পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি জমা দেন। এর পূর্বে নেতাকর্মীরা শহরের বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একটি মিছিল বের করেন। পরে মিছিলটি বিভিন্ন দাবি আদায়ের ...
Read More »সারাদেশে টাইফয়েডের টিকাদান শুরু
সারাদেশে সরকারের ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে এক ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) থেকে একযোগে শুরু হয়েছে শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই টিকা টাইফয়েড প্রতিরোধে ৯৫ শতাংশের বেশি কার্যকর বলে জানিয়েছে স্বাস্থ্য ...
Read More »ইকরা মডেল একাডেমির শিক্ষক-অভিভাবক ও ম্যানেজিং কমিটির সভা
চাঁদপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার সকালে শহরের ওয়ারলেস এলাকাস্থ ইকরা মডেল একাডেমির হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার। মতবিনিময় সভায় সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত, পরামর্শ, পাঠদান বিষয়ক সমস্যা ও তার ...
Read More »বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, আজকাল হাঁস-মুরগির পালনের জন্য এক হাজার টাকায়ও ...
Read More »পিআর পদ্ধতিতে দেশের যোগ্য লোকেরা নেতৃত্বে আসবে : জেলা জামায়াতের আমির
চাঁদপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী সংগঠনের লোকজ ...
Read More »চাঁদপুরে ইলিশ ধরায় ২৪ জেলে আটক
প্রধান প্রজনন মৌসুম ২২ দিন মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী ...
Read More »চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ১৪৭ অভিযান, ২৮ মামলা ও ২৪ মোবাইল কোর্ট পরিচালনা : ৩৯ জনকে জেল
আবদুল গনি , ১১ অক্টোবর ২০২৫ সারাদেশব্যাপি নদ-নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ-সীমানার এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২২ দিনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ৪ অক্টোবর হতে ১১ অক্টোবর ৫ টা পর্যন্ত দেয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর নৌ-সীমানায় টাক্সফোর্স কর্তৃক ১৪৭ অভিযান, মোবাইল কোর্ট ২৪ পরিচালনা ও ২৮ টি মামলা দায়ের করা হয়েছে । আজ ১১ অক্টোবর সন্ধ্যায় ...
Read More »চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর পৃথক দুটি কর্মশালা সম্পন্ন
চাঁদপুরে সম্পন্ন হলো উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতার এ কর্মশালার আয়োজন করেছে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়। ১১ অক্টোবর শনিবার দুপুরে দুটি কর্মশালা আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা,অপরটি চাঁদপুর এআই কম্পিউটার একাডেমিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি কর্মশালায় অর্ধ-শত শিক্ষার্থী ...
Read More »চাঁদপুরে চার শতাধিক পরিচ্ছন্নতা কর্মীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান
ক্লিন চাঁদপুরের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের আয়োজনে শহরের চার শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। তাঁরা হলেন—ডা. ...
Read More »টেকনাফ থেকে কিনে চাঁদপুরে ইয়াবা বিক্রি করা ছিলো মিশরীর পেশা
চাঁদপুর শহরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মরিয়ম মিশরীকে আটক করেছে সদর মডেল থানা। জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ ছৈয়াল বাড়ি সড়কের প্রাথমিক শিক্ষক সমিতির বহুতল ভবনের ৭ম তলায় অভিযান পরিচালনা করে। সদর মডেল থানার এসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের টিমটি এ বাসায় তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জামাদি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur