ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক ২০০৫ কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২৫ মেয়াদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত ১-৪ জুন ২০২১ এ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কনভেনশনের সদস্য রাষ্ট্রের ৮ম সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাচিত হয়। শনিবার ৫ জুন প্যারিসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ...
Read More »ইস্তাম্বুলের নতুন মসজিদে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ইস্তম্বুলের বিখ্যাত তাকসিম স্কয়ারের চিত্র এখন আর আগের মতো নয়। নবনির্মিত মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে থাকে উপচে পরা ভিড়। গত ২৮ মে জুমার নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ান। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে এসে থাকেন। ব্যস্ততম নগরীর ক্লান্ত নাগরিকরা এখানে এসে খোলা আকাশের শ্বাস নেন। এখন মসজিদ চালুর পর তা দেখতে দর্শনার্থীদের ভিড় আরো বাড়তে থাকে। ...
Read More »আজ বিশ্ব পরিবেশ দিবস
বিশ্ব পরিবেশ দিবস। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ উদযাপন করা হবে। শনিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ‘সোনালু’,‘জাম’,‘আমড়া’ ও ‘ডুমুর’ বৃক্ষের ৪টি চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো.শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল ...
Read More »ফেসবুকে ২ বছর নিষিদ্ধ ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৩ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এখন থেকে প্রতারণা বা হয়রানিমূলক পোস্টের জন্য প্রভাবশালী রাজনীতিবিদদের আর ছাড় দেবে না প্রতিষ্ঠানটি। গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ফেসবুকের বৈশ্বিক সম্পর্ক বিভাগের ভাইস-প্রেসিডেন্ট নিক ক্লেগ। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড আমাদের নীতিগুলোকে কঠোরভাবে লঙ্ঘন করেছে, যা ...
Read More »ভারতে ফের একদিনে মৃত্যু তিন হাজার ছাড়াল
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে আবারও একদিনে মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ৮২ জন। তবে একই সময়ে শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৫২৯ জন। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ...
Read More »এ বছরও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা
করোনার কারণে সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছর হজযাত্রী পরিবহণ বন্ধ ছিল। চলতি বছরও হজাযাত্রী পরিবহণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সব ধরনের সেবা ...
Read More »দারিদ্র্যসীমার নিচে আরও ১০ কোটি শ্রমিক : জাতিসংঘ
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী আরও ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ। কাজের সময় কমে যাওয়া এবং ভালো কাজের সুযোগ নষ্ট হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ এ কথা বলেছে। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক রিপোর্টে সতর্ক করে বলেছে, মহামারীর কারণে শ্রম বাজারে সৃষ্ট সংকট থেকে উত্তরণ এখনো অনেক দূরের বিষয়। সংস্থাটি বলছে, ২০২৩ সালের আগে কর্মসংস্থান পরিস্থিতি মহামারীর ...
Read More »বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল
এক বছরের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে কয়েক লাখ মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে। আক্রান্তের সংখ্যাও কয়েক কোটি। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬। এর মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৬ হাজার ২৯৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ ...
Read More »ইসরাইলে নেতানিয়াহু যুগের ‘অবসান’
ইসরাইলে বিরোধী দলগুলো সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ইসরাইলের বিরোধী দল ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে, আটটি দলের একটি জোট গঠন হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রীর ...
Read More »করোনায় প্রথম মৃত্যুশূন্য দিন দেখল যুক্তরাজ্য
যুক্তরাজ্যে গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর মঙ্গলবার (১ জুন) প্রথম মৃত্যুশূন্য দিন দেখল দেশটি। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে একজন মানুষও মারা যাননি। এছাড়া আগের দিনের তুলনায় মঙ্গলবার শনাক্তের সংখ্যাও কমেছে। এদিন দেশটিতে ৩ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩৮৩ জন। তবে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur