ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার ২১ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে সংস্থাটি বলছে,গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ,রাষ্ট্রবিরোধী প্রচারণা,মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত। ইরানের আধা-সরকারি নিউজ এজেন্সি ফার্স জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ...
Read More »বিশ্বজুড়ে বাড়ছে বাংলাদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের শরণার্থী হিসেবে নিবন্ধনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২০-’২৪ সাল পর্যন্ত প্রতি বছরই এ সংখ্যা বেড়েছে। শুধু ২০২৪ সালেই জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে ২৮ হাজার ৪শ ৭৩ বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন। তবে শুধু শরণার্থী নয়, রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করছেন অনেক বাংলাদেশি। ২০২৪ সালে ১ লাখ ৮ হাজার ১শ ৩১ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক ...
Read More »যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ১৪ কার্গো বিমান ইসরায়েলে
ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামের নতুন চালান পৌঁছেছে ইসরায়েলে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার আরও কয়েকটি কার্গো বিমান অস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪টি কার্গো অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ইসরায়েলে পৌঁছেছে। তবে ২০২৩ সালের ...
Read More »ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি : রিপোর্ট
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভল্যুশনারি গার্ডস এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে,তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাঙ্কারে সপরিবারে সরিয়ে নেয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনিও রয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, আমরা ...
Read More »ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৪৫২ জন
গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪ শ ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানে মানবাধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান। সংস্থাটির তথ্য অনুযায়ী,নিহত ব্যক্তিদের মধ্যে ২২৪ জন ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮৮ জন বেসামরিক ব্যক্তি। এ ছাড়া ইরানের সামরিক বাহিনীর ১০৯ জন সদস্য নিহত এবং ...
Read More »‘যুদ্ধ শুরু’, বললেন খামেনি
টানা কয়েক দিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে নিজেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই মুখ খুলেছেন খামেনি। ইরানের ...
Read More »গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত ৩ শতাধিক ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রে জড়ো হওয়া জনতার ওপর আবারও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই দক্ষিণ গাজার রাফা অঞ্চলের বাসিন্দা। গত মে মাসের শেষ দিকে এ বিতরণ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়াও অন্তত দু’ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ...
Read More »ইরানে ইসরাইলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের
ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। খবর আলজাজিরার। সোমবার (১৬ জুন) এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ...
Read More »বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম
ইরানের-ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। সোমবার (১৬ জুন) সকালেও সেই ধারা অব্যাহত আছে। এমনকি দিনের শুরুতে তেলের দাম ব্যারেলপ্রতি চার ডলার পর্যন্ত বেড়ে গিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১২ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৩৫ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ...
Read More »ট্রাম্পের সঙ্গে ‘পুর্ণ সমন্বয়’ করেই সব হচ্ছে, দাবি নেতানিয়াহুর
ইরানের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘পুরোপুরি সমন্বয় করেই’ তিনি কাজ করছেন। রোববার (১৫ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। সাক্ষাৎকারজুড়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। ট্রাম্পের কাছে বাংকার ধ্বংসকারী বোমা চেয়েছেন কি না, উপস্থাপকের এমন প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, নিজের আলোচনায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে টানতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur