Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ২৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, মৃত মানুষের সংখ্যা ১৪ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় আজ রোববার বাংলাদেশ সময় ১২ টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ১৪৮ জন । একই সময়ে বিশ্বে করোনায় মারা গেছেন ১৪ লাখ ৫৮ হাজার ৩০৩ জন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৯৯২ ।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৩৫৭ জন । দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭২ হাজার ২৫৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ ৯৩ হাজার ৩৯ । দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬৩৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬২ লাখ ৯ হাজার ২৯২ জন । দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬৩৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৫তম।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের গত ২৪ ঘন্টার তথ্যমতে, দেশে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকার। মাঝে করোনা সংক্রমণ কমতে দেখা গেলেও কিছুদিন ধরে রোগী শনাক্তের হার আবার ঊর্ধ্বমুখী। মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

বার্তা কক্ষ,২৯ নভেম্বর ২০২০
এজি

বিদেশি কর্মীদের কোভিড টেস্ট করতে কড়া নির্দেশনা জারি

বিদেশি কর্মীদের কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া। কোভিড টেস্ট করতে কড়া নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন সিনিয়র মন্ত্রী (সুরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব।

২৭ নভেম্বরে শুক্রবার দৈনিক ব্রিফিংয়ের সময় সিনিয়র মন্ত্রী সাংবাদিকদের বলেন, ক্লিনিক এবং হাসপাতালে পরিষেবার ব্যয় অবশ্যই নিয়োগকর্তাদের বহন করতে হবে। এ বিষয়ে মানবসম্পদ মন্ত্রণালয় শিগগিরই আরও বিশদ ঘোষণা দেবে বলে জানিয়েছেন তিনি।

সিনিয়র মন্ত্রী বলেছেন,এ কর্মসূচির শুরুতে সেলেঙ্গর, নেগ্রি সেম্বিলান, কুয়ালালামপুর, পেনাং, সাবাহ এবং লাবুয়ানে শুরু হবে কোভিড পরীক্ষা।

তিনি আরও বলেছেন, নিয়োগকর্তাদের অবশ্যই পরীক্ষার জন্য বেসরকারী স্বাস্থ্য সুবিধাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে।

এছাড়া সরকারের পাশাপাশি বেশ কয়েকটি সংস্থা বিদেশি শ্রমিকদের আবাসন ব্যবস্থা পরীক্ষা করেছে। ওয়ার্কার্স হাউজিং অ্যান্ড আবাসন মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাক্ট ১৯৯০ মানদণ্ড নির্ধারণ করেছে। তা মানায় বিভিন্ন কারখানার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে সরকার।

বার্তা কক্ষ,২৯ নভেম্বর ২০২০

ধানক্ষেতে কর্মরত ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা

নাইজেরিয়ায় একটি ধানক্ষেতে কর্মরত অন্তত ৪৩ শ্রমিককে একসঙ্গে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শ্রমিকদের সবাইকেই বেঁধে গলা কেটে হত্যা করা হয়।

স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সও স্থানীয় এক নেতার বরাতে এ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।

হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ২০০৯ সাল থেকে এপর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।

শনিবারের হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।

ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন।

তিনি বলেন, মোট ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন।
আরও আট কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।

এর আগে, গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দু’টি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা।

বোকো হারাম এবং আইএসডব্লিউএপি প্রতিনিয়ত স্থানীয় কাঁঠুরে, পশুপালক ও জেলেদের ওপর হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সামরিক বাহিনী ও স্থানীয় যোদ্ধাদের কাছে তথ্যপাচারের অভিযোগ তুলেছে গোষ্ঠীগুলো। সূত্র: আল জাজিরা

বার্তা কক্ষ,২৯ নভেম্বর ২০২০

ফাইজার উৎপাদিত করোনা টিকা পরিবহন শুরু

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ছাড়পত্র পাওয়ার পর ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন পরিবহন শুরু হয়েছে বলে জানা গেছে। আর এ কাজটি করছে ইউনাইটেড এয়ারলাইন্স।

টিকা বিতরণ যেনো দ্রুত শুরু যায়,এজন্য ইউনাইটেড এয়ারলাইন্স চার্টার ফ্লাইট পরিচালনা করা শুরু করেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২৭ নভেম্বর প্রথম ভ্যাকসিন চালান পরিবহনের অংশ হিসেবে শিকাগোর ও’এয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাসেলসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করছে যুক্তরাষ্ট্র।

এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর ফাইজার দ্রুত এই ভ্যাকসিনটি স্থানান্তেরের সিদ্ধান্তের পর ইউনাইটেড এয়ারের চার্টার ফ্লাইটের মাধ্যমে টিকা পরিবহনের কাজ শুরু করতে যাচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর বেরোয়।

ইতোমধ্যে ফাইজার জার্মানির প্লিজেন্ট প্রেরি, উইসকো এবং কার্লশ্রুতে নির্দিষ্ট বিতরণ সাইটে স্টোরেজ সক্ষমতা বাড়িয়েছে। ফাইজার বিশ্বব্যাপি ভ্যাকসিন বিতরণের জন্য কার্গো প্লেন এবং ট্রাকের মাধ্যমে স্যুটকেসে হিমায়িত স্টোরেজ ব্যবহার করার পরিকল্পনা করেছে।

এর আগে ফাইজার কর্তৃপক্ষ জানায়, এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ফাইজার যাতে দ্রুত টিকা সরবরাহ করতে পারে তার জন্য প্রস্তুতি শুরু করেছে।

জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের দর্শনের সহকারী অধ্যাপক অ্যান্ড্রু পিটারসন জানান,টিকা পরিবহনে সঠিক তাপমাত্রা বজায় রাখা বড় চ্যালেঞ্জ। ফাইজারের টিকাটি পরিবহন ও মজুদের ক্ষেত্রে অবশ্যই মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তামাত্রা বজায় রাখতে হবে। যদি টিকা পরিবহন নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয় তবে তা বড় মাইলফলক অর্জন হবে।

গত সপ্তাহে ফাইজার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান বায়োএনটেক করোনভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে। যাতে এটি যত দ্রুত সম্ভব বিশ্বব্যাপি পৌঁছে দেয়া যায়।

আর্ন্তজাতিক ডেক্স , ২৯ নভেম্বর ২০২০
এজি

করোনা ভাইরাসের উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারির উৎস চীন নয়, বরং ভারত বা বাংলাদেশ থেকেই এটি ছড়িয়েছে- এমন প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন একদল চীনা বিজ্ঞানী।

সম্প্রতি চীনের সায়েন্স অ্যাকাডেমি প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, করোনাভাইরাস উহানে ছড়িয়ে পড়ার আগে ভারত-বাংলাদেশে দেখা দিয়েছিল।

চীনের ওই গবেষকরা দাবি করেছেন, গত বছর এ অঞ্চলে তীব্র তাপদাহের সময় মানুষ ও বন্যপ্রাণীরা একই উৎস থেকে পানিপানের ফলে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

তাদের গবেষণাপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের মে থেকে জুন মাসে রেকর্ড দ্বিতীয় দীর্ঘতম তাপদাহ তাণ্ডব চালিয়েছিল উত্তর-মধ্য ভারত এবং পাকিস্তানে। এর ফলে ওই অঞ্চলে ভয়াবহ পানির সংকট সৃষ্টি হয়।

চীনা গবেষকদের কথায়, পানির অভাবে বানরের মতো বন্যপ্রাণীরা একে অপরের সঙ্গে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল এবং অবশ্যই এটি মানুষ-বন্যপ্রাণী সংস্পর্শের সম্ভাবনা বাড়িয়ে তুলেছিল।

চীনা গবেষক দলটি করোনাভাইরাসের উৎস খুঁজতে ফাইলোজেনেটিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেন। তাদের মতে, সবচেয়ে কম রূপান্তরিত রূপটাই ভাইরাসের আসল রূপ হতে পারে।

এ ধারণার ভিত্তিতেই চীনা গবেষকরা দাবি করেছেন, নভেল করোনাভাইরাসের প্রথম সংক্রমণ উহানে হয়নি। এর বদলে ভারত এবং বাংলাদেশের মতো জায়গাগুলো, যেখানে কম রূপান্তরিত ভাইরাসের নমুনা পাওয়া গেছে, সেখানেই হতে পারে এর আসল উৎস।

ভারত-বাংলাদেশের পাশাপাশি করোনার সম্ভাব্য উৎস হিসেবে অস্ট্রেলিয়া, রাশিয়া, সার্বিয়া, ইতালি, গ্রিস, যুক্তরাষ্ট্র এবং চেক রিপাবলিকেরও নাম বলেছেন চীনের ওই গবেষকরা।

তবে চীনা দের এ দাবির সঙ্গে একমত নন অনেক বিশেষজ্ঞ। গ্লাসগো ইউনিভার্সিটির ভাইরাল জিনোমিক্স অ্যান্ড বায়োইনফরম্যাটিকস বিভাগের প্রধান অধ্যাপক ডেভিড রবার্টসন চীনা বিজ্ঞানীদের গবেষণাপত্রকে ‘খুবই ত্রুটিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ন্যূনতম রূপান্তরিত ভাইরাস সিকোয়েন্স শনাক্তকরণে লেখকদের দৃষ্টিভঙ্গি সহজাতভাবেই পক্ষপাতদুষ্ট। লেখকরা মহামারির বিস্তৃতি সংক্রান্ত উপাত্তগুলো এড়িয়ে গেছেন, যাতে চীনে ভাইরাসের উত্থান এবং সেখান থেকে ছড়িয়ে পড়া স্পষ্ট দেখা যায়।এ বিশেষজ্ঞের মতে, চীনা বিজ্ঞানীদের গবেষণাপত্রটি সার্স-কভ-২ সম্পর্কে বোঝার বিষয়ে নতুন কিছুই যোগ করেনি।

বার্তাকক্ষ,২৮ নভেম্বর,২০২০;

বিয়েতে জামাইকে শাশুড়ির উপহার একে ৪৭ (ভিডিও সহ)

চলছে বিয়ের অনুষ্ঠান, মঞ্চে বসে আছেন নবদম্পতি। অনুষ্ঠানে অতিথিরা এসে দেখা করছেন বর-কনের সঙ্গে, সেই সঙ্গে নবদম্পতির হাতে উপহার তুলে দিচ্ছেন তারা। আশীর্বাদ করছেন কেউ, কেউ আবার শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। এমন সময় বরের হাতে হঠাৎ করে একে–৪৭ রাইফেল তুলে দেন এক নারী। এটাই নাকি তার বিয়ের উপহার!

শুনতে অবাক লাগলেও সত্যই এমন ঘটনা ঘটেছে পাকিস্তানে। আর বরকে এমন ভয়ঙ্কর অস্ত্র উপহার দিয়েছেন তারই শাশুড়ি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। খবর রিপাবলিক ওয়ার্ল্ড ডটকমের।

ভিডিওতে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে একে–৪৭ রাইফেল তুলে দিলেন। এসময় বরকে উষ্ণ আলিঙ্গনও করেন ওই নারী। রিপাবলিক ওয়ার্ল্ড ডটকম জানিয়েছে, ওই নারী সম্পর্কে বরের শাশুড়ি।

ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন

এ সময় কনে পাশেই বসে ছিল। তাকেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রাইফেল হাতে নেওয়ার জন্য এবং ছবি তুলতে উঠে দাঁড়িয়ে পোজ দিয়েছেন বর।

আদিল আহসান নামে এক ব্যক্তি ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন। পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক তিনি। সামা টিভিতে কর্মরত আছেন।

বার্তাকক্ষ,২৮ নভেম্বর,২০২০;

করোনা ভ্যাকসিনের প্রথম চালানের পরিবহন শুরু

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার পর ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন পরিবহন শুরু হয়েছে বলে জানা গেছে। আর এই কাজটি করছে ইউনাইটেড এয়ারলাইন্স। খবর- ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ।

২৭ নভেম্বর শুক্রবার এই উদ্দেশ্যে ফ্লাইট পরিবহন শুরু হয়।

‘আকাশপথে ভ্যাকসিনের প্রথম বড় চালানের’ অংশ হিসেবে শিকাগোর ও’হেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড।

উল্লেখ্য, সম্প্রতি জানা গিয়েছিল, এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ফাইজার দ্রুত ভ্যাকসিন পরিবহনের কাজ শুরু করেছে। তার পরপরই এই কাজে চার্টার্ড বিমান ব্যবহারের খবর সামনে এল।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে ফাইজার। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স।

তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইউনাইটেডের পাশাপাশি অন্যান্য বিমান পরিবহন সংস্থাগুলোও ভবিষ্যতে ভ্যাকসিন পরিবহনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিনটিকে সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রায়।

গত সপ্তাহেই তাদের উৎপাদিত করোনাভাইরাস ভ্যাকসিনের জন্য জরুরি অনুমোদন চেয়ে আবেদন করেছিল ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।

তিন ধাপের ট্রায়ালে এটি ৯০ শতাংশেরও বেশি কার্যকর বলে দেখা গেছে।

বার্তা কক্ষ,২৮ নভেম্বর ২০২০

করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ১৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, মৃত মানুষের সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, আজ শনিবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৫৩১। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৪১ হাজার ৩৩৫ জন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৪৩৩।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ২৬৮। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৬৪ হাজার ৮৪২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ ৯ হাজার ৭৮৭। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৭১৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬২ লাখ ৪ হাজার ২২০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৯৭৪ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৫তম।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শুক্রবারের তথ্যমতে, দেশে ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।

পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকার।

মাঝে করোনা সংক্রমণ কমতে দেখা গেলেও কিছুদিন ধরে রোগী শনাক্তের হার আবার ঊর্ধ্বমুখী। মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

দেশে গতকাল সকাল আটটা পর্যন্ত করোনায় সংক্রমিত ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল দেশে ১৬ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

বার্তা কক্ষ,২৮ নভেম্বর ২০২০

কাতার প্রবাসীদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

করোনার কারণে দেশে ছুটিতে এসে আটকাপড়া প্রবাসীরা কাতার ফিরতে ‘কাতার পোর্টাল’ ওয়েবসাইটে আবেদন করে। আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক ম্যাসেঞ্জারে দেয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দোহার বাংলাদেশ দূতাবাস।

স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও শর্তসাপেক্ষে দেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি আটকেপড়া প্রবাসীদের কাতার ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে।

কাতার ফিরে আসার জন্য যেসব আটকাপড়া প্রবাসীরা এখনও আবেদন করেননি তাদেরকে নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দ্রুত আবেদন করা আহ্বান জানান বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম ড.মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

কাতার ফিরে আসতে যেসব আটকাপড়া প্রবাসী কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে বাতিল হয়েছে, তাদেরকে আবেদনের কপি,কাতার আইডি কপি,আইডি নম্বর, নাম ও পেশা, কোম্পানির নাম, ঠিকানা ও যোগাযোগ নাম্বার,

আবেদনকারীর বাংলাদেশের যোগাযোগ নম্বর দোহা দূতাবাসের re-entry-queries@bdembassydoha.org মেইলে বা Embassy of Bangladesh, Doha ফেসবুক ম্যাসেঞ্জারে দেয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা একদিকে যেমন কাতারের উন্নয়নে অবদান রাখছে অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে শক্তিশালী করার মাধ্যমে দুই দেশ পারস্পরিকভাবে লাভবান হবে বলে বাংলাদেশিরা অভিমত ব্যক্ত করেন। এমন উদ্যোগকে সঠিক বলে মনে করেন প্রবাসী ও কমিউনিটির নেতারা। এরইমধ্যে দেড় হাজার প্রবাসী ফিরেছেন। বাকিদের এখনও যাওয়ার অনুমতি দেয়া হয়নি।

বার্তা কক্ষ , ২৭ নভেম্বর ২০২০
এজি

সৌদিতে ২ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ তুরাবায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। ২৬ নভেম্বর বৃহস্পতিবার
সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।

জানা গেছে, সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান।

সাতবাঁক ইউনিয়নের সদস্য আব্দুন নুর জানান, করোনাকালীন আব্দুস শুকুর গ্রামের বাড়িতেই ছিলেন। দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান। তিনি বলেন, কুওরেরমাটি গ্রামে ও নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।

এদিকে এলাকাবাসী জানান, যে তিন প্রবাসী সৌদি আরবে মারা গেছেন তারা করোনাকালে সেখানে খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন।

বার্তা কক্ষ,২৭ নভেম্বর ২০২০