বহু জল্পনা-কল্পনা শেষে আজ শনিবার চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো, ট্যাক্সি ও ট্যাক্সিকার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-চট্ট-২৫০৩) এর ২০২২-২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সকল কার্যক্রম শেষ করেছেন বলে জানান নির্বাচন কমিশনার। নির্বাচন শহরের বি. টি. রোডস্থ ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। ...
Read More »চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে প্রধান আসামি করে প্রায় ৩শ’ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরে পুলিশ আহত ও বিস্ফোরক আইনে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ২শ’জনসহ প্রায় তিনশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নং-২৯ তাং১১/৩/২০২২ইং। মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। ...
Read More »চাঁদপুরে পাটের গোডাউনে ভয়াবহ আগুন
চাঁদপুরে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাটের গোডাউনের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে দাবি করেছেন পাটের মালিক মো: রফিকুল ইসলাম মিয়া। ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-মতলব সড়কের চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা সংলগ্ন হোসেনপুর রাস্তার পাশের রফিকুল ইসলামের পাটের গোডাউনে। ঘটনার ৩০ মিনিটের মধ্যে চাঁদপুর ফায়ার সাভির্সেও কর্মীরা খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম ...
Read More »স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
চাঁদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মুক্তির উৎসব, সুবর্ণজয়ন্তী মেলা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজক বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সাফল্য ও অর্জনকে জাতির সামনে তুলে ধরতে হবে। সত্তর দশক থেকে ...
Read More »ফরক্কাবাদ কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে কলেজের গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত রায় নন্দী। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদেরকে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে ।কারণ তোমরা জানো বর্তমান ...
Read More »চাঁদপুরে টিকা গ্রহণ সাড়ে ৩৫ লাখ : বুস্টার ডোজ সাড়ে ৩৯ হাজার
কোভিড-১৯ মহামারির কারণে চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি ২০২১ থেকে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমটি সরকারি নির্দেশ মতো পরিচালিত হয়ে আসছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন ১৪ লাখ ৩১ হাজার জন মানুষের বিপরীতে মোট টিকা গ্রহণ সব ডোজ মিলে ৯ মার্চ পর্যন্ত ৩৫ লাখ ১ ...
Read More »চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতু ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অধ্যাপিকা মাসুদা নূর খানকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আয়শা রহমান লিলি, মৃদুলা সাহা ও মনোয়ারা হারুন। সদস্যরা হলেন—জাহানারা বেগম জানু, উপধ্যক্ষ আফরোজা খাতুন, শাহনাজ ...
Read More »চাঁদপুর পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু
চাঁদপুরে শীতের প্রকোপ শেষ হতে না হতেই শুরু হয়েছে মশার উপদ্রব। শুধু চাঁদপুর শহরই নয়, পুরো জেলা জুড়েই মশার উপদ্রব হঠাৎ করে বেড়ে গেছে। তবে জেলার বিভিন্ন উপজেলায় কমবেশি মশা থাকলে চাঁদপুর শহরে মশার প্রকোপ অনেকটাই বেশি। এর থেকে পরিত্রাণের চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার মেয়রের নির্দেশে ৯ মার্চ বুধবার ৬ নং ওয়ার্ড থেকে এ ...
Read More »ডাকাতিয়ায় ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরতলির গাছতলা এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের নিজ গাছ তলা এলাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন পাঠানকে এই অর্থদণ্ড প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী। জানা যায়, চাঁদপুর শহরতলীর নিজ গাছতলা এলাকার চাঁদপুর-রায়পুর ব্রিজের দক্ষিণ ...
Read More »চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ
চাঁদপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও পথচারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ৯ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় জেলা বিএনপি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur