Home / চাঁদপুর

চাঁদপুর

নব-নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ : প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

চাঁদপুর

চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ২৪ অক্টোবর,শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি)। ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে ১৫ অক্টোবর,বৃহস্পতিবার। এই নির্বাচনে মেয়র ...

Read More »

শেষ সভায় কাঁদলেন,কাঁদালেন চাঁদপুরের বিদায়ী মেয়র

চাঁদপুর

চাঁদপুর পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র হিসেবে আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সাড়ে ১৪ বছরেও বেশি দিন দায়িত্ব পালন করেছেন। যা অতিথের সকল পৌরপ্রধানের কর্মদিসের চেয়ে কয়েকগুণ বেশি। এই সুদীর্ঘ সময়ে পৌরসভার অভিভাবক হিসবে সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মেয়র নাসির উদ্দিন আহমেদের চমৎকার সুসম্পর্ক এবং হৃদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই দীর্ঘদিনের এই অভিভাবকের শেষ কর্মদিবস ও বিদায়ক্ষণে কেঁদেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কেঁদেছেন পৌর মেয়র। ২২ অক্টোবর ...

Read More »

চাঁদপুরসহ উপকূলীয় জেলায় ৩-৪ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে

fani-affect-in-chandpur-meghna

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ২৩ অক্টোবর, শুক্রবার সকালে আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেয়া সতর্কবার্তায় ...

Read More »

সকলকে বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ : জেলা প্রশাসক

Mazedur Rahman Khan..

এখন থেকে সকলকে বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। তিনি বলেছেন, সরকারি-বেসরকারি অফিস, দপ্তর, পরিদপ্তর, সব ধরনের গণপরিবহণ, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাজারে প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আইনের ভাষায় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে পূর্বের ন্যায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অফিস-আদালতে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেয়া হবে না। মাস্ক না থাকলে ...

Read More »

জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৪৬

চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে বৃহস্পতিবার নতুন ৩৮টি নমুনা টেস্টের মধ্যে ২টি করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ নতুন ২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। একই দিন করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৪জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ১জন, মতলব উত্তরের ১জন, হাজীগঞ্জের ১জন ও শাহরাস্তির ১জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৪৬ জন অপরিবর্তিত ...

Read More »

অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় বাবুরহাটের খালটি অস্তিত্ব সংকটে

চাঁদপুর

অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় বাবুরহাটের কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশের একমাত্র খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। ইতোমধ্যে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বাবুরহাট স্কুলের রাস্তার অপরপাড়ে খালটিতে স্থায়ী বাঁধ তৈরি হয়েছে। মূলত বাজারের সমস্ত ময়লা আবর্জনা ও স্থানীয়দের বাসা-বাড়ির ময়লা-আবর্জনা এখানে ফেলা হচ্ছে নিয়মিত। এতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। ময়লার স্তূপ এমন আকার ধারণ করেছে যে, সেখানে এখন আর পানি ...

Read More »

চাঁদপুরে এবার বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৫৪ হাজার মে.টন চাল

AGRI

চাঁদপুর দেশের অন্যত্তম কৃষিভিত্তিক অঞ্চল। চাঁদপুরের জলবায়ূ কৃষি উৎপাদনে সহায়ক। মেঘনা,ডাকাতিয়া ,মেঘনা-ধনাগোদা ও পদ্মা নদী বিধৌত এ চাঁদপুর। চাঁদপুর জেলার অধিকাংশ মানুষ কৃষিজীবী। জেলার ৪টি উপজেলার ২০টি ইউনিয়ন নদীভাঙ্গনগ্রস্থ,নদীবিধৌত ও নদীসিকস্তি। চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগোদা নামে দুটি সেচ প্রকল্প রয়েছে। চাঁদপুর জেলার চারটি উপজেলা যথা- চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ,মতলব উত্তর ও দক্ষিণে প্রায় ২৩ হাজার ৩শ’৯০ হেক্টর জমি ...

Read More »

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের স্টাফ কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধার

চাঁদপুর

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি আব-এ জমজম লঞ্চের ২য় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। ২২ অক্টোবর,বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে জমজম লঞ্চের ইঞ্জিন গিজারের কক্ষের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনার খবর শুনে দুপুর ২টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর ...

Read More »

চাঁদপুরে নিরাপদ সড়কের দাবিতে নিসচার মানববন্ধন

চাঁদপুর

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটি নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিসচার জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সাবেক সদস্য সচিব শওকত করিম। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিবের ...

Read More »

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা

safe-road-......

আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর। জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘ মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ।’ এ প্রতিপাদ্য বিষয় এর ওপর সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, চাঁদপুর কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ...

Read More »