চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, সরকার কিছুদিনের জন্যে লকডাউন শিথিল করা হচ্ছে। কিন্তু আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যখন রাস্তায় চলাচল করবেন তখন মাস্ক ব্যবহার করবেন। ১৪ জুলাই বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিধিনিষেধের ‘কঠোর লকডাউন’ এর ১৪তম দিন পর্যন্ত চাঁদপুরে আড়াই শতাধিক জেলা সড়ক পরিবহন শ্রমিক পরিবারের নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়ার ...
Read More »চাঁদপুর সদর হাসপাতালকে বিনামূল্যে অক্সিজেন দিল আবুল খায়ের গ্রুপ
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ একেবারে শেষ পর্যায়ে। এটি এখন চালুর জন্য প্রস্তুত। ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে অক্সিজেন সিলিন্ডারের কাজ। এমন সময় দেশের অন্যতম শীর্ষ গ্রুপ আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর সদর হাসপাতালকে ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডার পাঠানো হয়েছে। ১৪ জুলাই বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. ...
Read More »চাঁদপুরে মিষ্টান্ন তৈরির কারখানায় অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। ১৪ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজারের বিভিন্ন মিষ্টান্ন তৈরীর কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিক্রয়, পণ্যের ...
Read More »চাঁদপুরগামী লঞ্চ ছাড়বে রাতেই, ভোর থেকে সারাদেশে
যাত্রী পাওয়া গেলে সদরঘাট থেকে আজ রাতেই চাঁদপুরগামী লঞ্চ চলাচল শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। তবে আনুষ্ঠানিকভাবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে সারাদেশে লঞ্চ চলাচল শুরু করবে বলে জানান তিনি। বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাটে সংবাদ সন্মেলনে তিনি এ তথ্য জানান। লঞ্চ চলাচলের বিষয়ে বিআইডব্লিটিএ-এর চেয়ারম্যান কমডোর ...
Read More »চাঁদপুর আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু ২, করোনা শনাক্ত ১৫৪
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে ও অন্যজন করোনার উপসর্গে মারা গেছেন। যদিও তার নমুনা পরীক্ষা করা হয়নি। ১৩ জুলাই মঙ্গলবার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা শরুফা খাতুন (৭৫) করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। ...
Read More »চাঁদপুরে লকডাউনে সরকারি সহায়তা ছাড়া মানুষের পাশে নেই জনপ্রতিনিধিরা
করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে দ্বিতীয় দফার ‘কঠোর লকডাউন’ জারি করা হয়েছে। শুধু জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস আদালত ও সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। টানা দুই সপ্তাহের এ লকডাউনে বিপাকে পড়েছেন চাঁদপুরের দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনেকের ঘরে নেই ঠিকমতো তিনবেলা খাবারের ব্যবস্থা। বাধ্য হয়েই বিধিনিষেধ অমান্য করে কাজের সন্ধানে বেড় হচ্ছেন তারা। এছাড়া চরম অসহায়ত্বের ...
Read More »চাঁদপুরে বর্ষা মৌসুমে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
সড়কের দু’পাশে একের পর এক সারি সারি নৌকা সাজিয়ে রাখা হয়েছে। একটু কাছে দুরেই কয়েকজন কাঠ মিস্ত্রি দু’হাতে রামদা করে কাঠের পিট থেকে কালো এবং খসে খসে আবরণ ছেটে ফেলে মসৃন করছেন। একই সাথে ছোট হাত কড়াতে কাঠগুলো সাইজ করে, ঠক ঠক করে কাঠের ভেতর এক এক করে পেরেক গাঁথা হচ্ছে। তার কয়েক ঘন্টায় এমন পরিশ্রমে ও কাজের মাধ্যমে কাঠের ...
Read More »চাঁদপুরে করোনার চিকিৎসায় আরেকটি হাসপাতালের পরিকল্পনা
চাঁদপুরে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সেখানে আরেকটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা চলছে। ১২ জুলাই সোমবার চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বর্তমানে জেলার করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি হাসপাতালে। যেখানে রয়েছে মাত্র ৬০টি শয্যা। তবে বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৫ ...
Read More »চাঁদপুরে করোনা শনাক্তের হার ৪৪.২০, একদিনে আক্রান্ত ১৫৪
চাঁদপুরে ৩৪৮টি নমুনার মধ্যে রেকর্ড ১৫৪জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.২০%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৭জন, মতলব দক্ষিণের ১৮জন, মতলব উত্তরের ৯জন, হাজীগঞ্জের ২৮জন, ফরিদগঞ্জের ১৭জন, শাহরাস্তির ১৯জন ও কচুয়ার ৬জন রয়েছেন। একই দিনে ৫৫জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৩জন, ফরিদগঞ্জের ৭জন, হাজীগঞ্জের ...
Read More »সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত চাঁদপুরের কৃষক-কৃষাণীরা
বাংলাদেশের সোনালী আঁশ, পাট সংগ্রহে ব্যস্ত চাঁদপুরের কৃষক-কৃষানীরা। প্রতিবছরই বর্ষা মৌসুমে গ্রাম অঞ্চলে এ পাট সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন কৃষকরা। এসব কাঁচা পাট দীর্ঘদিন পানিতে ভিজিয়ে রেখে তা পঁচে যাওয়ার পর গাছ থেকে সোনালী আঁশ পাট সংগ্রহ করেন তারা। তারপর সেগুলো পানিতে ধুয়ে রোদে শুকিয়ে বাজারে বিক্রি করা হয়। গত দু’তিন বছর ধরে পাটের মূল্য কমে যাওয়ায় পাট চাষের প্রতি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur