Home / শীর্ষ সংবাদ

শীর্ষ সংবাদ

চাঁদপুরে ২৩ কি.মি বাগান সৃজন ও ৬৩ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ

বন বিভাগ

চাঁদপুরে চলতি বর্ষা মৌসুমে ২৩ কি.মি বাগানসৃজন ও ৬৩ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চাঁদপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র বিষয়টি চাঁদপুর টাইমসকে বৃহস্পতিবার (১৩ জুলাই) নিশ্চিত করেন। প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুর শহরের ইচলী থেকে টোরা মুন্সীর হাট-একতা বাজার পর্যন্ত ১৮ কি.মি এবং হাজীগঞ্জে-হাটিলা সড়কে ৩ কি.মি সড়ক বাগানসৃজন করার ২০১৬-২০১৭ অর্থবছরে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঔষধি,বনজ ও ফলজ বৃক্ষরোপণ ...

Read More »

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩ দিনে শতাধিক শিশু ভর্তি

Chandpur General Hospital

চাঁদপুরে চিকনগুনিয়া, ভাইরাল ফিভার, কাশি, নিউমনিয়া, খিচুনি ও টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ দিনে চাঁদপুর ২শ’ ৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১শ’ ১৭ জন শিশু রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে হাসপাতালে নার্সদের সাথে কথা বলে জানা যায়, ভাইরাল ফিভার, কাশি, নিমুনিয়া, কনর্ভানশান (খিচুনি) রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু রোগী বেডের ...

Read More »

চাঁদপুর মেঘনায় স্পীডবোটযোগে ডাকাতি : লক্ষাধিক টাকার মালামাল লুট

চাঁদপুর মেঘনা নদীতে অবৈধ স্পিডবোটযোগে যাত্রীবাহী ট্রলার যাত্রীদের দেশিয় অস্ত্র ঠেকিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করার খবর পাওয়া গেছে। বুধবার (১২ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের ঈদগাহ বাজার থেকে চাঁদপুর আসার পথে মুকুন্দীচর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদলের ভয়ে ২২ যাত্রীর মধ্যে অন্তত ১৬ জন জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। ডাকাতদের হামলায় ট্রলারে থাকা ...

Read More »

চাঁদপুরে ছেলের হাতে মা’ খুন

mother khun

চাঁদপুরে ‘মাদকাসক্ত’ ছেলের হাতে জন্মধাত্রী মা’ খুন হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে চাঁদপুর শহরের ৫ নং কয়লাঘাট এলাকার মসজিদের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত মা’ ওই এলাকার বাসিন্দা আরব আলী বেপারী স্ত্রী জাহেদা বেগম (৪৫)। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ঘাতক শরীফ বেপারী (৩০) কে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ ও ...

Read More »

প্রথম আলোর হাজীগঞ্জ প্রতিনিধিসহ দুজনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

ICT Act

প্রথম আলোর হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (সংশোধীত /২০১৩) এর ৫৭(২) তৎসহ ৫০১/৩৪ ধারায় পর পর দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি গত রোববার চাঁদপুরের শাহরাস্তি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহরাস্তি নিজমেহার এলাকার আনোয়ার হোসেন এবং গত ২২ মে হাজীগঞ্জ থানায় বাদী হয়ে হাজীগঞ্জ সেন্দ্রা এলাকার প্রফেসর মো.ফরহাদ হোসেন ...

Read More »

মাদক নিয়ন্ত্রণে এসপি শামসুন্নাহারের ব্যতিক্রমী উদ্যোগ

sp samsunnahar chandpur

মাদকের ভয়াবহতা কমিয়ে আনতে ব্যাতিক্রমী এক উদ্যোগ গ্রহন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি গত দুই বছর জেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে যেসব বিষয়গুলো উপলব্ধি করেছেন তারই আলোকে জেলার ৮৯ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে স্কুল, কলেজ ও ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। সোমবার (১০ জুলাই) দুপুর ১২টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি পেভলিয়ানে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ...

Read More »

চাঁদপুর সদর হাসপাতালের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

songhorsho

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার (১০ জুলাই) বিকেলে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারী কিশোররা পালিয়ে যায়। এ জন্য পুলিশ কাউকেই আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে শহরের পাল পাড়া, গুনরাজদী বকুল তলা ও কোড়ালিয়া এলাকার ১৩ থেকে ১৬-১৭ ...

Read More »

‘আমি অনুরোধ করছি চাঁদপুরে ‘ক্রীড়া মাস’ আয়োজন যেন বন্ধ না হয়’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, চাঁদপুর জেলা উন্নত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। প্রতিবছর নিয়মিতভাবে খেলাধুলার আয়োজন করতে হবে। আমি সকলের নিকট অনুরোধ করছি কখনো যেন চাঁদপুরে ‘ক্রীড়া মাস’ আয়োজন বন্ধ না হয়। এ জন্যে অর্থের যোগান ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ আয়োজনের মধ্য দিয়েই চাঁদপুর ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। রোববার ...

Read More »

সংসারে অশান্তির অন্যতম প্রধান কারণ মাদক : শামসুন্নাহার

sp samsunnahar chandpur

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, ‘বর্তমানে সংসারে অশান্তির অন্যতম প্রধান কারণ হলো মাদক। মাদকের কারণে সন্তান তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, স্বামী তার স্ত্রীকে মারধর করে। মাদকের কারণে চুরি-ছিনতাই সহ সমাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ’ চাঁদপুর রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পে শনিবার (৮ জুলাই ) বেলা ১১ টায় কমিউনিটি পুলিশিং অঞ্চল ১৫ এর আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বালবিবাহ ও ...

Read More »

পারিবারিক কলহে চাঁদপুর শহরে গৃহবধূর আত্মহত্যা

atto hotta

চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার খান মঞ্জিলে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় স্বামীর সাথে অভিমান করে মরিয়ম আক্তার মম (২৪) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত গৃহবধূ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মমিল উল্লাহ পাটওয়ারী বাড়ির মহসিন পাটওয়ারীর মেয়ে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ অলি উল্লাহ অলির নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনা স্থল ...

Read More »