ব্রাজিলে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ ব্রাজিল, যেখানে করোনাভাইরাসে আক্রান্ত ৫০ হাজারের মাইলফলক স্পর্শ করল। ব্রাজিলে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ৩৮ জন এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ৬১৭ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি করোনাভাইরাস রিসার্চ সেন্টারের প্রকাশিত তথ্য থেকে ...
Read More »আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড
মহামারি করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড হয়েছে। ২২ জুন সোমবার এশিয়া অঞ্চলে লেনদেন শুরু হতেই প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৫০ ডলার ছাড়িয়ে যায়। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ফেব্রুয়ারি-মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন হলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। সোমবার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে দেড় শতাংশের ওপরে। গত বছরের ...
Read More »একদিনে প্রায় ২ লাখ : বিশ্বে আক্রান্ত ছাড়াল ৯০ লাখ
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমছে না। উল্টো রোববার বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজারের বেশি। চীনে উৎপত্তির পরে ইউরোপ একসময় প্রাদুর্ভাবের কেন্দ্র থাকলেও এখন সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে দুই আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। এরইমধ্যে গোটা বিশ্বে আক্রান্ত ৯০ লাখ ছাড়াল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রোববার একদিনে শনাক্তে শীর্ষে ছিল ব্রাজিল; ৫৪ হাজার ৭৭১। যথাক্রমে যুক্তরাষ্ট্র ৩৬ হাজার ...
Read More »সৌদিতে কারফিউ প্রত্যাহার : স্বাস্হ্যবিধি অমান্য গুণতে হবে জরিমানা
করোনাভাইরাসের কারণে সৌদি সরকারের দেয়া বিভিন্ন বিধি-নিষেধ শিথিল হচ্ছে। ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় এবং নাগরিকদের জীবন স্বাভাবিক করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সৌদি কতৃপক্ষ । এ ছাড়া মক্কা মসজিদুল হারাম সহ এই অঞ্চলের দেড় হাজারের বেশি মসজিদ খুলবে ফজরের সময় থেকে। ২১ জুন রবিবার দেশটিতে সকাল ছয়টা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। ২০ জুন শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় এই ...
Read More »করোনায় বিভিন্ন দেশে ১১০৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানা যায় ১৮ মার্চ দুপুরে। ওই দিনই সন্ধ্যায় জানা গেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর। সেটাই ছিল দেশের বাইরে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। এরপর প্রায় প্রতিদিনই নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু হচ্ছিল। একই সঙ্গে যুক্ত হচ্ছিল নতুন নতুন দেশ, যেখানে একের পর এক প্রবাসী আক্রান্ত ও মারা যাচ্ছিলেন। গতকাল শনিবার পর্যন্ত মোট ...
Read More »কাশ্মীরে গুলি করে নামানো হলো পাকিস্তানের ড্রোন
চীনের সঙ্গে উত্তপ্ত সময় পার করছে ভারত। এর মাঝেই পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়ে আনলো দেশটি। শনিবার সকালে মারাত্মক সব অস্ত্র বয়ে নিয়ে চলা এই ড্রোনকে গুলি করে নামাল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার কাছে অস্ত্র বহনকারী ওই ড্রোনটিকে আকাশে দেখার পরেই তাকে গুলি করে নিচে নামায় বিএসএফ। ওই পাকিস্তানের ড্রোন এর ভেতর থেকে একটি এম-৪ আমেরিকায় ...
Read More »প্রবাসীদের ৭ শ কোটি টাকা ঋণ দেবে সরকার
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট সংকটে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ইতোমধ্যে তাদের অনেকেই দেশে ফিরে এসেছেন। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত এসব প্রবাসীর সহায়তায় ৭ শ কোটি টাকা ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার ১৮ জুন ব্র্যাক আয়োজিত ভার্চুয়াল একটি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন। এদিন বিদেশ ফেরত ৭ হাজার ২৫০ ...
Read More »চীন-রাশিয়া-ভারত ত্রি-পাক্ষীক আলোচনা ২৩ জুন
লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে রাজি হয়েছে চীন-ভারত। আগামি ২৩ জুন চীন ও রাশিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘ ২৩ জুন রাশিয়া-চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দেবেন। করোনা মহামারী, বৈশ্বিক নিরাপত্তা ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যদিও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত ...
Read More »বাংলাদেশের ৫,১৬১ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিল চীন
চীন বাংলাদেশের ৫১৬১ পণ্যে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দিয়েছে। ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর হবে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। সূত্র জানায়, চীন বাংলাদেশের জন্য যেসব পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তার মধ্যে দিয়ে বাংলাদেশ চীনা বাজারে মোট রপ্তানি পণ্যের ৯৭ % শুল্ক মুক্ত সুবিধা পাবে। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা শুল্কমুক্ত সুবিধা নিয়ে ...
Read More »কাবাসহ দেড় হাজার মসজিদ খুলছে রোববার
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রায় তিন মাস বন্ধ থাকার পর মসজিদুল হারাম বা কাবা শরীফসহ সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আশেপাশের আরো দেড় হাজার মসজিদ খুলে দেয়া হচ্ছে। রোববার ২১ জুন ফজরের সময় থেকে মসজিদগুলো খুলছে। সকল মসজিদ মুসুল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মক্কা প্রদেশে অবস্থিত সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের শাখা। তারা স্বাস্থ্যবিধি মেনে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur