Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে পৃথক অভিযানে জুয়ার দায়ে আটক ১৩

চাঁদপুর

চাঁদপুরে শহরে পুলিশের পৃথক অভিযানে একাধিক জুয়ার আসর থেকে ১৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে। করেছে পুলিশ। আটকদের কাছ থেকে নগদ অর্থ ও খেলার তাস জব্দ করা হয়েছে। আটকরা হলেন শহরের যমুনা রোড এলাকার কবির হোসেন সরকার (৫১), চৌধুরী পাড়া এলাকার দেলোয়ার হোসেন (৫৪), পূর্ব জাফরাবাদ এলাকার মোঃ আমিন (৩০), জামতলা এলাকার মোঃ সোহেল চৌধুরী (৩৫), পুরান বাজার মোম ...

Read More »

চাঁদপুরে ইলিশ মিলবে আর ৩ দিন

চাঁদপুর

বাজারে ইলিশ পাওয়া যাবে আর মাত্র চার দিন। ৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বাজারে কেনাবেচা হবে ইলিশ। এরপর ইলিশ কেনার জন্য অপেক্ষা করতে হবে ২২ দিন। প্রজনন মৌসুমে মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ করে দিতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার আগে গত চার দিন ধরে দেশে ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুরের বড়স্টেশন ...

Read More »

সাহিত্য একাডেমীর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুর

সাহিত্য একাডেমী, চাঁদপুরের সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় সাহিত্য একাডেমীর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য একাডেমীর সভাকক্ষে আয়োজিত সভাটি পরিচালনা করেন একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমি আশা করি, সাহিত্য একাডেমী চাঁদপুর জেলার সাহিত্য এবং সাহিত্যিকদের উন্নয়নে এখন থেকে আরো বেশি ভূমিকা রাখবে। কবি সাহিত্যিকদের চারণকেন্দ্র হিসেবে ...

Read More »

চাঁদপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, আদালতে স্বামীর স্বীকারোক্তি

চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর গ্রামে বালিশ চাপা দিয়ে স্ত্রী আমেনা আক্তার (১৭) কে হত্যা করেছে তার স্বামী শামীম গাজী (২৩)। এ ঘটনায় শামীম গাজীকে আটক করেছে পুলিশ। আটকের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে শামিম স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে স্বিকার করে। গৃহবধুর বড় ভাই বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের ...

Read More »

চাঁদপুরের যেসব ইউপিতে ভোট ১১ নভেম্বর

চাঁদপুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর,আশিকাটি,শাহমাহমুদপুর,রামপুর, মৈশাদী,তরপুচন্ডী,বালিয়া,চান্দ্রা,হানারচরসহ দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। ২৯ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ...

Read More »

চাঁদপুরের রাজনীতিতে সম্প্রীতির সংস্কৃতি আছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর

আগামী ২-৩ অক্টোবর তৃনমুল প্রতিনিধি ও বর্ধিত সভা বাস্তবায়নে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেছেন, ‘চাঁদপুরে যে সম্মেলন হবে সেটি আমাদের ...

Read More »

চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি উন্মোচন

চাঁদপুর

বঙ্গমাতা জাতীয় মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট এই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চাঁদপুর জেলা মহিলা বাস্কেট দল। ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি উন্মোচন করা হয়। জার্সি উন্মোচন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় জেলা প্রশাসক চাঁদপুরের নারী খেলোয়াড়দের হাতে বাস্কেটবল তুলে দেন। নারী খেলোয়ারদের শুভকামনা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমি নিজেও ...

Read More »

চাঁদপুরে জেলেদের ১কেজি চালও কম দেয়া যাবে না: জেলা প্রশাসক

DC

এবারে অভয়াশ্রম চলাকালে জেলেদের জন্যে খাদ্যসহায়তা হিসেবে ২০ কেজি করে চাল বরাদ্দ এসে গেছে। এই চাল অভিযানের শুরুতেই জেলেদের হাতে পৌঁছে দিতে হবে। তবে এবছর জেলেদের ১কেজি চালও কম দেয়া যাবে না। কারণ এবছর চালের সাথে পরিবহন খরচও দেয়া হবে। এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ২৯ সেপ্টেম্বর মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য ...

Read More »

চর্যাপদ একাডেমির বই উপহার : ২৯তম দিবসে

GHONI

চর্যাপদ সাহিত্য একাডেমির পক্ষ থেকে বই উপহার কর্মসূচি’র ২৯তম দিবসে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনি’র হাতে বই উপহার তুলে দেন একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি এবং পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ। একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন , ‘এ মাসে প্রতিদিন আমরা বই উপহার দিচ্ছি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা,রাজনীতিবিদ,গণমাধ্যমকর্মী,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের বই উপহার দেয়ার ...

Read More »

চাঁদপুরের ইলিশ উপহার দিতে চান কৌশানি

চাঁদপুর

দুর্গোৎসবে কলকাতায় বাড়ি ফিরে পরিবারের সবাইকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এর পর তিনি বাড়িতে গিয়ে মায়ের হাতে শর্শে দিয়ে ইলিশ রান্না করে খাওয়ার প্ল্যান করছেন। চাঁদপুরে ছবির শুটিং করতে এসে মঙ্গলবার দুপুরে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। কৌশানি মুখোপাধ্যায় বলেন, ইলিশ মাছ প্রতিটা বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, শর্শে ইলিশ, ইলিশের ...

Read More »