Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ

আজ ১২ অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস। ১৯৯৬ সাল থেকে ‘ওয়ার্ল্ড আরথ্রাইটিস ডে’ দিবসটি ‘আর্থ্রাইটিস অ্যান্ড রিউমেটিজম ইন্টারন্যাশনাল’-এর তত্ত্বাবধানে উদ্যাপিত করে আসছে। বহু প্রাচীনকাল থেকে এ রোগটির অস্তিত্ব থাকলেও ৪৫০০ খ্রিস্টপূর্ব থেকেই এটি পুস্তক বা নথিবুক্ত হওয়া শুরু করে এবং আকারে সবার মাঝে ছড়িয়ে পড়তে এবং সংক্রমিত হতে শুরু করে।

১৮৫৯ সালের দিকে রোগটিকে তার বর্তমান ‘আর্থ্রাইটিস’ নামকরণ করা হয় ।

‘আর্থ্রাইটিস ফাউন্ডেশন’ আটল্যান্টা’-এর তথ্য অনুযায়ী বর্তমানে মানুষের অক্ষমতার প্রথম এবং প্রধান কারণ হলো আর্থ্রাইটিস। বর্তমানে শুধু আমেরিকাতেই সাত মিলিয়নের বেশি লোক এখন আরথ্রাইটিসে আক্রান্ত। আমাদের দেশে প্রায় ২৫ % মানুষ কোনো না কোনো ধরনের বাত ও জটিল বাতরোগে আক্রান্ত।

আর্থ্রাইটিস বলতে সাধারণত গিরার প্রদাহ বোঝানো হয় যা সন্ধিবাত নামেও পরিচিত। প্রকৃতপক্ষে, ‘আর্থ্রাইটিস’ একক রোগ নয়; এটি অনেকগুলো রোগের প্রধান লক্ষণ। আরথ্রাইটিস বহু ধরনের হতে পারে। ২০১৩ ও ২০১৬ সালে আলাদাভাবে দ ুটি গবেষণা চালানো হয় যেখানে আরথ্রাইটিসের ১০০ রকমের প্রকার উল্লেখ করা হয়।
প্রদাহের কারণভেদে এ রোগটিকে সাধারণত অস্টিও আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বা ওটোইম্যুন আর্থ্রাইটিস যার মধ্যে রিউমেটয়েড আর্থ্রাইটিস, গাউট, সংক্রমণজনিত আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস ইত্যাদি দলে শ্রেণিভুক্ত করা হয়ে থাকে।

পশ্চিমা বিশ্বে রিউমেটয়েড আর্থ্রাইটিসবেশি দেখা গেলেও আমাদের দেশে অস্টিওআর্থাইটিস এ আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়, যা পুরুষদের চেয়ে নারীদের ক্ষেত্রে চারগুণ বেশি। সর্বোপরি ইনফ্লামেটরি বা ওটোইম্যুন আর্থ্রাইটিস মহিলাদের বেশি আক্রান্ত করে থাকে।
ইনফ্লামেটরি বা ওটোইম্যুন আরথ্রাইটিসের প্রধান লক্ষণগুলো হলো অতিরিক্ত মাত্রায় ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া ও শক্ত হয়ে যাওয়া। এ ছাড়া এ রোগের অন্য উপসর্গগুলোর মধ্যে রয়েছে প্রাতকালীন জড়তা, চলাফেরায় জড়তা, মাংসপেশিতে ব্যথা, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া।

প্রকারভেদে ভিন্ন ভিন্ন আর্থ্রাইটিস বিভিন্ন জয়েন্টকে আক্রান্ত করে থাকে। রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রধানত দুই হাত বা পায়ের ছোট ছোট পাঁচ বা তার অধিক জয়েন্টকে আক্রান্ত করে থাকে। এ ছাড়া যেসব সন্ধিতে এ রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে, সেগুলো হলোÑ হাঁটু, কনুই, রিস্ট ও সোল্ডার জয়েন্ট। আরথ্রাইটিসে চিকিৎসা না নিলে কয়েক মাস বা বছরের মধ্যে জয়েন্ট ডিফরমিটি বা বিকৃতি হওয়ারও আশঙ্কা থাকে। স্পন্ডাইলো আর্থ্রাইটিস নামক রোগে প্রধানত মেরুদে র জয়েন্টগুলো আক্রান্ত হয়। যা সাধারণত ৪৫ বছরের কম বয়সের আক্রান্ত রোগীরা ইনফ্লামেটরি ব্যাক পেইন নিয়ে চিকিৎসকের কাছে আসেন।

এ ব্যথা সাধারণত বিশ্রামে, ভোররাত বা সকালে বেশি থাকে এবং হাটাচলা বা কর্মকাে র ফলে উন্নতি হয়। এ ছাড়া এ আরথ্রাইটিসে পেটের প্রদাহ, এক বা দু’ চোখ লাল হয়ে দেখতে অসুবিধা হতে পারে এটা সাধারণত ইউভাইটিস, লিগামেন্ট বা মাংসের টেন্ডন হাড়ের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, সেখানেও প্রদাহ হতে পারে; যেটিকে এন্থেসাইটিস, চর্মের বা নকের সোরিয়াসিস রোগের ইতিহাস থেকে থাকে। যেসব সন্ধিতে এ রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে সেগুলো হলো হাঁটু, হিপ, কোমর, ঘাড়, হাত ও পায়ের আঙুল, কনুই, রিস্ট প্রভৃতি।

অস্টিও আর্থ্রাইটিস আরেকটি খুব সাধারণ বাত। আমাদের জয়েন্টের ভেতরে হাড়ের শেষ প্রান্তে কার্টিলেজ নামক এক ধরনের অংশ থাকে, যা অস্থিসন্ধিকে ফ্লেক্সেবল রাখে এবং জয়েন্টের অতিরিক্ত চাপ বা প্রেসার শোষণ ও নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কোনো কারণে এ কার্টিলেজ নামক পদার্থটি যদি ক্ষয় হয়ে যায়, তখন তা আরথ্রাইটিসের রূপ নিতে থাকে।

জয়েন্ট মার্জিনে নতুন হাড় তৈরি হয়। আর্থাইটিসের তীব্রতা ও ধরনের ইনজুরি ও ক্ষয় হওয়ার ওপর নির্ভর করে। সাধারণত যারা অধিক ভারী কাজ করে বা যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে জয়েন্টের ওপর চাপ বাড়তে থাকে এবং আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বয়সের কারণেও আর্থ্রাইটিস হয়ে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টের ক্রমাগত ব্যবহারের ফলে কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হয় এবং জয়েন্টের দু দিকে হাড়ের ঘর্ষণে ব্যথা হয়। এই রোগে সাধারণত হাঁটু বেশি মাত্রায় আক্রান্ত হয়।

মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া এবং জয়েন্ট নাড়াচাড়া করলে মুড়মুড় শব্দ করা, হাঁটু বাইরের দিকে বেঁকে যাওয়াও এই রোগের অন্যতম উপসর্গ। জয়েন্টে ক্রমাগত আঘাত লাগা বা অপারেশন করা, জয়েন্ট ইনফেকশন হওয়া, বিভিন্ন জন্মগত ত্রুটি, রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি কারণেও আর্থ্রাইটিস হয়ে থাকে।

ওজন হ্রাস এবং ব্যায়াম এবং শারীরিক থেরাপি আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন হতে পারে। সবশেষে বিশ্ব আর্থ্রাইটিস দিবসটির প্রতিপাদ্য মাথায় রেখে এটা বলা যায়, আরথ্রাইটিসের চিকিৎসার দ্রুত গ্রহণ করলে এই রোগের সঠিক নিয়ন্ত্রণ এবং অনেকাংশে রোগীর কার্যক্ষমতা এবং জীবনযাপনের মান রক্ষা করা যায়।

বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর চিকিৎসার জন্য শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র রিউমাটোলজি বিভাগ চালু আছে। সারা দেশের এতগুলো মেডিকেল কলেজ হাসপাতালের কোথাও রিউমাটোলজি বিভাগ নেই। অথচ, আমাদের দেশে এখন দীর্ঘ পাচ বছর এই বিষয়ে পড়াশোনা করে পাস করে বসে আছেন প্রায় ৪০ জন রিউমাটোলজি বিশেষজ্ঞ।

পদ ও কাজের পরিবেশ না থাকায় তাদের মেধা ও কর্মদক্ষতা বাংলাদেশ কাজে লাগাতে পারছেন না। তাই অনতিনবিলম্বে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রিউমাটোলজি বিষয়ে পদ সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে।

বার্তা কক্ষ , ১২ অক্টোবর ২০২০
এজি

২০ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট চলবে

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

১০ অক্টোবর, শনিবার সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটের এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, প্রথম ধাপে সপ্তাহে দুইটি করে ফ্লাইট চালাবে তারা। ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে তাদের প্রথম ফ্লাইট। পরে ফিরতি ফ্লাইট ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছার পর সেখানে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। পরে প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হবে। এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে, যা বহন করতে হবে যাত্রীকেই।

বার্তা কক্ষ,১০ অক্টোবর ২০২০

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ (১০ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ’।

সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দি এই দিবস পালন করা হয়।

মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়বে,এ সচেতনতা বৃদ্ধি করাই এবারের মূল উদ্দেশ্য।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্যশিক্ষা,সচেতনতার দিন। এটি ১৯৯২ সালে প্রথম পালন করা হয়। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে পালন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে,প্রতি ৪০ সেকেন্ডের মধ্যে কেউ না কেউ আত্মহত্যার মাধ্যমে প্রাণ হারান। আত্মহত্যাজনিত মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য। অধিকাংশ ব্যক্তিই আত্মহত্যার সময় কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত থাকেন।

সাধারণত সেটা গুরুত্ব দেয়া হয় না বা মানসিক রোগ নিশ্চিত হলেও যথাযথ চিকিৎসা করা হয় না বলেই আত্মহত্যা বেড়ে যাচ্ছে। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে আত্মহত্যার এ হার কমিয়ে আনা সম্ভব।

বার্তা কক্ষ , ১০ অক্টোবর ২০২০

বিশ্বজুড়ে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত

বিশ্বজুড়ে একদিনে রেকর্ড ৩ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হলো। মহামারির সাড়ে ৯ মাসে যা সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু ১০ লাখ ৬০ হাজারের বেশি। মোট আক্রান্ত ৩ কোটি ৬৪ লাখ মানুষ।

বুধবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। হাজারখানেক মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ১ লাখ ৬ হাজারের কাছাকাছি। আক্রান্ত ৬৮ লাখ ৩৩ হাজার মানুষ। আরও ৯ শতাধিক প্রাণহানির পর, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত পৌনে ৭৮ লাখের বেশি।

এদিন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনার সংক্রমণ ৫০ লাখ ছাড়িয়েছে ব্রাজিলে। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ সাড়ে ৪৮ হাজারের মতো। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৮৩ হাজারের কাছাকাছি। আবারও একদিনে ৪শ’ মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা।

বার্তাকক্ষ,০৮ অক্টোবর,২০২০;

যে কারণে দেরিতে বিয়ে করছেন সিরিয়ার নারীরা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নারীরা ব্যাপক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন। সে দেশের বহু পুরুষ পালিয়ে গেছেন, আবার অনেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।

পুরুষের অবর্তমানে নারীদেরকেই ধরতে হচ্ছে সংসারের হাল। এমনকি সে দেশে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে অনেক দেরিতে নারীরা বিয়ে করছেন বলে জানা গেছে। পরিবারকে সহায়তা করার জন্য অনেক নারীই ৩০ বছর পার হওয়ার আগে বিয়ে করছেন না।

সে ক্ষেত্রে অনলাইনে সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। ভার্চুয়াল মাধ্যমে প্রেমের সম্পর্কের পর অনেকেরই বিয়ে হচ্ছে।

তবে বেশির ভাগের ক্ষেত্রে ৩০ বছরের আগে বিয়ের কথা চিন্তা করা সম্ভব হচ্ছে না সে দেশের বহু নারীর। সে ক্ষেত্রে তাঁরা পুরুষদের সঙ্গে নানা রকমের চাকরি করছেন। অনেকে দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক কাতিয়া রৌপেজ এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করেন। সেখানে এ ধরনের বিষয় উঠে আসে। ওই প্রতিবেদনে দেখা যায়, তৈরি পোশাক বিক্রির দোকানে পুরুষ কর্মীর সঙ্গে একই কাজ করছেন এক নারী। ৩০ পার হয়ে গেলেও বিয়ের ব্যাপারে ভাবতেই পারছেন না এই নারীরা।(সূত্র : আলজাজিরা।)

বার্তাকক্ষ,০৬ অক্টোবর,২০২০;

নিজ কন্যা সন্তানের অস্ত্রোপচারে মৃত্যু : ‘স্যরি’ লিখে চিকিৎসক বাবার আত্মহত্যা

অস্ত্রোপচারে মৃত্যু হয় তার নিজ কন্যা সন্তানের। এই চিকিৎসক বিরুদ্ধে সামাজিক যোগাযোগ অভিযোগ উঠে তিনিই তার সন্তানকে মেরে ফেলেছেন। এ অপমান সইতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যাই করেছেন কেরালার এ চিকিৎসক।

২৩ সেপ্টেম্বর, নিজের ৭ বছর বয়সী কন্যা সন্তানের অস্ত্রোপচার করেন ভারতের কেরালার অর্থোপেডিকসের স্বনামধন্য চিকিৎসক অনুপ কৃষ্ণা।

এ ঘটনায় কোল্লাম জেলার কিলিকোল্লুর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ চিকিৎসক নিজেই অনুপ অর্থো কেয়াল নামের একটি হাসপাতাল চালাতেন।

১ অক্টোবর,বৃহস্পতিবার কাদাপ্পাকাড়াতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়। বাথরুমের দেওয়ালে ‘স্যরি’ লিখে আত্মহত্যা করেন তিনি। এক সপ্তাহ আগেই মেয়ের মৃত্যু হয়েছিল।

ঘটনার তদন্তকারী অফিসাররা সেই বিষয়টিকেও মাথায় রেখেছেন। তবে ওই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন কি না- তা এখনই নিশ্চিত করতে পারছে না পুলিশ। অনলাইনে বা অফলাইনে তাকে কোনও হুমকি দেয়া হয়েছিল কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৩ সেপ্টেম্বর তার সাত বছরের মেয়ে বাবার হাসপাতালেই ভর্তি হয়েছিল। হাঁটুর অস্ত্রোপচারের সময় কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয় সে। বাবা নিজেই মেয়ের অস্ত্রোপচার করছিলেন। আরেকটি হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। মেয়ের মৃত্যুর জন্য পরিবার ও স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান।

অনুপের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়। কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়।

তবে অনুপের পক্ষেও মুখ খুলেছেন কেরালার একাধিক চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় তাকে ভয়াবহ হেনস্তা করা হচ্ছিল বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে সুলফি নোহু নামের এক চিকিৎসক ফেসবুকে লিখেছেন, ‘একাধিক ডাক্তার এই কোভিড পরিস্থিতিতে মেয়ের হাঁটু অস্ত্রোপচারে রাজি হননি। অনুপ একাই ঝুঁকি নিয়ে রাজি হয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমরা শিশুটিকে হারিয়ে ফেলেছি। আর তার পরেই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল। ডাক্তারের অপরাধ বলে রায়ও দিয়েছেন অনেকে। এমনকি অনেকেই লিখেছেন বাবা নিজেই মেয়েকে খুন করেছে।’

তারপর থেকেই অবসাদে ছিলেন অনুপ। তবে সে কারণেই আত্মহত্যা করেছেন কি না- তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবার ও স্ত্রীর সঙ্গে কথা বলছেন তারা।

বার্তা কক্ষ,৬ অক্টোবর ২০২০

তিনদিন পর হাসপাতাল ছাড়লেন ট্রাম্প

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে ওয়াল্টার রিড হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, খুব শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফেরার আশা ব্যক্ত করেছেন ট্রাম্প।
প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খুব ভালো অনুভব করছি। তিনি আরও বলেন, ‌‌‌‘কোভিড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের জীবনে এই ভাইরাসকে আধিপত্য বিস্তার করতে দেবেন না।’

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ লাখ ৭৮ হাজার ৮৪০ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১৫ হাজার ২৩ জন। এখন পর্যন্ত করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

শুধু সংক্রমণই নয়, মৃত্যুর দিক থেকেও যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। করোনায় দেশের এমন বিপর্যয় এবং নিজেও করোনায় আক্রান্ত হওয়ার পরও এই পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। বরং, তার কাছে আসন্ন নির্বাচনই বেশি গুরুত্ব পাচ্ছে।

বিশেষ করে সোমবার হাসপাতাল ছাড়ার আগেই সমর্থকদের উদ্দেশে তার ঝটিকা সফর নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
সমর্থকদের শুভেচ্ছা জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িবহর নিয়ে ঝটিকা মোটর শোভাযাত্রা করেছেন এই প্রেসিডেন্ট।

মাস্ক পরে মার্কিন এই প্রেসিডেন্ট কালো রঙের এসইউভি গাড়িতে চেপে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। একই গাড়িতে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরাও ছিলেন; এখন উদ্বেগ তৈরি হয়েছে এই কর্মকর্তারা করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়লেন কিনা সেটি নিয়ে।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড দীরি বলেন, মেডিকেল টিমের সদস্যরাই নিরাপদ বলে মোটর শোভাযাত্রায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার হাসপাতালে ভর্তি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রেসিডেন্টের আশপাশের জ্যেষ্ঠ অনেক সহযোগী এবং রিপাবলিকানদলীয় সিনেটরও করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের চিকিৎসার জন্য কোয়ারেন্টাইনে থাকার সরকারি যে স্বাস্থ্য পরামর্শ রয়েছে ঝটিকা সফরের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তা লঙ্ঘন করেছেন। শুধু তাই নয়, এর মাধ্যমে তিনি সিক্রেট সার্ভিসের সদস্যদেরও সংক্রমণের ঝুঁকিতে ফেলেছেন।

ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস এক টুইটে বলেন, প্রেসিডেন্টের এসইউভিটি শুধু বুলেটপ্রুফই নয়, বরং রাসায়নিক হামলায়ও অভেদ্য। গাড়ির ভেতরে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বেশি।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসপাতালের বাইরের ঝটিকা সফরে যেতে রাজি হননি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মৃদু সংক্রমণ নিয়ে হোয়াইট হাউসেই রয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মাস্ক পরিহিত ট্রাম্পকে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসতে দেখা গেছে। সে সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, সবাইকে অনেক ধন্যবাদ।

হাসপাতাল ছাড়ার কিছুক্ষণ পরই তিনি এক টুইট বার্তায় বলেন, আমরা খুব শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফরব। ভুয়া খবরে ভুয়া জরিপ দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বার্তা কক্ষ,৬ অক্টোবর ২০২০

ছয় হাজার ওমরাহ পালনকারীর সেবায় এক হাজার কর্মী

মক্কা মসজিদুল হারামে ছয় হাজার ওমরাহ পালনকারীর সেবায় এক হাজার কর্মী বাহিনী কাজ করছে।সৌদি হজ ও ওমরাহ উপমন্ত্রী ডাঃ আব্দুল ফাত্তাহ বিন সুলায়মান মাশাত বলেছেন যে পূণরায় ওমরাহ চালুর সিদ্ধান্তে সৌদি আরব ও সমস্ত বিশ্বের মুসলমানরা অনেক খুশি হয়েছেন।

তিনি বলেন, “হজ ও ওমরাহ পরিচালনার সাথে সম্পৃক্ত সকল কর্তৃপক্ষের সমন্বয়ে এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে, এবং হজ ও ওমরাহ সম্পর্কিত সমস্ত কর্তৃপক্ষ পরিকল্পনাটি বাস্তবায়নে সহযোগিতা ও সমন্বয় করছে।”

তিনি আরও বলেন, “এটমারনা” এপস্ এর মাধ্যমে ওমরাহ পালনকারীদের নিবন্ধনের পাশাপাশি পার্কিং এলাকা থেকে হারামের গেটের কাছে পৌছে দিতে বাসের বুকিং দেওয়ার সুবিধা রয়েছে। খুব শীঘ্রই একই এপস্ এ হোটেল বুকিং এর ব্যবস্হা করা হবে।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে হজ ও ওমরাহ যাত্রীদের যে সেবা দিয়ে আসছে তা বরাবরই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে । উপমন্ত্রী বলেন, “হজ ও ওমরাহ মন্ত্রনালয় ওমরাহ যাত্রীদের একটি সুন্দর এবং স্মরণীয় ভ্রমণ নিশ্চিত করতে সকল পরিষেবার উন্নতি করে নিয়মিত পর্যবেক্ষণ করছে” ।

মক্কার স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালক ডাঃ ওয়াইল হামজা মোতাইর বলেছেন যে, সমন্বয় কমিটিগুলির পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ভাবে ওমরাহ যাত্রীদের গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল স্বাস্থ্য বিভাগ।

ডাঃ মুতাইর বলেছেন যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব পরিলক্ষিত হচ্ছে এবং গ্র্যান্ড মসজিদের আশেপাশের কেন্দ্রীয় অঞ্চলের নিকটবর্তী সমস্ত হাসপাতাল কর্তৃক যে কোন জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার পদক্ষেপের অংশ হিসেবে প্রতিদিন সর্বোচ্চ ৬ হাজার মুসল্লিদের ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব।

পুণরায় ওমরাহ চালু করার প্রথম পর্যায়ে কেবল মাত্র সৌদি নাগরিক ও সে দেশে বসবাসকারীরা এ সুযোগ পাবেন। প্রত্যেক দর্শনার্থীকে তিন ঘণ্টার মধ্যে ওমরাহর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।

ওমরাহ চলাকালে পবিত্র নগরী মক্কার কাবা শরিফের পুরো আঙিনা প্রতিদিন কয়েকবার জীবাণুমুক্ত করা হবে।

কাবা চত্বরে যাওয়ার আগে প্রত্যেক ওমরাহ পালনকারীকে নির্দিষ্ট সময় ও তারিখে তা পালনের জন্য সামাজিক দুরত্ব ও ভিড় এড়িয়ে অনলাইনে আবেদন করতে হবে । ” এটমারনা ” এ নিবন্ধনের পূর্বে “তাওয়াক্কালনা” এপস্ এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হবে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা ৪ অক্টোবর থেকে এতে অংশ নিতে পারছেন।

প্রথম অবস্থায় ওমরাহয় মোট ধারণ ক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেয়া হবে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবে। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন। যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। সে সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।

প্রতিবেদক:সাগর চৌধুরি,৬ অক্টোবর ২০২০

ট্রাম্প দম্পতির পর এবার হোয়াইট হাউস প্রেসসচিবের করোনা শনাক্ত

ট্রাম্প দম্পতি ও তাদের উপদেষ্টার পর এবার হোয়াইট হাউস প্রেসসচিব কেইলি ম্যাকেনানির করোনা শনাক্ত হয়েছে। তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে তিনি নিজেই আজ জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় ম্যাকেনানি সর্বশেষ সংযোজন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পকে আজ হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সোমবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে নানা মহলে আলোচনা চলছে।

এ বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানাননি তার চিকিৎসক। তিনি জানিয়েছেন, আজই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, তা পরে জানানো হবে।

ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানান, করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে প্রেসিডেন্ট ‘অবিশ্বাস্য রকম উন্নতি’ করেছেন।

তবে হোয়াইট হাউস কর্মকর্তাদের প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে এমন বর্ণনা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে চিকিৎসা দেওয়া হয়েছে, তা সাধারণ গুরুতর অবস্থায় চলে যাওয়া কোভিড-১৯ রোগীদের দেওয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক, ৬ অক্টোবর ২০২০

বিশ্বে করোনায় শনাক্ত রোগী সাড়ে ৩ কোটি পার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ অক্টোবর রোববার ৩ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ৪২৩ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৩৬ হাজার ৯৫ জন।

বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৬৬ লাখের বেশি। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ২০ হাজার ৭৭৯ জন। মোট মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৮১০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৩৭৩ জন। আর মারা গেছেন ১ লাখ ১ হাজার ৭৮২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ লাখ ১৫ হাজার ২৮৯ জন। আর মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫২ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় দেশে মোট ৫ হাজার ৩৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

বার্তা কক্ষ,৫ অক্টোবর ২০২০