বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৬৫৯ জন। মারা গেছেন ২৫ লাখ ৬০ হাজার ৬০২ জন। এ মহামারি থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৯ কোটি ১১ লাখ ১৫ হাজার ৪৮৭ জন। ৩ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। ...
Read More »হজযাত্রীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এই বছর হজ্জে গমনেচ্ছুদের অবশ্যই করোনাভাইরাস টিকা দিয়ে আসতে হবে। ২ মার্চ স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া এক বিবৃতিতে বলেছেন, হজ মৌসুমে হজ্জে অংশগ্রহনের মূল শর্ত বিবেচনা করে কোভিড -১৯ ভ্যাকসিনের বিষয়টি যুক্ত রয়েছে। “আগামীতে হজ মৌসুমে অংশ নেওয়ার অন্যতম শর্ত, করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক,”। একইসাথে মন্ত্রী হজ ও ওমরাহ ...
Read More »২০৫০ সালের মধ্যে ২৫% মানুষ শ্রবণ সমস্যায় ভুগবে
২০৫০ সাল নাগাদ বিশ্বের প্রতি ৪ জনের মধ্যে একজন শ্রবণ সমস্যার কবলে পড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এই সতর্কতার কথা বলা হয়েছে। ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবসকে সামনে রেখে ডব্লিউএইচওর ওয়েবসাইটে শ্রবণবিষয়ক প্রথম প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, শ্রবণ সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ দশমিক ৬ বিলিয়ন। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শ্রবণশক্তি হ্রাস পাওয়া ...
Read More »করোনার নতুন ধরন বি.১.১.৭, আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর নতুন ধরন বি.১.১.৭ ছড়িয়ে পড়ায় দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টারের (সিডিসি) প্রধান র্যাচেল ওয়ালেনস্কাই এ আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আজ মঙ্গলবার (২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে। ওয়ালেনস্কাই বলেন, গত এক সপ্তাহে নতুন ৭০ হাজার রোগী শনাক্ত হয়েছে। ...
Read More »নিজেদের তৈরি টিকা নিলেন নরেন্দ্র মোদি
নিজ দেশের উৎপাদিত করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সার্ভিসেস (এআইআইএমএস) হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন । দেশজুড়ে জাতীয়ভাবে দ্বিতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচির শুরুতে প্রথম টিকা নিলেন নরেন্দ্র মোদি। নিজেদের তৈরি কোভ্যাক্সিন গ্রহণ করেছেন তিনি। ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেলে রিসার্চ যৌথভাবে এই টিকা ...
Read More »জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মিয়ানমার
সেনাশাসকদের সরাতে সাহায্য প্রার্থনা করায় নিজেদের জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীনরা। রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন তার আবেগী ভাষণে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কারোই সেনাদের সহযোগিতা করা উচিত হবে না। কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন রাষ্ট্রদূত তুন। তার কথায়, অবর্ণনীয় ও সহিংস পন্থায় ...
Read More »করোনা থেকে সুস্থ ৮ কোটি ৯৯ লাখ
প্রতিদিনই করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বব্যাপী এ পর্যন্ত মারা গেছেন ২৫ লাখ ৩৬ হাজার ৭০৩ জন। আর শনাক্ত হয়েছেন ১১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৫৯২ জন। এদিকে এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৮ কোটি ৯৯ লাখ ২০ হাজার ৮৮৯ জন। ২৮ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে ...
Read More »স্বল্পোন্নত’থেকে‘উন্নয়নশীল’হতে জাতিসংঘের সুপারিশ
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। এর ফলে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলবে। সংস্থাটির কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির চেয়ার টেফারি টেসফাসো শুক্রবার ২৫ ফেব্রুয়ারি রাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিউ ইয়র্কে সিডিপির পাঁচ দিন ব্যাপী ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষে এ ঘোষণা আসে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) এক ...
Read More »সৌদি নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি আরবের সাবেক এক কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর ওপর আর্থিক নিষেথাজ্ঞার পাশাপাশি দেশটির ৭৬ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ সাংবাদিককে হত্যায় যুবরাজ অনুমোদন দিয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই ওয়াশিংটন রিয়াদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল। গোয়েন্দা প্রতিবেদনে মোহাম্মদ বিন সালমানকে ভিন্নমতাবলম্বী সাংবাদিক খুনে দায়ী করা হলেও ...
Read More »মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ বিদেশি শ্রমিক আটক
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণকাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান ও ১২ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশপ্রধান নুরজাইনি মোহাম্মদ নুর বলেছেন, কোভিড-১৯ এর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur