দেশের গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এরই মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শেষ হতে যাচ্ছে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে আজ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রের অধীনে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩ হাজার ৫৪৮টি। এ বছর কৃষি গুচ্ছে আবেদন ...
Read More »প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শুরু
অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির জটিলতার অবসান হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম শুরু হয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতির ...
Read More »৪১তম বিসিএসের ফল প্রকাশ
৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার ৩ আগস্ট পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ৫ শ ২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। ...
Read More »শিক্ষকদের অনশন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরেছেন
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন শিক্ষকরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন তারা। সভায় শিক্ষা উপমন্ত্রী ...
Read More »প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক বদলির আবেদন শুরু ৩ আগস্ট
সারাদেশে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শেষ করার পর এবার প্রধান শিক্ষক পদে বদলির কার্যক্রম শুরু করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপে একই উপজেলা/থানার মধ্যে বদলি হবে। পরে আন্ত:উপজেলা, আন্তঃজেলা, বিভাগ, মহানগর ও সিটি কর্পোরেশনের বদলি কার্যক্রম শুরু হবে। রোববার ৩০ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়, একই উপজেলার ...
Read More »আমরণ অনশনের সিদ্ধান্ত মাধ্যমিক শিক্ষকদের
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার ৩১ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতর অবস্থানরত শিক্ষকরা ঘোষণা দেন, এর মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে দাবি আদায়ের কোনো ঘোষণা না আসলে মঙ্গলবার থেকে তারা এই কর্মসূচিতে যাবেন। ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে শিক্ষকরা এই আন্দোলন করছেন। আজ তাদের এই কর্মসূচির ২০তম দিন পূর্ণ হয়েছে। ...
Read More »শিক্ষকদের আন্দোলন ২১ দিনে গড়ালো
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন ২১ দিনে গড়ালো। আজ সোমবার ৩১ জুলাই টানা ২১ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। প্রতিদিনের মতো আজ সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এদিকে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সোমবার আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষকরা। আজকের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পেলে মঙ্গলবার (১ ...
Read More »মুসতাহসিনের এসএসসিতে জিপিএ-৫ লাভ
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো.মুসতাহসিন হোসেন সদ্য প্রকাশিত এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ লাভ করেছে। তার বাবা মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সভাপতি মো.মোশারফ হোসেন । মা এ কলেজেরই আইসিটি বিভাগের প্রভাষিকা জিনাত পারভীন। তাঁর এ ফলাফলের জন্যে সে বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। মো.মুসতাহসিন হোসেন ভবিষ্যতে একজন বিশ^বিদ্যালয়ের শিক্ষক হতে আগ্রহী। সে ...
Read More »আগামী বছরের এসএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমাদের চেষ্টা থাকবে একেবারে সঠিক সময়ে পরীক্ষা নেবার। গত ৩-৪ বছর তো আমরা এমন এক অবস্থার মধ্যে ছিলাম, সমস্ত চেষ্টা ...
Read More »এসএসসি ও সমমানের পাসের হার ৮০.৩৯ শতাংশ
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। সেবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। আজ শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur