অপেক্ষমান এসএসসির ফলাফল ও এইচএসসি পরীক্ষা বিষয়ে ৩ মে একটি বেসরকারি টেলিভিশনের সাথে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি জানান লকডাউন কাটলেই এসএসসি পরীক্ষার ফল এবং এইচএসসি’র বাকি থাকা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় দেয়া হবে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য। এদিকে, অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, বর্তমান অনিশ্চয়তায় উদ্বেগের মধ্যে কাটছে তাদের ...
Read More »সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাস শুরুর নির্দেশনা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস, পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গুণগত মান বজায়সহ এজন্য বেশকিছু শর্ত মেনে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী ...
Read More »কৃষকের ধান কেটে দিতে শিক্ষক–শিক্ষার্থীকে অনুরোধ মাউশির
করোনাভাইরাসের কারণে বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কৃষকের বোরো ধান কাটায় সহায়তা করতে শিক্ষক ও শিক্ষাথীর্দের প্রতি অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মঙ্গলবার দেশের সব কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাউশির আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কমর্কতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতাদের নিদের্শনা দেয়া হয়েছে। মাউশির নিদেশর্নায় বলা হয়, যেসব অঞ্চলে ...
Read More »এসএসসি’র ফলাফল ১০ মে প্রকাশ হতে পারে
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামি ১০ মে প্রকাশ হতে পারে। সে লক্ষ্যেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই প্রকাশিত হয় ফলাফল। এবারো এ রীতিই বজায় রাখতে চায় মন্ত্রণালয়। জানা গেছে, ইতোমধ্যে সকল সাধারণ শিক্ষা বোর্ডগুলো ফলাফল তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে। তবে অনেকটাই পিছিয়ে আছে মাদরাসা শিক্ষা বোর্ড। এ বছর সারাদেশের ...
Read More »কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চলমান করোনা দুর্যোগের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এছাড়াও ...
Read More »ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়
নভেল করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে। ঢাকা ...
Read More »কবে ক্লাস পরীক্ষা শুরু হবে, কেউ বলতে পারছেন না
করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের সময় বলা হয়েছিল এপ্রিলের শুরুতে পরবর্তী সময়সূচি জানানো হবে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, এখন এই পরীক্ষা কবে শুরু হবে, তা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলতে পারছেন না। ফলে ১৩ লক্ষাধিক পরীক্ষার্থী অনিশ্চয়তায় আছেন। প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম সাময়িক পরীক্ষা শুরুর কথা ১৫ এপ্রিল থেকে। সেটিও এই সময়ে হওয়ার সম্ভাবনা নেই। করোনাভাইরাসের প্রভাবে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে পুরো শিক্ষাপঞ্জিই ...
Read More »ঘরে বসে শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান : শিক্ষামন্ত্রীর
ঘরে বসে শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির। তিনি সংসদ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল শিরোনামে প্রচারিত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করারও আহ্বান জানান। তিনি আজ ২৯ মার্চ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এ আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ...
Read More »প্রাথমিকসহ শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান
বাঙালি জাতিকে হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে সবকিছু উজাড় করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশের মানুষের সঙ্গে ছিল তার অবিনশ্বর আত্মার বন্ধন। ১৫ আগস্ট ১৯৭৫ ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের পরও এ বন্ধন ছিন্ন হয়নি। ‘সোনার বাংলা’ গড়তে তিনি যে সুদূরপ্রসারী কর্মযজ্ঞের সূচনা করেছিলেন, এর মাধ্যমে বাঙালির হৃদয়পটে চিরস্মরণীয় হয়ে আছেন এ মহান নেতা। এ দেশের সংগ্রামী ইতিহাস, স্বাধীনতা, ...
Read More »সুখবর পেতে যাচ্ছেন অস্থায়ী প্রধান শিক্ষকরা
চলতি দায়িত্বে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সু’খবর পেতে যাচ্ছেন। তাদের চাকরি দ্রুতসময়ে স্থায়ীকরণসহ ১৫ বিষয় বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। গেলো ১৯ মার্চ ডিপিইতে আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের সব বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সম্পর্কিত কর্মশালায় এ সিদ্ধান্তসমূহ নেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur