Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

৬ মাস পর ওমরাহর জন্য খুলল মসজিদুল হারামের দরজা

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর আজ রোববার থেকে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা।

স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হয়েছে। খবর আরব নিউজের।তবে ওমরাহ পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা রোববার থেকে এতে অংশ নিতে পারবেন।

প্রথম অবস্থায় ওমরাহর মোট ধারণক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেয়া হবে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবেন। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন, যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। সেই সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।

বার্তাকক্ষ, ০৪ অক্টোবর,২০২০;

করোনায় আক্রান্ত ট্রাম্প হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

এর আগে স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি।

হোয়াইট হাউস ত্যাগ করার আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান-এ উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়লেও কারও সঙ্গে কথা বলেননি।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। শরীরে হালকা জ্বর রয়েছে। তবে তিনি বেশ চাঙা রয়েছেন। তাকে কিছু ওষুধও দেয়া হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর আলিসা ফারাহ।

তিনি বলেছেন, ট্রাম্প এখনো প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত সতকর্তার অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

এর আগে শুক্রবার সকালে টুইট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’

পরে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ।

ট্রাম্পের মতো মেলানিয়া ট্রাম্পের শরীরেও করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তিনি সার্বিকভাবে ভালো বোধ করছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনাভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে।

চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে।

আর্ন্তজাতিক ডেস্ক,৩ অক্টোবর ২০২০

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির করোনা শনাক্ত

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির করোনা শনাক্ত হয়েছে। ২ অক্টোবর শুক্রবার এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। এর আগে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে মেলানিয়া ট্রাম্প ও তিনি কোয়ারেন্টাইনে আছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন ফক্স নিউজের উপস্থাপক হোপ হিকস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক পরা ছাড়ায় ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সেসময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।

আরও পড়ুন- ফার্স্ট লেডিকে নিয়ে কোয়ারেন্টিনে ট্রাম্প

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‌‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করবো।’

এর আগে বৃহস্পতিবার রাতে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, সামান্য বিরতি না নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন হোপ হিকস। তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। ভয়াবহ! এখন আমি এবং ফার্স্ট লেডি আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। সে সময় পর্যন্ত আমরা কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করবো।

তিনি কোয়ারেন্টিনে যাওয়ার ফলে আগামী ১৫ই অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে যে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা তাতে কি প্রভাব পড়বে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না।

বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের উপস্থাপক সিন হ্যানিটিকে ট্রাম্প বলেছেন, হোপ হিকসের সঙ্গে তিনি এবং মেলানিয়া ট্রাম্প প্রচুর সময় কাটিয়েছেন। ট্রাম্প বলেন, তাই আমরা এখন পরিস্থিতির দিকে দৃষ্টি রাখছি। হোপ হিকস মাঝে মাঝে মাস্ক পরেন। কিন্তু তার করোনা পজেটিভ এসেছে।

প্রসঙ্গত, এরই মধ্যে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে দুই লাখ।

ফার্স্ট লেডিকে নিয়ে কোয়ারেন্টিনে ট্রাম্প

ঘনিষ্ঠ একজন সহযোগীর করোনা পজেটিভ ধরা পড়ায় কোয়ারেন্টিনে চলে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তার ঘনিষ্ঠ সহযোগী ৩১ বছর বয়সী হোপ হিকসের করোনা পজেটিভ ধরা পড়েছে। ফলে তিনি এবং ফার্স্টলেডি কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। এখন তারা নিজেদের করোনা পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এর আগে এ সপ্তাহের প্রথম দিকে ওহাইওতে একটি টিভি বিতর্কে অংশ নিতে ট্রাম্পের সঙ্গে সফর করেছিলেন হোপ হিকস। ক্লিভল্যান্ডে মঙ্গলবার প্রেসিডেন্টের জেট বিমান থেকে তাকে দেখা গেছে মাস্কছাড়া নেমে যেতে।

এ ছাড়া বুধবার প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে ট্রাম্পের সঙ্গে সফর করেছেন তিনি। সেখানে ট্রাম্পের খুব কাছে ছিলেন হোপ হিকস। এ সময় মিনেসোটায় একটি র‌্যালিতে অংশ নেন ট্রাম্প।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে ট্রাম্প টুইট করেছেন, সামান্য বিরতি না নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন হোপ হিকস। তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। ভয়াবহ! এখন আমি এবং ফার্স্ট লেডি আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। সে সময় পর্যন্ত আমরা কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করবো।

আরও পড়ুন : আরবদের বিশ্বাসঘাতকতায় স্বাধীন রাষ্ট্র গঠনে স্বপ্ন ভঙ্গ ফিলিস্তিনের

তিনি কোয়ারেন্টিনে যাওয়ার ফলে আগামী ১৫ই অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে যে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা তাতে কি প্রভাব পড়বে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না।

বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের উপস্থাপক সিন হ্যানিটিকে ট্রাম্প বলেছেন, হোপ হিকসের সঙ্গে তিনি এবং মেলানিয়া ট্রাম্প প্রচুর সময় কাটিয়েছেন। ট্রাম্প বলেন, তাই আমরা এখন পরিস্থিতির দিকে দৃষ্টি রাখছি। হোপ হিকস মাঝে মাঝে মাস্ক পরেন। কিন্তু তার করোনা পজেটিভ এসেছে।

প্রসঙ্গত, এরই মধ্যে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে দুই লাখ।

আন্তর্জাতিক ডেস্ক, ২ অক্টোবর ২০২০

আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে বাড়ছে লাশের মিছিল

কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আজারবাইজান সরকার বলেছে, আর্মেনিয়ার হামলায় তাদের অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৫ জন। তারা সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি।

অন্যদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর হামলায় তাদের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই প্রাণ হারিয়েছে। কারাবাখ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ৮৪ জন সেনা প্রাণ হারিয়েছে। কারাবাখ অঞ্চলের অবস্থান আজারবাইজানের ভেতরে হলেও তা নিয়ন্ত্রণ করছে আর্মেনিয়ার সমর্থনপুষ্টরা।

সংঘর্ষে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুই দেশই আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, তারা আর্মেনিয়ার সঙ্গে কোনো আলোচনা করবেন না।

একই ধরণের কথা বলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেছেন, সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। এ অবস্থায় আজারবাইজানের সঙ্গে কোনো ধরণের আলোচনার সম্ভাবনা নেই।

নগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রোববার সকাল থেকে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিবেশী দেশ।

নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পরপরই ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আর্মেনিয়া ও আজারবাইজনকে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় দু’দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
১৯৯৪ সালে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে জাতিগত আর্মেনীয়রা।

আরও পড়ুন- করোনায় প্রাণ হারালেন ৮ লাখ মানুষ

আজারবাইজান সরকার বলেছে, আর্মেনিয়ার হামলায় তাদের অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৫ জন। তারা সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি।

অন্যদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর হামলায় তাদের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই প্রাণ হারিয়েছে।

কারাবাখ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ৮৪ জন সেনা প্রাণ হারিয়েছে। সংঘর্ষে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুই দেশই আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘তারা আর্মেনিয়ার সঙ্গে কোনো আলোচনা করবেন না।’

একই ধরণের কথা বলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেছেন, সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। এ অবস্থায় আজারবাইজানের সঙ্গে কোনো ধরণের আলোচনার সম্ভাবনা নেই। নগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত রোববার সকাল থেকে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। সংঘাত এখনও চলছেই।

আন্তর্জাতিক ডেস্ক, ১ অক্টোবর ২০২০

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে অযোধ্যার শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পরে আজ লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় ঘোষণা করবেন।

বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। ভারতের মুসলিমরা ওই মামলার দিকে তাকিয়ে আছেন এখন। বহুল আলোচিত এ মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করা হয়েছিল।

অভিযুক্তদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন।

ওই মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে আছেন বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও।

আসন্ন রায় প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ‘২৭ বছর আগে অযোধ্যায় যা ঘটেছিল তা রাতের অন্ধকারে নয় বরং দিনের আলোয় হয়েছিল।

বার্তা কক্ষ,৩০ সেপ্টেম্বের ২০২০

কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর আল জাজিরার।

২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০০২ সালে অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয় কুয়েতি আমিরের। এর দুই বছর পর হৃদপিণ্ডে একটি পেসমেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয় শেখ সাবাহর।

২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে তখন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেন আল-সাবাহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা করার সূচি পর্যন্ত বাদ দেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে ফের যুক্তরাষ্ট্র পাড়ি জমান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পান তার বৈমাত্রেয় ভাই যুবরাজ শেখ নাওফ আল-আহমদ আল-সাবাহ।

১৯২৯ সালে জন্ম নেয়া শেখ সাবাহকে আধুনিক কুয়েতের স্থপতি হিসেবে ভাবা হয়। ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর কুয়েতের প্রধানমন্ত্রী হন সর্বজনশ্রদ্ধেয় এ নেতা।

২০০৬ সালে শেখ জাবের আল সাবাহর মৃত্যুর পর আরব উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশটির আমিরের দায়িত্বে পান শেখ সাবাহ। আরব উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছলে উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কুয়েতের আমির।

সূত্র: আল জাজিরা, পার্স টুডে

করোনা: যুক্তরাষ্ট্রের প্রায় ২ লাখ ৮০ হাজার শিক্ষার্থী আক্রান্ত

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। গত ১ মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় দুই লাখ ৮০ হাজার স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সোমবার একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের চার শতাংশ স্কুল শিক্ষার্থীরা। আর এদের মধ্যে যাদের বয়স ৫ থেকে ১১ তাদের তুলনায় ১২ থেকে ১৭ বছর বয়সীরা দ্বিগুণ হারে আক্রান্ত হয়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনের তথ্য বিবরণীতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ২৮৫ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩ হাজার ২৪০ জনকে। এর মধ্যে ৪০৪ জনকে রাখা হয়েছিল আইসিইউতে। এছাড়া করোনায় ৫১ স্কুল শিক্ষার্থী করোনায় মারা গেছে।

শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা এবং হাঁপানি ছিল তাদের অবস্থাই বেশি গুরুতর হয়েছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

বার্তাকক্ষ, ২৯ সেপ্টেম্বর,২০২০;

অবৈধভাবে অনুপ্রবেশে স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ আটক ১১৩

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশি ও পাকিস্তানি।

সোমবার স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিকা লেস্কোভিচ দেশটির স্থানীয় এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্লোভেনিয়ায় এর আগে কখনও একদিনে একসঙ্গে এত বেশি অভিবাসীকে আটক করার ঘটনা ঘটেনি।

তিনি বলেন, যেহেতু স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ট্রাসে এ ঘটনাটি ঘটেছে, তাই ধারণা করা হচ্ছে এ সকল অভিবাসীর বেশিরভাগই ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্সে যেতে মূলত রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন।

এদিকে এ ঘটনায় স্লোভেনিয়ার জনসাধারণের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, একসঙ্গে এত সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারীকে আটকের মধ্য দিয়ে প্রমাণিত হয় স্লোভেনিয়াসহ আশপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি বিশাল চক্র গড়ে উঠেছে।

এর আগেও গত সপ্তাহে স্লোভেনিয়ার অন্য একটি সীমান্তবর্তী শহর সেলইয়েতে এক লরি থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আট মাসে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সর্বমোট ১০ হাজার ২২৩ জনকে আটক করা হয়েছে যা বিগত বছরের তুলনায় ৩.৩ শতাংশ বেশি।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও মরোক্কোর নাগরিক।

বার্তাকক্ষ, ২৯ সেপ্টেম্বর, ২০২০;

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

জলাতঙ্ক রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ। এখনো দেশে বছরে ২০০ জনের বেশি মারা যাচ্ছে জলাতঙ্কে। বিশেষ করে কুকুরের কামড়েই তাদের মৃত্যু হচ্ছে। ঢাকায় এ ঘটনায় মৃতের সংখ্যা ৫০-এর বেশি। গত ১০ বছরে এ সংখ্যা ১০ শতাংশ কমলেও কুকুরে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রগ্রাম সূত্র জানায়, দেশজুড়ে জলাতঙ্কজনিত মৃতের সংখ্যা ২০০৯ সালে ছিল প্রায় দু হাজার। ২০১৯ সালে তা নেমে এসেছে ২০০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা.শাহনীলা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, ‘ টিকার মাধ্যমে এখন জলাতঙ্ক প্রতিরোধ হয়। মানুষও তা জানে। সারা দেশে ৬৭টি কেন্দ্রের মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেয়া হয়। মানুষের সচেতনতার কারণে এ টিকার চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

গত অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় ৩ লাখ ভায়াল ভ্যাকসিন দেশের বিভিন্ন জেলা সদর হাসপাতাল ও মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সরবরাহ করা হয়েছে।

অধ্যাপক শাহনীলা আরো বলেন, ‘জলাতঙ্ক একটি মারণব্যাধি,যা প্রাণী থেকে মানুষ ও প্রাণীতে সংক্রমিত হতে পারে। মূলত কুকুরের মাধ্যমে এ রোগটি সংক্রমিত হয়। এখনো বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন এবং বছরে ৫৫ হাজার জন এ রোগে মারা যায়।

২০৩০ সালের মধ্যে কুকুর কামড়জনিত জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়তে বৈশ্বিক কর্মকৌশলের অংশ হিসেবে বাংলাদেশেও কাজ চলছে। বিজ্ঞানী লুই পার আবিষ্কৃত জলাতঙ্কের টিকায় রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব।

বার্তা কক্ষ, ২৮ সেপ্টেম্বর ২০২০