নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলার মতো ঘটনা ঘটে গেছে। বইয়ে যা নেই তাও উপস্থাপন করা হচ্ছে। ফটোশপ এবং টেক্সট এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কিছু ভুল-ভ্রান্তি আছে যা সংশোধন করা হচ্ছে এবং হবে। তবে নতুন শিক্ষা পদ্ধতি নিয়েই এগিয়ে যেতে হবে। ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ...
Read More »এ মাসেই প্রাথমিক বৃত্তির ফল
এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, বৃত্তির ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রসঙ্গত, ১৩ বছর পর এবার নেওয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি ...
Read More »স্মার্ট নাগরিক গড়ার হাতিয়ার স্মার্ট শিক্ষা : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সমাজ, অর্থনীতি ও স্মার্ট সরকারের কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। আর সেই স্মার্ট নাগরিক গড়ার হাতিয়ার হচ্ছে স্মার্ট শিক্ষা। ১২ ফেব্রুয়ারি রোববার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের স্মার্ট শিক্ষায় যেতে হলে শিক্ষার যে রূপান্তর ...
Read More »এইচএসসির ফল পুন:নিরীক্ষার আবেদন করবেন যেভাবে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে যাদের অসন্তোষ রয়েছে, তারা আগামি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ফল পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুন:নিরীক্ষার আবেদন করলে ...
Read More »এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। বুধবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। গত ৬ নভেম্বর সারা দেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি ...
Read More »দেশে-বিদেশে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
দেশে-বিদেশে সবাইকে চাকরি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কে হাস-মুরগি পালবে আর কে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে সেটা ভিন্ন কথা। কিন্তু অন্ট্রাপ্রেনারশিপ স্কিল শিখতেই হবে। সেজন্যই আমি মনে ...
Read More »এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে। আর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুলাই মাসে হওয়ার কথা রয়েছে। আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার আজকের পত্রিকাকে এ তথ্য জানান। আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন ...
Read More »এইচএসসি-সমমানের ফল ৮ ফেব্রুয়ারি
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। রোববার (২৯ জানুয়ারি) সকালে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফল প্রকাশে ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি ...
Read More »১২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টিএফপি’ বাস্তবায়নের সিদ্ধান্ত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাধ্যমিক স্তরের ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টোটাল ফিটনেস প্রোগ্রাম (টিএফপি)’ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিএফটি বাস্তবায়নে পাইলটিং ভিত্তিতে সব জেলার একটি সরকারি বালক ও একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনব্যাপি একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। ২৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ...
Read More »পাঠ্যবইয়ে ভুল: কমিটি গঠনের কথা জানালেন শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রমে পাঠ্যবইয়ে ভুল সংশোধনে বিশেষজ্ঞদের নিয়ে একটি এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে কিনা তার তদন্ত করতে আরেকটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২০২৩ সালের নতুন পাঠ্যবইয়ে নানা ভুল ও অসঙ্গতি নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নতুন শিক্ষাক্রম বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur