Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের জন্য মাউশির নতুন নির্দেশনা

Education mawshi

মাধ্যমিক স্তরে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের এক কক্ষে ক্লাস না নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাধ্যমিক স্তরের কিছু স্কুলের বিরুদ্ধে শিক্ষার্থীকে এক কক্ষে এনে শ্রেণি পাঠদানের অভিযোগ উঠায় এ নির্দেশনা দেয়া হয়। রোববার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ...

Read More »

পরীক্ষা নয়, শিক্ষার্থীদের আনন্দ চিত্তে শিখতে দিন : শিক্ষামন্ত্রী

পরীক্ষা ভীতি দূর করতে শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, ছেলে-মেয়ে স্কুল থেকে ফিরলে কত নম্বর পেয়েছ তা আর জিজ্ঞেস করবেন না। বরং জিজ্ঞেস করুন, আজ নতুন কী কী শিখলে। তাদের (শিক্ষার্থী) আনন্দ চিত্তে শিখতে দিন, প্রশ্ন বা পরীক্ষার মুখোমুখি করবেন না। রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ...

Read More »

আন্দোলন জোরদার করতে জাতীয় সংগ্রাম কমিটি গঠন

মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। সব নির্দেশনা উপেক্ষা করে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১২তম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। একদফা দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে বক্তব্য দিচ্ছেন তাঁরা। তবে ১৩ তম দিনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কিংবা জাতীয়করণের ঘোষণার কোনো ইতিবাচক সাড়া না পেয়ে রবিবার থেকে ...

Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতক কোর্সে আবেদন শুরু ২৭ জুলাই

NU

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো চারটি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে স্নাতক করতে পারবেন। শুক্রবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামি ...

Read More »

দশম দিনের মতো আন্দোলনে শিক্ষকরা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। তবে গতকাল আগের দু-তিন দিনের চেয়ে শিক্ষকদের জমায়েত কিছুটা কমেছে। শিক্ষকরা জানিয়েছেন, আগামি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ দু’ দিন জমায়েত বাড়বে। এছাড়া প্রতিদিনই নতুন নতুন শিক্ষকরা আন্দোলনে যোগ দিচ্ছেন। জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক ...

Read More »

সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোন পরিকল্পনা নেই

প্রাথমিক

সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে বন্ধ রাখার কোনো পরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেই। বুধবার (১৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের দরুন ইতোমধ্যে একাধিকবার বন্ধ ছিলো। এতে করে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। সেটা দূর করতে ...

Read More »

শিক্ষক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিটিএ নেতৃবৃন্দ

teachers

ক্লাসে ফিরতে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির আহ্বানে সাড়া দেননি বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতারা। বুধবার ১৯ জুলাই সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। আন্দোলনরত শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবি ...

Read More »

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ ছুটি আগামী শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। বুধবার (১৯ জুলাই) মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোরনরত শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। শিক্ষামন্ত্রীর ...

Read More »

নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। বুধবার (১৯ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক‌ শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।‌ শিক্ষামন্ত্রী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। ...

Read More »

জাতীয় প্রেসক্লাবের সামনে নবম দিনের মতো শিক্ষকদের অবস্থান

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবারও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা মাঠ ছাড়বেন না। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ডাকে গত ১১ জুলাই থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। এদিকে এই আন্দোলন চলা অবস্থায় গতকাল মঙ্গলবার করোনার শিখনঘাটতি রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি ...

Read More »