করোনার কারণে বাংলাদেশ থেকে সেসব শ্রমিক ফেরত যেতে পারেননি এবং যারা নতুন ভিসা পেয়েছেন তাদের নিয়ে যেতে শিগগির সৌদি সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান। ১৮ ফেব্রুয়ারি হস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো.মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। করোনার কারণে ফেরত যেতে পারেননি এবং নতুন ভিসা পেয়েছেন এমন ৮৬ হাজার ...
Read More »স্পেনে করোনায় কুমিল্লার প্রবাসী মৃত্যু
স্পেনে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কেড়ে নিল কুমিল্লার প্রবাসী প্রাণ। মৃত ব্যক্তির নাম দীপক বড়ুয়া (৫০)। স্থানীয় সময় সোমবার বার্সেলোনার ডেল মার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে স্পেনে করোনায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। জানা যায়, দীপক বড়ুয়া দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছিলেন। গত ৫ নভেম্বর করোনার সংক্রমণ নিয়ে স্থানীয় ডেল মার হাসপাতালে ভর্তি হোন। দীর্ঘ ২৫ দিন ...
Read More »ওমানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ প্রবাসীর মৃত্যু
ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীর সুবর্ণচরের দুই ভাইসহ একই উপজেলার ৩ প্রবাসীর মৃত্যু হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সকালের দিকে দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের সাতাইশ দ্রোন গ্রামের দরবেশের বাজারের পশ্চিম পাশে জরুর বাপের বাড়ির মোস্তফা ও নাসির (আপন দুইভাই) এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের পূর্বপাশের আলমগীর। ...
Read More »ঝুঁকি বাড়াচ্ছে আকাশপথ
ইউরোপ-আমেরিকায় শুরু হয়েছে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ। এই ঢেউ যাতে বাংলাদেশে আছড়ে পড়তে না পারে, সে ব্যাপারে সতর্কতামূলক কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আকাশপথে আগত যাত্রীদের জন্য করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে সরকারের শীর্ষপর্যায় থেকে। তবে প্রায় প্রতিদিনই বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে সনদ ছাড়াই যাত্রী দেশে আসছে। এ অবস্থায় দেশের করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। ...
Read More »কুয়েতে পেশাদারিত্ব ও সততার জন্য সম্মাননা পেলেন এক বাংলাদেশি
১৯৮৬ সালে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমান সিলেট সদর উপজেলার মেজবাহ উদ্দিন। দীর্ঘ ৩৪ বছর ধরে কাজ করছেন কুয়েতের কুয়েত ফ্লার মিল বেকারিস নামে একটি সরকারি কোম্পানিতে। সাধারণ শ্রমিক হিসেবে কাজ শুরুর পর নিজের সততা, নিষ্ঠা ও দক্ষতার মধ্য দিয়ে কোম্পানির কোষাধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান মেজবাহ। বুধবার নিজের মাতৃভূমি সিলেটের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করবেন এই প্রবাসী। পাসপোর্টে বয়স ...
Read More »ইন্টারপোলের রেড অ্যালাটে ‘প্রথম মানবপাচারকারী’ বাংলাদেশি
ইন্টারপোলের রেড অ্যালাটে ৭০ জনের বেশি বাংলাদেশি অপরাধীর নাম আছে। তবে এ প্রথম মানবপাচারকারী কোনো বাংলাদেশির নাম সেই তালিকায় স্থান পেয়েছে। ডয়চে ভেলে জানায়, মিন্টু মিয়া নামে ওই পাচারকারীর বিরুদ্ধে বিদেশে চাকরি দেয়ার নামে প্রতারণা করা এবং চাকরি প্রত্যাশীদের অবৈধভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়, এমনকি হত্যার অভিযোগ আনা হয়েছে। চলতি সপ্তাহে তার নাম তালিকায় যোগ করে পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ...
Read More »বেসরকারি প্রতিষ্ঠানে করোনা টেস্ট করায় বিদেশ যাওয়া হলো না তাদের
সরকারি প্রতিষ্ঠানের বদলে বেসরকারি প্রতিষ্ঠানে করোনা টেস্ট করিয়ে সনদ নেয়ায় সৌদি আরব যেতে পারেননি ৩২ প্রবাসী। শনিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসে করে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। ভুক্তভোগীদের একজন বলেন, আমি এনাম মেডিকেল সেন্টার থেকে করোনা পরিক্ষা করিয়েছে। আমাদের টিকিট সংগ্রহের সময় বলা হয়নি যে মহাখালী করোনা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। ...
Read More »৭ হাজার ৮শ’ বাংলাদেশিসহ ১১ লাখ শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বাংলাদেশের ৭ হাজার ৮শ’ ছাত্র-ছাত্রীসহ বিশ্বের ১১ লক্ষাধিক শিক্ষার্থীকে দেশটি ছাড়তে হতে পারে। করোনা পরিস্থিতিতে সংকট এড়াতে ৬ জুলাই সোমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) একটি নির্দেশনার পর এমন আশংকার কথা জানিয়েছে সিএনএন। আইসিইর নির্দেশনায় বলা হয়, পুরোপুরি অনলাইনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নন-ইমিগ্রান্ট শিক্ষার্থীরা সম্পূর্ণ অনলাইন কোর্সের জন্যেও সাধারণত যুক্তরাষ্ট্রে থেকে যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ ধরণের অনলাইন ...
Read More »সীমিত পরিসরে পালিত হবে হজ্জ
২০২০ সালে সীমিত পরিসরে পালিত হবে হজ্জ । সৌদি আরবে অবস্থানকারী বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে বহির্বিশ্ব থেকে কারো আসার অনুমতি থাকছে না। সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের সীমিত সংখ্যক মানুষ নিয়ে এবারের হজ্জ অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির অব্যাহত ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। আজ ২২ জুন সোমবার সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ...
Read More »করোনায় বিভিন্ন দেশে ১১০৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানা যায় ১৮ মার্চ দুপুরে। ওই দিনই সন্ধ্যায় জানা গেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর। সেটাই ছিল দেশের বাইরে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। এরপর প্রায় প্রতিদিনই নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু হচ্ছিল। একই সঙ্গে যুক্ত হচ্ছিল নতুন নতুন দেশ, যেখানে একের পর এক প্রবাসী আক্রান্ত ও মারা যাচ্ছিলেন। গতকাল শনিবার পর্যন্ত মোট ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur