চাঁদপুর জেলায় ৮ উপজেলার সোনালী ব্যাংকের ২০টি, অগ্রণী ব্যাংকের ২১টি, কৃষি ব্যাংকের ২৮টি, জনতা ব্যাংকের ১৫টি, রূপালী ব্যাংকের ১৩টি এবং গ্রামীণ ব্যাংকের ৫৪ টি শাখা রয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যতীত সবগুলোই অলাভজনক শাখা খুবই শাখা রয়েছে। বছরের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত ১ বছরে ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা লাভ করেছে। এদিকে জেলায় আরোও ২৪টি বেসরকারি ব্যাংকের শতাধিক শাখা রয়েছে। এগুলোর নিয়ন্ত্রণকারী আঞ্চলিক ...
Read More »চলতি অর্থবছরে চাঁদপুরে প্রবাসী আয় ৬৪৪ কোটি টাকা
চাঁদপুরে চলতি অর্থবছরের ২০২২-২৩ অর্থ বছরে ৩ লাখ ৬৫ হাজার প্রবাসী থেকে ৬৪৩ কোটি ৯০ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স অর্জন করেছে। সংশ্লিষ্ট চাঁদপুরের ৫ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের আঞ্চলিক অফিস থেকে ১৫ জানুয়ারি প্রাপ্ত তথ্য মতে, সোনালী ব্যাংকের ২০টি শাখায় ১১৫ কোটি টাকার বৈদেশিক রেমিট্যান্স, জনতা ব্যাংকের ১৭ টি শাখায় ১১৯ কোটি ৪৬ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স, অগ্রণী ব্যাংকের ২১টি শাখায় ২৬৩ ...
Read More »ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সকলের নাম ঘোষনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন। তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের মান যত বৃদ্ধি পাবে ততই সুনাম ...
Read More »চাঁদপুর প্রেসক্লাবের শোক
মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার জহিরুল হক পাঠানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনসহ নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাঁরা মুক্তিযোদ্ধা জহিরুল হক পাঠানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, সাব সেক্টর কমান্ডার জহিরুল হক পাঠান শনিবার (২৭ জানুয়ারি) ঢাকায় তার ...
Read More »চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে স্মরণ সভা ও দোয়া
চাঁদপুর জেলা বিএনপির সহ -সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি মরহুম অ্যাডঃ মিজানুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ভিপি কাজী গোলাম মোস্তফার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ জানুয়ারি) বাদ আছর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য ...
Read More »বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করতে পারছি। এক টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।’ আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ...
Read More »স্মার্ট নাগরিককে বিকশিত হতে খেলাধুলার বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক্রীড়াঙ্গনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা যে স্মার্ট বাংলাদেশ চাই, সেই স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট নাগরিক।আর সেই স্মার্ট নাগরিককে শরীর ও মনে সুস্থ মানুষ হতে হবে। তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করতে হবে এবং সে জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শুক্রবার (২৬ জানুয়ারি) ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রতারকচক্র। বিষয়টি নজরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। বুধবার থানায় এ লিখিত জিডি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, কয়েক দিন ধরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ...
Read More »চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যদের সাথে মতবিনিময়
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন আজীবন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, আজীবন সদস্য ...
Read More »চাঁদপুরে ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু
চাঁদপুর শহরের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিলয় সাহা (১৯) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের আবদুল করিম পাটওয়ারী সড়কের পরশ সাহার ভবনের উত্তর পাশের ছয়তলা ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। জানা যায়, নিলয় সাহা স্বরুপ সাহার ছেলে। তিনি শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। নিলয়ের খালাতো ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur