একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রোববার সিডনিতে উম্মোচিত হলো দ্বিতীয় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ। একুশে ফেব্রুয়ারি ২০২১ সকাল ১১ টার দিকে সিডনির বেলমোরের পীল পার্কে মাথা উঁচু করে দাঁড়ালো অস্ট্রেলিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ। ক্যান্টারব্যুরি- ব্যাংক্সটাউন কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার পার্শ্ববর্তী সাবার্ব বেলমোরের পিল পার্কে (Peel Park) স্থাপিত এই স্মৃতিসৌধটি উম্মোচন করেন কাউন্সিলের মেয়র খাল আশফর, ...
Read More »ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে মালয়েশিয়ায়
উন্নতদেশ মালয়েশিয়ায় গত এক বছরে বহু সংখ্যক করোনা শনাক্ত রোগী মৃত্যুবরণ করায় বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম চালানে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ‘কোভিড -১৯ ফাইজার-বায়োএনটেক বিএনটি টি’ ভ্যাকসিন সরবরাহ করতে চলেছে। এই ঐতিহাসিক মুহূর্তটি রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৬০৪ এবং এয়ারবাস ৩৩০-৩০০ যোগে সেপাংয়ের কেএল আন্তর্জাতিক বিমানবন্দর এ অবতরণ করে। এই ...
Read More »সেনাবাহিনীতে নিয়োগ পাবেন সৌদি নারীরাও
সশস্ত্র বাহিনীতে এখন থেকে সৌদি নারীরাও যোগদানের সুযোগ পাবেন। পুরুষের পাশাপাশি সৌদি নারীদের জন্য আবেদনের সুযোগ রেখে সামরিক বিভাগে ভর্তির আবেদন প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় সৈনিক থেকে সার্জেন্ট পদ মর্যাদায় বিভিন্ন বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন নিয়োগপ্রাপ্তরা। সৌদির সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ক্ষেপানাস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর চিকিৎসা সেবায় কাজের সুযোগ থাকবে। সেনাবাহিনীতে নিয়োগ পেতে আবেদনকারীদের ...
Read More »টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ১১ স্বাস্থ্যকর্মী
ভারতের ত্রিপুরায় করোনাভাইরাসের (কভিড-১৯) টিকাদান কর্মসূচি চলাকালেই সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে ১১ জন ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের মিশন ডিরেক্টর ডা. সিদ্ধার্থ জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘শুক্রবার আমাদের ২৬ জন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের সবারই অ্যান্টিজেন টেস্ট হয়েছিল। তাই নিশ্চিত হতে নমুনাগুলো ফের আরটি-পিসিআর টেস্টের জন্য ...
Read More »মিয়ানমার সেনাবাহিনীর ফেইসবুক পেজ ডিলিট
মিয়ানমার সেনাবাহিনীর প্রধান ফেইসবুক পেজ ডিলিট করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি। দেশটির একটি শিপইয়ার্ডে দুই জন বিক্ষোভকারীকে গুলি করে মারার একদিন বাদে রবিবার পেজ ডিলিটের কথা জানালো ফেইসবুক। ফেইসবুকের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বৈশ্বিক নীতিমালা রক্ষায় আমরা তাতমাদও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ ফেইসবুক থেকে সরিয়ে দিয়েছি।’ফেইসবুক বলছে, কমিউনিটি সংক্রান্ত নীতিমালা বারবার অমান্য করার দায়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ...
Read More »বাংলাদেশসহ ১২ দেশকে ১৬০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশসহ ১২টি দেশে কোভিড-১৯ এর ভ্যাকসিনের জন্য ১৬০ কোটি (১ দশমিক ৬ বিলিয়ন) ডলার অর্থায়ন দেবে বিশ্বব্যাংক। শুক্রবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মার্চের মধ্যেই বোর্ড থেকে ওই তহবিলের অনুমোদন দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। ওই ১২টি দেশের মধ্যে ফিলিপাইন, তিউনিসিয়া ও ইথিওপিয়াও আছে। এরপর আরও ৩০টি দেশের জন্য একইরকম তহবিল গঠন করা হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ...
Read More »বিশ্বে ১ দিনে মৃত্যু ১০ হাজার, আক্রান্ত ৪ লাখ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের একাধিক টিকা মানুষের কাছে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। এদিকে বিশ্বব্যাপী বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও গত একদিনে এই সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ...
Read More »করোনায় মৃত্যু ২৪ লাখ ৬৩ হাজার ছাড়াল
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৩৭০ জনে। এর মধ্যে মারা গেছেন ২৪ লাখ ৬৩ হাজার ৫৬৮ জন। আর ৮ কোটি ৬১ লাখ ১৯ হাজার ৫১০ জন সুস্থ হয়েছেন। ২০ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা ...
Read More »বিশ্বের ইতিহাসের বড় টিকাদান কর্মসূচি কোভিড ১৯
বিশ্বব্যাপি কোভিড-১৯ মহামারির মধ্যেই চলছে ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের ৮৬টি দেশে ১৯৩ মিলিয়নেরও বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। বিশ্বজুড়ে ফাইজার-বায়োএনটেক,মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই অধিকাংশ দেশে অনুমোদন পেয়েছে। প্রত্যেকটি ভ্যাকসিনই কয়েক সপ্তাহের ব্যবধানে দু’ডোজ করে নিতে হবে। অন্যদিকে,চীন ও রাশিয়া জুলাই ও আগস্টে তাদের নিজস্ব ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। দেশ দু’টি কয়েক ...
Read More »আটকে পড়া-নতুন শ্রমিক নিতে দ্রুত ব্যবস্থা: সৌদি রাষ্ট্রদূত
করোনার কারণে বাংলাদেশ থেকে সেসব শ্রমিক ফেরত যেতে পারেননি এবং যারা নতুন ভিসা পেয়েছেন তাদের নিয়ে যেতে শিগগির সৌদি সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান। ১৮ ফেব্রুয়ারি হস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো.মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। করোনার কারণে ফেরত যেতে পারেননি এবং নতুন ভিসা পেয়েছেন এমন ৮৬ হাজার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur