Home / চাঁদপুর

চাঁদপুর

‘মাদ্রাসা শিক্ষা আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে’

চাঁদপুর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ  ড. মুহাম্মদ শাহাজান মাদানী বলেছেন, ‘সরকারি-বেসরকারি শিক্ষক বেতন স্কেলে বৈষম্য দূর না হলে প্রকৃত শিক্ষাব্যবস্থা ভারসাম্যপূর্ণ হবে না। শিক্ষকেরা সন্তুষ্ট হলে শিক্ষা মানোন্নয়ন সহজ হবে। এ জন্য জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডিজিটাল যুগের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষকদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও সুবিধা দিতে হবে। ...

Read More »

সাঁতার কেবল একটি খেলা নয়, বরং জীবন রক্ষার অনন্য কৌশল

চাঁদপুর

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’এর অংশ হিসেবে শনিবার (১৩ সেপ্টেম্বর) শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন অঙ্গীকার লেকে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মহসিন উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সেক্রেটারি মাহবুবুর রহমান শাহীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, অতিরিক্ত জেলা ...

Read More »

চাঁদপুরের উন্নয়নকে সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : ডিসি

চাঁদপুর

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “চাঁদপুরের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চাঁদপুরের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। চাঁদপুর ...

Read More »

চাঁদপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুল হাসান লিটনের ইন্তেকাল

চাঁদপুর

চাঁদপুর শহরের পৌর ১০ নং ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুল হাসান পাটওয়ারী লিটন (৫৭) ঢাকাস্হ পি.জি. হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১২ই সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত তিন টায় মৃত্যু বরন করেন। কামরুল হাসান পাটওয়ারী লিটন দীর্ঘদিন ক্যান্সার ও কিডনিজনিত সমস্যা এবং নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান, বৃদ্ধ মাতা, দুই ...

Read More »

নবনির্বাচিত কমিটিকে উইমেন চেম্বারের সংবর্ধনা

চাঁদপুর

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ ওয়াইডব্লিউসিএ স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি- সাধারণ সম্পাদককেও সংবর্ধনা জানানো হয়। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ...

Read More »

চাঁদপুরে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন

চাঁদপুর

চাঁদপুরে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের চতুর্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোরামের কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মহসিন উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা। এই পেশার মাধ্যমে দেশের কল্যাণ ও মানুষের অধিকার ...

Read More »

যেনতেন নির্বাচনের মাধ্যমে আর কারো ক্ষমতায় আসার সুযোগ নাই : গাজী আতাউর রহমান

চাঁদপুর

নতুন বাংলাদেশে যেনতেন নির্বাচনের মাধ্যমে আর কারো ক্ষমতায় আসার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে -এর যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, অতিতে স্বৈরাচার আওয়ামী লীগ যেন-তেন নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে করে ক্ষমতা দীর্ঘায়িত করেছিলো। নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম আর কোন রাজনৈতিক দলকে সেই সুযোগ দিবেনা। যেই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার, ফ্যাসিবাদ, দূর্নীতিবাজ, সন্ত্রাস-চাঁদাবাজ ...

Read More »

চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা সেমিনার

চাঁদপুর

চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখার উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে উৎসব উপলক্ষে এক আর্থিক স্বাক্ষরতা সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ শিবলী সাদিক। এছাড়া আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে ...

Read More »

ফেব্রুয়ারীতে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর

কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা আশা করি নির্বাচন ফেব্রুয়ারী হবে। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত এবং আমরা কাজ করে যাচ্ছি। আমরা ভোটের মাধ্যমে চাঁদপুরের ৫টি আসনে জয়লাভ করা চেষ্টা করবো। তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আগামী ১৩ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে ...

Read More »

চাঁদপুর শহরে চালকদের ৫ ঘন্টা সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি

চাঁদপুর

চাঁদপুর শহরে যানজট নিরসনে জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে ৮টি নিয়ম বেধে দেয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী শহরের অভ্যন্তরে একদিন সবুজ রংয়ের, আরেকদিন লাল রংয়ের অটোবাইক চলাচল করার করবে। ১০ সেপ্টেম্বর বুধবার থেকে বাস্তবায়ন হওয়ার কথা। তবে এই নিয়ম মানতে নারাজ চালকরা। তারা প্রশাসনের এই নিয়ম বাতিলের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে শহরের প্রবেশ ...

Read More »