করোনা পরিস্থিতি মোকাবেলায় ও লকডাউন এর কারণে কর্মহীন,অসহায় ও দরিদ্র মানুষের জন্য চাঁদপুর জেলার ৬ পৌরসভায় ৪৬৮ মেট্রিক টন চাল এবং ৪০৫ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে। ২৫ জুলাই এ কার্যক্রম শুরু হবে । পৌরসভাগুলো হলো: কুচুযা,মতলব,ছেঙ্গারচর,ফরিদগঞ্জ,হাজীগঞ্জ ও শাহারাস্তি। চাঁদপুর পৌরসভায় এ কার্যক্রম এর আগেই চলমান রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যা নন্দ কুন্ডু মোবাইল ফোনে আজ ২৫ জুলাই সকালে ...
Read More »চাঁদপুরে ৯ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায়
চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশে ২৪ জুলাই শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি লঙ্ঘন,সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ মামলায় ৪ হাজার ২ শ টাকা অর্থদন্ড প্রদান করেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম এর পেইজ থেকে ২৫ জুলাই এ তথ্য জানা গেছে । মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে ...
Read More »চাঁদপুরে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭
চাঁদপুরে ৩৯৯টি নমুনার মধ্যে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৯.৬০%। একই দিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু : চাঁদপুর সদরের মৈশাদী এলাকার মায়মুনা (৬৫), বহরিয়া রামদাসদী গ্রামের মেহেদী হাসান (৩৬) ও আশিকাটি উত্তর পাইকাস্তা গ্রামের কাঞ্চনমালা (৬৫),মতলব দক্ষিণ খাদেরগাঁও নাগদা গ্রামের ফজলুল হক (৭০), শাহরাস্তি শুয়াপাড়া এলাকার ...
Read More »চাঁদপুরে করোনা ওয়ার্ডে ৮ ঘন্টার ব্যবধানে ৫ জনের মৃত্যু
চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে চলে যাচ্ছে। ২৪ জুলাই শনিবার মাত্র ৮ ঘন্টার ব্যবধানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইশোলেশন ইউনিটে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ ঘন্টার ব্যবধানে এই ৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ। এ যেনো মৃত্যুর মিছিল। মৃত ৫ জন ...
Read More »চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ দাউদ হোসেন চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু করোনায় আক্রান্ত হয়ে তার ফুসফুস প্রায় ৬০% ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় তার অক্সিজেন লেবেল দ্রুত কমে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ২৪ জুলাই চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জেলা প্রশাসকের ফেসবুক পেইজে সহকর্মী ও অতিরিক্ত ...
Read More »চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, ফ্লোরে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু
চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে এ মৃতের মিছিলও। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ২২১টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৫১ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে চাঁদপুরে করোনা রোগীদের একমাত্র চিকিৎসালয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। নির্ধারিত ...
Read More »চাঁদপুরে আরও ১০৫ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে ১৮৯টি নমুনার মধ্যে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২.৫০%। একই দিনে ১০৭জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৫জন, মতলব দক্ষিণের ১০জন, হাজীগঞ্জের ১৩জন, ফরিদগঞ্জের ২৩জন, শাহরাস্তির ২জন, হাইমচরের ১জন ও মতলব উত্তরের ১জন রয়েছেন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৯৯। মৃতের সংখ্যা ...
Read More »চাঁদপুরে শিশু পরিবারের ভিন্নরকম ঈদ উদযাপন
চাঁদপুরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের ১১৪ শিশুকে নিয়ে কুরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভিন্নরকম আয়োজন করেছে জেলা সমাজসেবা বিভাগ। জানা গেছে, এবারে শিশুদের ঈদ পরিপূর্ণ করতে এমন উদ্যোগ নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তারা ঈদের দুদিন আগে কুরবানির গরুর ব্যবস্থা করেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের ...
Read More »চাঁদপুরে লকডাউনে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত : অঞ্জনা খান মজলিশ
শুক্রবার সকাল ৬টা থেকেই চাঁদপুরে শুরু হচ্ছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণরোধে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে সকাল থেকেই জেলা প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী,বিজিবি, পুলিশ আনসার। চিকিৎসাসহ জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন,‘ লকডাউনে সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। সেই সাথে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী মাঠে থাকবে । ...
Read More »চাঁদপুরে ভোর থেকে ফের কঠোর লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের এক দিন পর ২৩ জুলাই শুক্রবার ভোর ৬টা থেকে ফের লকডাউন শুরু হচ্ছে। লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে এবারের লকডাউন পূর্বের তুলনায় অনেক কঠিন থেকে কঠোরতম হবে। এবার লকডাউনে কঠোর বিধিনিষেধের আওতার বাইরে রাখা হচ্ছে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা এবং কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম। সোমবার ১৯ জুলাই সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur