চলতি বছরেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। ২৯ মে রোববার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তপন কুমার সরকার বলেন, ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। সার্বিক বিবেচনায় এই ...
Read More »প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামি ৩ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। এজন্য সোমবার ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ২৬ মে অধিদপ্তরের পরিচালক মো.হামিদুল হকের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা আগামী ৩ ...
Read More »শিক্ষার সব দফতরে অভিযোগ বক্স সচল করার নির্দেশ
সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধে প্রত্যেকটি অফিসে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিয়েছেন উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.আবু বকর ছিদ্দীক। এছাড়া আগে স্থাপিত অভিযোগ বক্সগুলো সচল করারও নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬ মে দুর্নীতি দমন কমিশনের দেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির প্রতিবেদন এবং তা প্রতিরোধে করণীয় সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়ের ...
Read More »উপবৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড পরিবর্তনে জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড পরিবর্তন ও সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে মঙ্গলবার ২৪ মে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। এতে সই করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,২০১৯-২০২০ অর্থবছর থেকে রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। ...
Read More »মাদ্রাসা প্রধানদের সার্বক্ষণিক প্রতিষ্ঠানে থাকার নির্দেশ
দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা শ্রেণি পাঠদান চলাকালে বেশিরভাগ সময় মাদ্রাসায় থাকেন না। অপক্ষোকৃত কম গুরুত্বপূর্ণ কাজেও মাদ্রাসার বাইরে কিংবা রাজধানীতে একাধিক দিন অবস্থান করেন। এ পরিস্থিতি বিবেচনায় মাদ্রাসা প্রাধানদের সার্বক্ষণিক মাদ্রাসায় থাকার নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য মুভমেন্ট রেজিস্টার চালু করার নির্দেশনা দেওয়া হয়। রবিবার ২২ মে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কে এম বহুল আমীন ...
Read More »নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার ২২ মে রাতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন ...
Read More »জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামি ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ জুনের মধ্যে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ...
Read More »৪৪তম বিসিএসের প্রিলি ২৭ মে : আসন বিন্যাস প্রকাশ
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামি ২৭ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার ২২ মে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামি শুক্রবার ঢাকা,রাজশাহী, চট্টগ্রাম,খুলনা,বরিশাল,সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ...
Read More »জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
আগামি ২২ মে বিকাল ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামি ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামি ৩ জুলাই থেকে। বৃহস্পতিবার ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ ...
Read More »সরকারের আরও ১শ টি কারিগরি স্কুল-কলেজ স্থাপনের সিদ্ধান্ত
সরকারের আরও ১০০টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দেশ-বিদেশে শ্রমবাজারে চাকরির সুযোগ বাড়াতে যুব সমাজকে দক্ষ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের ১শ টি উপজেলায় বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণে অবকাঠামোও স্থাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে। এর জন্য ‘১শ টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur