আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এরমধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার পৃথক চার প্রজ্ঞাপনে এনবিআর এ তথ্য জানিয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানান তিনি। বিজ্ঞপ্তিতে সই করেছেন এনবিআর ...
Read More »বাড়লো এলপি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে আরও ৪১ টাকা বেড়েছে। বর্তমানে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৭৪ টাকা, যা গত মাসে ছিল এক হাজার ৪৩৩ টাকা। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করা হয়। এ সময় ...
Read More »অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ দিলেন অর্থমন্ত্রী
রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ তাগিদ দেন। তিনি বলেন, বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধ করা কাস্টমের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে ...
Read More »রোজায় বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : অর্থমন্ত্রী
রমজান সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে কারসাজি করলে মতলববাজ ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সভায় বসেছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সভা শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে দ্রুত সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় বের করতে জরুরি সভায় বসেছিলেন মন্ত্রীরা। ...
Read More »বছরের প্রথম ১৯ দিনে এলো ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স
চলতি বছরের প্রথম ১৯ দিনে দেশে বৈধ পথে ১৩৬ কোটি ৪১ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৯০ কোটি ডলার। ২০২২ সালে এসেছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। অর্থাৎ ২০২৩ সালে প্রবাসী আয় ...
Read More »অর্ধেকে নেমেছে শিল্পকারখানার উৎপাদন
গ্যাস সংকটের উন্নতি না হওয়ায় গাজীপুরে শিল্পকারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এ কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সময়মতো অর্ডার সরবরাহ। কারখানা কর্তৃপক্ষ বলছেন, এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। শ্রমিকদের বসিয়ে রেখে বেতনভাতা দিতে হচ্ছে। এতে শিল্পমালিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে। জানা যায়, গাজীপুরে ছোট-বড় পাঁচ হাজারেরও বেশি পোশাক কারখানা, কলকারখানা রয়েছে। আর এর বেশির ভাগই গ্যাসনির্ভর। এক থেকে দেড় ...
Read More »নিত্যপণ্যের দাম জানা যাবে ‘৩৩৩’ হটলাইনে
দেশের বাজারে পণ্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ হটলাইন নাম্বারে নতুন সেবা যুক্ত করা হচ্ছে। এই নাম্বারে ফোন করে পণ্যের দাম জানতে পারবেন দেশের মানুষ। এ ছাড়া বাজারে নিত্যপণ্যের দাম বেশি নেওয়া হলে ‘৩৩৩’ নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে ...
Read More »আগামীকাল থেকে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা দেখতে পাবেন: বাণিজ্য প্রতিমন্ত্রী
আগামীকাল থেকে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা দেখতে পাবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করব। মূল্য নির্ধারণটা হবে স্বয়ংক্রিয়। এটা কখনো জোর করে করা যায় না। বাজারমূল্য কখনো আর্টিফিসিয়ালি দীর্ঘদিন ...
Read More »বাজারে সরবরাহে ঘাটতি নেই, তবুও বাড়ছে চালের দাম
দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও বাড়তি। আর ভরা মৌসুমে কমছে না সবজির দর। তবে দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ না থাকলেও নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর ...
Read More »এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়লো
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়ানো হয়েছে। এক হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur