Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ শরণার্থীর মৃত্যু

লিবিয়া উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম)এ তথ্য নিশ্চিত করেছে। ওই নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী বহন করা হয়েছিল। খবর আলজাজিরা ও এনডিটিভির। আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, খোমস উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করা হয়েছে। আইওএম আরও জানিয়েছে, ...

Read More »

শর্তসাপেক্ষে মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা

শর্তসাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটিই জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া। এ প্রক্রিয়া ইমিগ্রেশন ...

Read More »

ইন্টারপোলের রেড অ্যালাটে ‘প্রথম মানবপাচারকারী’ বাংলাদেশি

ইন্টারপোলের রেড অ্যালাটে ৭০ জনের বেশি বাংলাদেশি অপরাধীর নাম আছে। তবে এ প্রথম মানবপাচারকারী কোনো বাংলাদেশির নাম সেই তালিকায় স্থান পেয়েছে। ডয়চে ভেলে জানায়, মিন্টু মিয়া নামে ওই পাচারকারীর বিরুদ্ধে বিদেশে চাকরি দেয়ার নামে প্রতারণা করা এবং চাকরি প্রত্যাশীদের অবৈধভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়, এমনকি হত্যার অভিযোগ আনা হয়েছে। চলতি সপ্তাহে তার নাম তালিকায় যোগ করে পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ...

Read More »

সৌদি আরবে বোমা হামলা

সৌদি আরবের জেদ্দায় অমুসলিমদের একটি কবরস্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়। অনুষ্ঠানে ইউরোপীয়ানসহ বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করেছিল বলে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, এ হামলায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনও কিছু না বলা হলেও জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ...

Read More »

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। দেশটির রাজপ্রসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন ...

Read More »

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১ হাজার ৯৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৭৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত একদিনে দেশটিতে নতুন করে আরো ১ হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাসের মধ্যে ...

Read More »

আকামার মেয়াদ থাকলে কুয়েতে ঢুকতে বাধা নেই

passport

নিজ দেশে ছুটিতে এসে আটকা পড়া প্রবাসীরা আকামার মেয়াদ থাকলে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশটিতে প্রবেশ করতে পারবে। ১০ নভেম্বর মঙ্গলবার কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিষিদ্ধ দেশের নাগরিকরা ৩৪ দেশ ব্যতীত অন্য কোনো দেশ হয়ে কুয়েত প্রবেশে কোনো বাধা নেই। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর সেই দেশ থেকে ...

Read More »

যুক্তরাষ্ট্রে ১০ দিনে করোনা আক্রান্ত ১০ লাখ

যুক্তরাষ্ট্রে মাত্র ১০ দিনেই ১০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গতকাল সোমবারই ১ কোটি ছাড়িয়েছে। আজ মঙ্গলবার সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ব্যক্তি। মারা গেছে ৪৭২ জন। যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন থেকেই গড়ে ১ লাখের ওপর করোনা রোগী শনাক্ত হচ্ছে। ৫০টি রাজ্য, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এবং দেশটির ...

Read More »

বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ মানুষ

করোনা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে গত একদিনে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। একদিনে ৬ হাজার ৭৭০ জন লোকের মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ সাড়ে ৬২ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৩০ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ...

Read More »

করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা বাড়ছে

বিশ্বজুড়ে ফের বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, রোববার পর্যন্ত বিশ্বে এই ভাইরাসে ৫ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত এক মাসে এই ভাইরাসে শনাক্ত হয়েছে এক চতুর্থাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে বিশ্বে করোনার ভয়াবহ সংক্রমণ দেখা দেয়। যেখানে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিনিয়ত শনাক্ত হয়েছে এক লাখের বেশি মানুষ। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে এই ...

Read More »