দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা এলো। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রোববার এ তথ্য জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি জানান, সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে। তপন কান্তি ঘোষ জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা ...
Read More »আমদানির ঘোষণা আসতেই কমেছে পেঁয়াজের দাম
পেঁয়াজ আমদানির ঘোষণা আসতেই বাংলাদেশের পাইকারি বাজারে মসলা জাতীয় এই পণ্যটির দাম কমতে শুরু করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার কথা। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়। এ ব্যাপারে সম্প্রতি কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছিলেন, পেঁয়াজের কেজি ৪৫ টাকার বেশি হওয়া উচিত না। কিন্তু বাজারে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ...
Read More »পেঁয়াজের কেজি ১০০ ছুঁই ছুঁই
ঈদুল আজহাকে সামনে রেখে প্রায় প্রতি বছরই পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তোলেন কিছু অসাধু ব্যবসায়ী। নিজেরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন ইচ্ছামতো। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহার এক মাস আগেই বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় একশ টাকা। মাত্র দেড়মাস আগে রমজানে এক কেজি পেঁয়াজ ৩৫ টাকায় পাওয়া ...
Read More »মাথাপিছু ঋণ এক লাখ ৫ হাজার টাকা
দেশে ঋণের বোঝা বাড়ছে। আজ যে শিশুটি জন্ম নেবে, তার মাথায় ১ লাখ ৫ হাজার ২৫২ টাকা ঋণের দায় চাপবে। কারণ বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের মাথা পিছু এই পরিমাণ ঋণ রয়েছে। আর গত এক বছরে ঋণ বেড়েছে ৯ হাজার ৬৫২ টাকা। আগামী এক বছরে আরও ১৫ হাজার ১৮৭ টাকা বাড়বে। ফলে ওই সময়ে মাথাপিছু ঋণের স্থিতি দাঁড়াবে ১ লাখ ২০ ...
Read More »পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার : অর্থমন্ত্রী
এবারের পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এ দেশে অনেক মধ্য আয়ের মানুষ আছে, সময় এসেছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করেন, ট্যাক্স দেওয়ার সক্ষমতা আছে, তাদের ট্যাক্স দিতে হবে। আজ শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ...
Read More »২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার ৩৩০ কোটি টাকা
চলতি মে মাসের ২৬ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা হিসাবে)। রোববার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মে মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে প্রায় ...
Read More »সহসা কমছে না পেঁয়াজের দাম
২০ দিন আগেও দেশের বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩৫-৪০ টাকা কেজি দরে। হঠাৎ সেই পেঁয়াজের দাম বেড়ে হয়ে যায় দ্বিগুণ। সোমবার (২৮ মে) রাজধানীর কারওয়ান বাজার এলাকা ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই মিলেছে। বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের সরবরাহ আছে পর্যাপ্ত। মাঝখানে মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসার পর খুচরা পর্যায়ে খানিকটা দামও কমে। কিন্তু এখন ...
Read More »১৯ দিনে দেশে এলো ১২ হাজার ১৯৬ কোটি টাকা রেমিট্যান্স
বাংলাদেশ থেকে দূর দূরান্তের প্রবাসীরা চলতি মে মাসে ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এ সংখ্যা প্রায় ১২ হাজার ১৯৬ কোটি (প্রতিবেলায় ১০৮ টাকা হিসাবে)। ২১ মে রোববার বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়েছে, গত ১৯ দিনে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি ...
Read More »মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন দৈনিক সাড়ে ৩ হাজার কোটি টাকা
প্রতিনিয়তই লেনদেন বাড়ছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস)। মোবাইল ব্যাংকিং সেবা চালু রয়েছে গ্রাম থেকে শহরে সর্বত্রই। এতে একদিকে যেমন গ্রাহক বাড়ছে, অন্যদিকে বাড়ছে লেনদেনের পরিমাণও। মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিনের লেনদেন ছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করা যায়, করা যায় কেনাকাটা। এছাড়া প্রবাসী আয়, সেবামূল্য পরিশোধ, বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন পছন্দের শীর্ষে। দ্রুত দেশের প্রত্যন্ত অঞ্চলে টাকা ...
Read More »বাজারে সংকট নেই, তবুও বাড়ছে পেঁয়াজ আদার দাম
বাজারে পেঁয়াজ ও আদার কোনো সংকট নেই। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে সরবরাহ স্বাভাবিক। রাজধানীর খুচরা বাজারেও ক্রেতারা চাহিদা মতোই পেঁয়াজ ও আদা কিনতে পারছেন। কিন্তু গুনতে হচ্ছে বাড়তি দাম। মাসের ব্যবধানে দ্বিগুণ দাম বেড়ে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ৯০ ও আদা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বাড়তি দামের অন্য পণ্যের সঙ্গে এই দুই পণ্য কিনতে ক্রেতার নাভিশ্বাস বাড়ছে। শনিবার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur