ভারতের কর্নাটক রাজ্যের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে কমপক্ষে ২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সোমবার কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এএনআই’র বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কভিড রোগী। তাদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি ...
Read More »‘খেলা হবে’ ঘোষণা দিয়ে খেলা দেখালেন মমতা
‘নরেন্দ্র মোদী ম্যাজিকে’ যেন হাওয়ায় আকাশে ভাসছিল বিজেপি। আকাশ থেকে তাদের মাটিতে নামিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস । বাম রাজত্বের অবসান ঘটিয়ে ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্যটিতে এক দশক আগে ক্ষমতায় আসা মমতা ‘রাম শাসনের’ অপেক্ষা দীর্ঘ করে টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছেন। ভোটে নিজে হারলেও জোড়াফুলের এই বিজয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, “বাংলার জয় ভারতকে বাঁচাল।” “এই ভোটে জিতে গোটা দেশের ...
Read More »ভারতে করোনায় নতুন শনাক্ত ৪ লাখ, মৃত্যু ৩৬৮৯
ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ লাখ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন আরও ৩৭শ’ জনের মতো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে আরও ...
Read More »মহানবী (সা.) নিয়ে কটূক্তি করায় ইরানে দুজনের ফাঁসি
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত। আরাক শহর থেকে আটক দু’জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত ব্লাসফেমির অভিযোগ এই দণ্ডাদেশ দেন। আরব নিউজ জানায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে। গত বছরের জুন মাসে ...
Read More »বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ছাড়াল
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণে বিপর্যস্ত। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ...
Read More »এগিয়ে মমতার তৃণমূল
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। রোববার সকালে গণনা শুরু হওয়ার পরও তেমনটাই দেখা গেছে। সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়। আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১২৬টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১০৯টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে। তবে ভারতের আরেক বাংলা সংবাদমাধ্যম সংবাদ ...
Read More »ভারতে রেকর্ড ৩৬৮৯ জনের মৃত্যু
ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। গত কয়েকদিনে ভারতের চিত্রটা প্রায় একই রকম। আক্রান্ত ও মৃত্যু প্রায় প্রতিদিনই বাড়ছে বা সামান্য কিছু কমছে। কিন্তু করোনা পরিস্থিতির ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। একদিন আগেই দেশটিতে প্রথমবারের মতো সংক্রমণ ছিল ৪ লাখের বেশি। একদিনের ব্যবধানে এই সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার। তবে এই ...
Read More »ভারতে বিশ্ব রেকর্ড: সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে
এবার ৪ লাখ ছাড়িয়ে গেল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে তৈরি হলো নতুন রেকর্ড। সারা বিশ্বে এই প্রথম কোনো একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে এ পরিমাণ ছাড়াল। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লাখে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, এক সপ্তাহে কীভাবে বেড়েছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ...
Read More »বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা দিল সিঙ্গাপুর
বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। শুক্রবার দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্স এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই চার দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন ...
Read More »যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত ত্যাগের নির্দেশনা
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর ভয়াবহ অবনতিশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারত ত্যাগ করার নির্দেশনা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও পররাষ্ট্র দপ্তর পৃথক নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় ভারতের ক্ষেত্রে চার মাত্রার সতর্কবার্তা প্রকাশ করেছে যা কোনো দেশ ভ্রমণ বা মার্কিন নাগরিকদের কোনো দেশ ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ সতর্কবার্তা। করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে ভারতে চিকিৎসার সুযোগ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur