২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৫ শ ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ২০ মে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ৮৭টি লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ...
Read More »গাজায় ইসরাইলিদের হাতে ৩শ জনেরও বেশি জাতিসঙ্ঘ কর্মী নিহত
জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আনরোয়ার প্রধান ঘোষণা করেছেন যে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এই সংস্থার ৩শ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি রোববার সন্ধ্যায় সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, গাজা যুদ্ধের সময় আমি নিয়মিত যে সবচেয়ে ভয়াবহ সংবাদ পাই,তা হলো আনরোয়ার কর্মীদের মৃত্যুর সংখ্যা।’ আজ এ সংখ্যাটি ৩শ ছাড়িয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন যে জাতিসঙ্ঘের ...
Read More »গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৪৮ ঘণ্টায় ২শ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে রক্তাক্ত হয়ে উঠেছে গাজার উত্তরের অঞ্চল। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। একই সময়ে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে- যেখানে খাদ্য, আশ্রয় ও ওষুধের চরম সংকট চলছে। ১৭ মে গাজার সরকারি মিডিয়া দপ্তরের দেওয়া এক বিবৃতিতে ...
Read More »গাজায় ফুরিয়ে গেছে কাফনের কাপড়, নিহতদের দাফনে দুর্ভোগ
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনিদের দাফনের জন্য প্রয়োজনীয় কাফনের কাপড় প্রায় ফুরিয়ে গেছে। মর্মান্তিক এই পরিস্থিতিতে নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনদের যথাযথভাবে শেষ বিদায় জানাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার (১৭ মে) সকাল থেকে গাজার হাসপাতালগুলোতে আহত ফিলিস্তিনিদের ঢল নেমেছে, যা তাদের ধারণক্ষমতার বাহিরে চলে গেছে। একদিকে চিকিৎসা সরঞ্জামের অভাব, অন্যদিকে মৃতদেহ ...
Read More »একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত ৫৩ হাজার ছাড়ালো
গাজাজুড়ে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানের মেডিকেল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে একজন প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা হতাহত হয়েছেন। এখানের ভুক্তভোগীদের মধ্যে শিশুরাও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৯ হাজার ৯১৯ জন আহত হয়েছেন। ...
Read More »সাগরপথে ইউরোপ: মরণযাত্রায় ঝোঁক বাংলাদেশিদের
ইউরোপে অবৈধপথে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের হার গত বছরের তুলনায় কমেছে। ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির (ফ্রন্টেক্স) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল- এই চার মাসে ইউরোপে অবৈধপথে প্রবেশের সংখ্যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ কমেছে। এই সময়ে প্রায় ৪৭ হাজার মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রধান অভিবাসন পথে অবৈধ প্রবেশের ...
Read More »ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাত জেলায় অভিযান চালিয়ে মুলসমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে, সেগুলো হলো- মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইশ, লাখিমপুর খেরি এবং পিলভিট। এই জেলাগুলো ভারত-নেপাল সীমান্তের নিকটবর্তী। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ...
Read More »‘বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুখিকার মৃত্যু
হোসে মুখিকার জীবন ছিল যেন এক রূপকথার গল্প। তারুণ্যে তিনি ছিলেন একটি সশস্ত্র বিপ্লবী সংগঠন ‘টুপামারোস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। সংগঠনটি ১৯৬০-এর দশকে উরুগুয়ের সরকারের বিরুদ্ধে গোপনে প্রতিরোধ চালাত। এ সময়ে মুখিকা চারবার বন্দি হন,একবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কাছাকাছি চলে যান এবং দু’বার জেল থেকে পালিয়ে যান। ১৯৭৩ সালে যখন সেনাবাহিনী উরুগুয়ে দখল করে নেয়, তখন তিনি বন্দি হন এবং কঠোর নিরাপত্তার ...
Read More »আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে
বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ মে) ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টমি পিগট। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা ...
Read More »গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। আর উত্তর গাজায় হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur