চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে যেকোনো দিন শুরু করা হতে পারে। পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষা আয়োজন করতে সব ধরনের ...
Read More »বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বৈঠক চলতি সপ্তাহেই
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,‘বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে অ্যাকাডেমিক কাউন্সিল। আমরা ২৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সভা করেছিলাম,সেদিনই বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু হয়নি। এই সপ্তাহের মধ্যে আমরা বৈঠক করে, কবে খোলা যায় সেটি নিয়ে আলোচনা করব।’ রবিবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী ...
Read More »পিইসি-জেএসসি পরীক্ষা থাকছে না
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০২৩ সাল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পঞ্চম থেকে ষষ্ঠ এবং অষ্টম থেকে নবম শ্রেণিতে উন্নীত করা হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত রূপরেখা ...
Read More »৯০ ভাগ শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন : মহাপরিচালক
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আজ রোববার সাংবাদিকদের সামনে কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো.গোলাম ফারুক বলেছেন,‘দেশের স্কুল-কলেজগুলোর ৯০ % শিক্ষক-কর্মচারী কোভিড-১৯ টিকা নিয়েছেন। বাকিদের কারও সমস্যা রয়েছে, বা কো-মরবিডিটি (অন্যান্য রোগে আক্রান্ত) থাকতে পারে। এসব কারণে তাঁরা নিতে পারেননি।’ মাউশি’র মহাপরিচালক ...
Read More »শিক্ষার্থীদের বেতন নিয়ে যেন অভিভাবকদের চাপ দেওয়া না হয়: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়। করোনার এই সময়ে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অন্যান্য খরচ কমিয়ে আপনার সন্তানদের বেতন আগে পরিশোধ ...
Read More »স্কুল ড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
স্কুলড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ সেপ্টেম্বর রোববার সকালে রাজধানীর আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে সেই অধ্যক্ষের নেতৃত্বে গঠতি মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়। পরে সাংবাদিকদের ...
Read More »১২ সেপ্টেম্বর খুলছে না যেসব স্কুল
দেশের বন্যাকবলিত বিদ্যালয়গুলো আগামি ১২ সেপ্টেম্বর খোলার বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই। বন্যা পরিস্থিতির পর সুবিধাজনক সময়ে এসব বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণি পাঠদান শুরু করতে হবে। তবে বন্যাকবলিত জেলাগুলোতে যেসব বিদ্যালয় বন্যাকবলিত হয়নি,কিংবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না,সেগুলোতে যথাসময়ে শ্রেণি পাঠদান শুরু করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ তথ্য জানিয়েছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ ...
Read More »প্রাথমিক শিক্ষা অধিদফতরের ১৬ দফা নির্দেশনা
আগামি রবিবার(১২ সেপ্টেম্বর) থেকে দেশের স্কুল-কলেজ খুলতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার পর কিভাবে চলবে সে সংক্রান্ত ১৬ দফা নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সেখানে বলা হয়েছে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি বেঞ্চে একজন শিক্ষার্থীর বেশি বসা যাবে না। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ ১৬ দফা নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাগুলো হলো: ১। দৈনিক সমাবেশ বন্ধ থাকবে। শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে ...
Read More »প্রাথমিকে এক বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী
আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের স্কুল-কলেজ খুলতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার পর কিভাবে চলবে সে সংক্রান্ত ১৬ দফা নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি বেঞ্চে একজন শিক্ষার্থীর বেশি বসা যাবে না। শুক্রবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ১৬ দফা নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো: ১। দৈনিক সমাবেশ বন্ধ ...
Read More »শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। প্রতিষ্ঠানগুলোতে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধির নির্দেশনা পালন নিশ্চিত করতে ও সঠিকভাবে অনুসরণের জন্য মনিটরিং টিম গঠনের জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজকে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur