্রতিদিন বিকাল ৩ টা থেকে) পরদিন সকাল ৬ টা পর্যন্ত জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। গত ২৩ মার্চ ২১ দিনের জন্য এ কারফিউ জারি করা হয়। তবে ২৯ মার্চ আরেক নির্দেশনায় এ মেয়াদ অনির্দিষ্টকালের জন্য করা হয়। এ সময়ে ...
Read More »করোনার ওষুধ তৈরিতে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে জনসন এন্ড জনসন
করোনার প্রতিষেধক তৈরিতে ৪৫০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কম্পানি জনসন এন্ড জনসন। আগামি ২০২১ সালের প্রথমেই বাজারে আসবে করোনার ওষুধ। ফোবস ম্যাগাজিনে উঠে এসেছে এ তথ্য। জনসন এন্ড জনসনের প্রধান বিজ্ঞানী বলছেন, ‘ যুক্তরাষ্ট্রের সাথে ১ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগে কাজ করতে ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনে ব্যয় হবে ৫ শ মিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে শুরু হয়েছে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur