Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মার্কিন সেনাপ্রধানের সঙ্গে জেনারেল আজিজ আহমেদের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিন সেনাপ্রধান ম্যাক কনভিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করছেন। ৬ ফেব্রুয়ারি শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ গত ...

Read More »

মিয়ানমারে এবার বন্ধ হলো ইন্টারনেট সংযোগ

ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের পর এবার ইন্টারনেট সংযোগই বন্ধ করে দিল মিয়ানমারের সামরিক শাসক। এদিকে শনিবার সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। খবর বিবিসির। নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি জানিয়েছে, প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে। বিবিসি বার্মিজ শাখাও ইন্টারনেট বন্ধের খবর নিশ্চিত করেছে। গত সোমবার দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা ...

Read More »

করোনায় মৃত্যু ২৩ লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৭৭৫ জন। এতে মৃত্যু হয়েছে ২৩ লাখ ৮ হাজার ৮৪৬ জনের, সুস্থ হয়েছেন ৭ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪২৪ জন। ৬ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা ...

Read More »

কুয়েতে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

কুয়েতে করোনার বিস্তার ঠেকাতে এবং নতুন স্ট্রেইনের করোনাভাইরাস যাতে দেশটিতে না ঢুকতে পারে- এ জন্য আগামী ৭ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুয়েতি মন্ত্রিসভা এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, তবে কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয়-স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টিনে ...

Read More »

সৌদিতে ১০ দিনের জরুরি নির্দেশনা

করোনা ভাইরাস

করোনা মহামারি সংক্রমনরোধে সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত করে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে সৌদির স্বারাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে জানা যায়। সৌদির বার্তা সংস্থা এসপিএ এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি দ্বিতীয় বার বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করোনা সনাক্তের হার বাড়তে থাকায় এ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ...

Read More »

করোনায় মৃত্যু পৌনে ২৩ লাখ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭০৪ জন। এতে মৃত্যু হয়েছে ২২ লাখ ৭৮ হাজার ৪৪০ জনের আর সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৩৪ জন। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব ...

Read More »

মিয়ানমারে ফেসবুক বন্ধ

মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্লক করে রেখেছে। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। বড় শহরগুলোতে সৈন্যরা টহল দিচ্ছে এবং রাস্তাঘাট নীরব হয়ে পড়েছে। এর সঙ্গে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। ফোন ও ...

Read More »

পাকিস্তান-ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট পুনরায় স্থগিত

করোনাকালীন দীর্ঘ বন্ধের পর সীমিত আকারে আন্তর্জাতিক যাত্রীদের ওমরাহ খোলা হয়েছিল। যেসকল দেশ থেকে ওমরাহকারীরা সৌদি আরবে আসছিলেন সেই দেশগুলোর মধ্যে অন্যতম ছিল ইন্দোনেশিয়া এবং পাকিস্তান। কিন্তু সারাবিশ্বে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় এই দুই দেশের জন্যও ওমরাহ আবারো বন্ধ হয়েছে। পরবর্তী ঘোষণা পর্যন্ত এটি কার্যকর থাকবে। এরআগে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় সৌদি আরব ২০টি দেশের সাথে ৩ ফেব্রুয়ারি ...

Read More »

১৪ দিনের রিমান্ডে সু চি

মিয়ানমারের রাজনৈতিক দল এনএলডির শীর্ষ নেতা অং সান সুচির বিরুদ্ধে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। এদিকে মিয়ানমার পুলিশ সু চির বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ করেছেন। খবর এএফপির। বিবিসি জানিয়েছে, পুলিশের নথিতে বলা হয়েছে অং সান সু চিকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হবে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে- আমদানি ও রফতানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে ...

Read More »

অভ্যুত্থান অপরিহার্য ছিল: মিয়ানমার সেনাপ্রধান

অং সান সু চির সরকারকে উচ্ছেদ করা ‘অপরিহার্য’ ছিল বলে মন্তব্য করেছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন হ্লাইং। তার এ মন্তব্যের পর মঙ্গলবার মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতার নিয়ন্ত্রণকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ভোরে সূর্য ওঠার আগেই সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতাকর্মীদের আটক করে মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনী। নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর ...

Read More »